Author: স্টাফ রিপোর্টার

বিনোদন ডেস্ক একটা সময়ে জুটি বেঁধে অনেক নাটকে অভিনয়ও করেছেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে মন দেওয়া নেওয়া হয়। এরপর তারা বিয়ে করে দীর্ঘদিন একসাথেই ছিলেন। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর একসাথে তাদের অভিনয়ে আর দেখা যায়নি। ৭ বছরের বিরতির পর ‘বাজি’ ওয়েব সিরিজের মাধ্যমে ফের একসঙ্গে জুটি বাঁধছেন তাহসান-মিথিলা। গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় সিরিজের ট্রেলার। দীর্ঘদিন পর মিথিলার সঙ্গে অভিনয় প্রসঙ্গে তাহসান বলেন, ‘মিথিলা অনেক গুণী অভিনেত্রী। অনেক বছর পর তার সঙ্গে কাজ করছি। যদিও সিরিজটির সাত পর্বের মধ্যে মাত্র একটি দৃশ্যে আমাদের একসঙ্গে দেখা যাবে।…

Read More

আন্তর্জাতিক ডেস্ক চলমান রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যেই কিয়েভে একটি অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন যুদ্ধের প্রস্তুতিকে বিপন্ন না করে কিভাবে ইউক্রেনের চাহিদার ভারসাম্য বজায় রাখা যায়- সে বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক এবং অভ্যন্তরীণ বিতর্কের পর গত সপ্তাহে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মকর্তারা জানিয়েছেন, নতুন অনুমোদিত প্যাট্রিয়ট সিস্টেমটি পোল্যান্ড থেকে আসবে এবং যেখানে এটি যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত মার্কিন সেনাদের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে। ‘সিস্টেমটি আগামী দিনে ইউক্রেনে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে,’ যোগ করেন ওই কর্মকর্তারা। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মূলত এর…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক কয়েক ক্যাটাগরিতে বাংলাদেশি নাগ‌রিক‌দের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা তুলে নি‌য়েছে ওমান। বুধবার (১২ জুন) ঢাকার ওমান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানি‌য়ে‌ছে। এতে বলা হয়, গত বছর অক্টোবরে আরোপিত বাংলাদেশি নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা থেকে নির্দিষ্ট কিছু শ্রেণিকে অব্যাহতি প্রদান করছে ওমান সরকার। যেসব ক্যাটাগরিতে নিষেধাজ্ঞা অব্যাহতি দেওয়া হয়েছে ফ্যামিলি ভিসা, জিসিসি বা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভিজিট ভিসা, ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী, সব ধরনের অফিসিয়াল ভিসা এবং উচ্চ-আয়ের আর্থিক ক্ষমতাসম্পন্ন পর্যটক। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব শ্রেণিভুক্ত আবেদনকারীদের কাছ থেকে ভিসা আবেদন গ্রহণ করবে ও ভিসা ইস্যুর ব্যাপারে রয়্যাল ওমান পুলিশের সঙ্গে…

Read More

নিজস্ব প্রতিবেদক আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্ন দেশসহ পশ্চিমা দেশগুলো গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচনা করে। ঠিক সেভাবেই ড. ইউনূসের মামলা পরিচালিত হচ্ছে। দেশের যে কোনো নাগরিক আইন ভঙ্গ করলে তার যেমন বিচার হয় ড. ইউনূসেরও সেভাবেই বিচার হচ্ছে। তবে তিনি যেসব কথা বলে বেড়াচ্ছেন তা অসত্য এবং এসব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। বুধবার (১২ জুন) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপিয়ান দুই প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা করেছে। সে মামলার ব্যাপারে আমি বলেছি- মামলাটি আদালতে চলমান রয়েছে। আদালতে যে মামলা…

Read More

নিজস্ব প্রতিবেদক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমরা দুই হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছি। নতুন করে আরও ৫ হাজার স্মার্ট নারী উদ্যোক্তাদেরকে ৫০ হাজার করে অনুদান দেওয়া হবে। বুধবার (১২ জুন) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে ‘স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, দেশের নারীসমাজকে মূল অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে না পারলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব না। আজ যে ২৩২ জন নারী উদ্যোক্তা ৫০ হাজার টাকা পেয়েছেন এটি অনুদান নয়। এই টাকা প্রধানমন্ত্রীর ভালোবাসা। পলক জানান,…

Read More

নিজস্ব প্রতিবেদক বিচারের নামে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের বিচার প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করে মাহবুব উদ্দিন খোকন বলেন, বেনজীরকে নিয়ে র‌্যাব ও পুলিশকে পৃথক তদন্ত করা উচিৎ। এদিকে ইউরোপিয়ান দুই প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ড. ইউনূস তার বিচার প্রক্রিয়া সম্পর্কে যা বলে বেড়াচ্ছেন সেটি অসত্য ও দেশের মানুষের জন্য অপমানজনক। আনিসুল হক বলেন, ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করা হয়েছে ড. মোহাম্মদ…

Read More

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডিত তারেক রহমানসহ ১৫ আসামিকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বুধবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এসময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমান ওরফে তারেক জিয়াসহ সাজাপ্রাপ্ত ১৫ আসামি বর্তমানে পলাতক। বিদেশে পলাতক আসামি মাওলানা তাজউদ্দীন, মো. হারিছ চৌধুরী ও রাতুল আহম্মেদ বাবু ওরফে রাতুল বাবুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে। তিনি বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের জনসভায় স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত জোটের নেতৃত্বে পরিকল্পিতভাবে…

Read More

মোখলেসুর রহমান মাহিম নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নতি সাধিত হয়েছে এবং এই উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের প্রায় ১৫০ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানা গেছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ২৭ টি অবকাঠামোর কাজ চলমান আছে। সেগুলো হলো : ৫ তলা ভীতের উপর ৫ তলা পর্যন্ত ২য় প্রশাসনিক ভবন নির্মাণ (উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার অফিসের জন্য), ১০ তলা ভীতের উপর ১০ তলা পর্যন্ত ভবন নির্মাণ (৫টি ইনস্টিটিউট, আন্তর্জাতিক ছাত্র বসানো অফিস এবং আইটি স্পেস এর জন্য), কোষাধ্যক্ষের জন্য ডুপ্লেক্স বাংলো নির্মাণ, ৫ তলা ভীতের উপর ৫ তলা পর্যন্ত অতিথি ভবন নির্মাণ (২০ জন অতিথির জন্য), ১০ তলা ভীতের উপর…

Read More

আরিফ গজনবী রামপাল(বাগেরহাট)প্রতিনিধি বাগেরহাটের রামপালে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ত্রাণ পূর্ণঃবাসন কমিটির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১২ জুন) দুপুর সাড়ে ১২ টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে উপজেলার হুড়কা ইউনিয়নের বগুড়া ব্রীজ সংলগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। রামপাল উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন’র সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ জাহিদুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি…

Read More

(নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকার যমুনা ইলেকট্রনিক্স এর সামনে সফিপুর টু বড়ইবাড়ি আঞ্চলিক সড়কে (বুধবার) আনুমানিক বিকেল সাড়ে চারটার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে হালিম মিয়া(১৮)নামের এক তরুন নিহত হয়েছেন । নিহত তরুন পঞ্চগড় জেলার দেবীধস উপজেলার ময়দানের মাঠ গ্রামের মাজেদুল ইসলামের ছেলে । নিহত তরুন উপজেলার মৌচাক সিনাবহ এলাকার আক্কাস আলীর ভাড়া বাসায় মামা বেলাল হোসেনের কাছে বেড়াতে আসেন।মামার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে এ দূর্ঘটনার শিকার হন । প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্র জানায় ১ সপ্তাহ আগে মামা বেলাল হোসেনের বাসায় বেড়াতে আসেন হালিম। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে বেলাল হোসেনের মোটরসাইকেল চালাতে সড়কে নিয়ে…

Read More