Author: স্টাফ রিপোর্টার

আনোয়ার আহমেদ কুমিল্লা প্রতিনিধি অদ্য ১২-০৬-২০২৪ ইং বুধবার বিকাল ৩ ঘটিকা সময় কুমিল্লার হোমনা উপজেলার অন্তর্গত হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন কেন্দ্রে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক জনাব আমেনা বেগমের সভাপতিত্তে আগামী ২০২৫ সালের এস, এস, সি, পরীক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের মতামত ও পরামর্শ পূর্বক আগাম সতর্কতা এবং প্রস্তুতির নিমিত্তে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় অভিবাবক ও শিক্ষকগণ তাঁদের মতামত প্রকাশ করেন। কিভাবে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন করা যায়। এ সময় উপস্থিত ছিলেন হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, দাতা সদস্য মোঃ ফারুক হোসেন সহ অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

Read More

ছবি ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সুলতান মাহমুদ সিরাজগঞ্জ প্রতিনিধি বুধবার ১২ জুন, ২০২৪ ইং তারিখে দুপুর ১২ টার সময় সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে জেলা যুবদল কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সংগ্রামী সভাপতি মীর্জা আব্দুল জব্বার বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সংসদের নির্বাহী সভাপতি সদ্য কারামুক্ত সুলতান সালাউদ্দিন টুকু। এসময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন,এই সরকার হচ্ছে দুর্নীতিবাজ ও জুলুমবাজ সরকার। এই জুলুমবাজ ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে সারাদেশের মানুষ-ই নির্যাতনের শিকার হয়েছে তবে সবচেয়ে বেশী নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের পরিবার।তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা শহরের গানাস মার্কেটের সামনে বুধবার (১২ জুন) দুপুরে নির্দোষ ফরিদুল ইসলামকে হত্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের আগউলিপুর গ্রামের এমরান আকন্দ হত্যা মামলার আসামি ফরিদুল ইসলামকে নির্দোষ দাবি করে হয়রানি করার প্রতিবাদে মামলা থেকে অব্যহতি প্রদানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে ফরিদুলের মেয়ে নিশাত তাসনিম দাবি করেন, তার পিতা একজন সাধারণ কৃষক। ইমরানের পিতা আবদুল লতিফ আকন্দের সহিত আমাদের পরিবারের দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই বিরোধের সুত্র ধরিয়া আমার পিতা ফরিদুল ইসলামকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে। মানববন্ধনে এলাকাবাসীরা…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি সুন্দরগঞ্জে ২৬০ জন গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করলেন জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার (১১ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার ২৬০ জন গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘরের কাগজ এবং চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক কাজি নাহিদ রসুল। এর মধ্যে জরাজীর্ণ ব্যারাক মেরামত পূর্বক বিতরণ ২২৫টি এবং পঞ্চম ধাপের গৃহ ৩৫টি। উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও…

Read More

টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফের সাবরাং জিন্নাখাল এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (১১ জুন) টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নএর অধীনস্থ সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ থেকে আনুমানিক ১.৪ কিলোমিটার দক্ষিণ দিকে জিন্নাখাল নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল উক্ত এলাকায় গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।কিছুক্ষণ পর পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল…

Read More

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা বাগেরহাটের শরণখোলায় ২০২৩-২৪ অর্থবছরে নারিকেল চারা ব্যবহারের মাধ্যমে চারা বিতরণ প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি পুনবার্সন বাস্তবায়ন কমিটির আয়োজনে বুধবার (১২ জুন) সকাল ১১টায় এ কর্মসূচীর উদ্বোধন করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন আকন শান্ত। উপজেলা নিবার্হী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ’র সভাপতিত্বে বিতরণ কর্মসুচীতে উপস্থিত ছিলেন,শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোস্তফা মশিউল আলম,উপসহকারী কৃষি অফিসার আবুল হাসান,মাহবুব হাসান প্রমুখ। প্রথমদিনে উপজেলার ৮’শ পরিবারের মাঝে ৫ টি করে চার হাজার নারিকেল চারা বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার চারা লাগানোর জন্য করনীয় বিষয় নিয়ে আলোচণা করেন। ##

Read More

জার্মান পার্লামেন্টে ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি : সংগৃহীত আন্তর্জাতিক ডেস্ক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের সমাপ্তির শর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আপস করা হবে। সমঝোতার সময় শেষ। খবর আনাদুলু এজেন্সির। মঙ্গলবার জার্মান পার্লামেন্টে ভাষণে জেলেনস্কি এসব কথা বলেন। জেলেনস্কি বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধের সমাপ্তি হবে- এমন কোনো শর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আপস করা হবে না। তিনি বলেন, পুতিন চুক্তির পরিবর্তে হত্যা করা যখন বেছে নিয়েছেন তখনই সমঝোতার সময় শেষ হয়েছে। আমরা আমাদের শর্তে এই যুদ্ধের অবসান ঘটাব। জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পূর্ণ সদস্য হওয়ার বিষয়ে কিয়েভের আগ্রহের পুনরাবৃত্তি করেন জার্মান পার্লামেন্টের…

Read More

গফরগাঁও প্রতিনিধি শায়খুল হাদীস হযরত আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম চরমোনাই বলেন,মৃত্যুর পর কবরে গ্রুপ হবে দুইটা জান্নাত আর জাহান্নাম। তিনি বলেন, এটা কিসের দুনিয়া। দুনিয়া ছেড়ে অনন্তকাল কবরে থাকতে হবে। আল্লাহর মুমিন বান্দা নেকের পাল্লা ভারী করে দিও।তিনি কবরের আজাব নিয়ে বয়ান করেন। তিনি বলেন, পরীক্ষা ফেল করলে যেমন চোখে পানি আসে। পীর সাহেব যেমন কান্নাকাটি করে। নামাজে বসে কান্নাকাটি করতে হবে। গফরগাঁও উলামা সমিতির সভাপতি হযরত মাওলানা মাহমুদুল হাসান সালমানী সাহেবের সভাপতিত্বে গফরগাঁও মারিফুল কুরআন কারিমিয়া মাদরাসা তেতুলিয়া , গফরগাঁও, ময়মনসিংহ এর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল ও হালকায়ে জিকির প্রধান অতিথি ছিলেন নায়েবে আমীরুল মুজাহিদীন, শায়খুল…

Read More

নিজস্ব প্রতিবেদক ২৪ ঘণ্টার মধ্যে কুরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এছাড়াও রাজধানীর পশুর হাটগুলোর বর্জ্য ৭২ ঘণ্টার মধ্যে পরিষ্কার করা হবে বলেও জানান তিনি। বুধবার সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র তাপস। তিনি বলেন, ঈদের দিন দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে কুরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে৷ আর তাই দুই দিনের মধ্যেই কুরবানি করার জন্য বলা হয়েছে ঢাকাবাসীকে। মেয়র বলেন, ৩৫ হাজার মুসল্লির ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত করা হয়েছে। সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের বাসাইলে জমি সংক্রান্তের জের ধরে মসজিদে মাইকিং করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় মনোয়ারা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এসময় দুপক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১২ জুন) সকাল ১০টার দিকে বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লা গ্রামের উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার লোকজনের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে থানা পুলিশ ও ডিবি পুলিশ অবস্থান করছে। নিহত মনোয়ারা বেগম স্থলবল্লা উত্তরপাড়ার শওকত মিয়ার স্ত্রী। আহতদের মধ্যে উত্তরপাড়ার ১০জন ও দক্ষিণপাড়ার ৫জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায়…

Read More