- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
- হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
- যবিপ্রবির ৩০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রাথমিকমনোনয়নে
- তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
- ১৬ জেলায় উদ্যোক্তাদের দক্ষ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ প্রশিক্ষণ
- তারকাখচিত গ্রিনলিফের ৮ম আসর, আজীবন সম্মাননায় নূতন-মুনমুন
Author: স্টাফ রিপোর্টার
ছবি সংগ্রহীত নিজস্ব প্রতিবেদক বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সময়মতো নোটিশের জবাব না দিলে বিধি মোতাবেক মামলা করতে প্রস্তুত কমিশন। দুদক সূত্র জানায়, বেনজীর, তার স্ত্রী-মেয়েরা দ্বিতীয় সমনে হাজির না হলে কঠোর অবস্থানে যাবে কমিশন। দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে দুদক আইনের ২৬ (১) ধারায় সম্পদ ঘোষণার নোটিশ জারি করা হবে। এতে অসহযোগিতা করলে বিষয়টি মামলার দিকে গড়াবে। গণমাধ্যমে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের খবর প্রকাশিত হওয়ার পর গত ১৮ এপ্রিল এ বিষয়ে তদন্ত শুরু করে…
ছবি সংগ্রহীত নিজস্ব প্রতিবেদক ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। ডিবির একটি সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ৯ জুন এমপি আনার হত্যাকাণ্ডে জড়িতের ঘটনায় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদকে গ্রেফতার করা হয়। কামাল ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এদিকে মঙ্গলবার বিকালে মিন্টো রোডের নিজ কার্যালয়ে অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম…
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ। ফাইল ছবি নিজস্ব প্রতিবেদক সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন এক আইনজীবী। দুদক চেয়ারম্যানের কাছে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহউদ্দিন রিগ্যান। আবেদনে এ বিষয়ে তদন্তের উদ্যোগ নিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আইনজীবী রিগ্যান বলেন, দুদক কোনো উদ্যোগ না নিলে এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গত ২১ মে জেনারেল (অব.) আজিজ ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। জেনারেল আজিজ আহমেদ ২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত তিন বছর বাংলাদেশের…
নিজস্ব প্রতিবেদক আওয়ামী লীগ এখন আজিজ ও বেনজীর মার্কা দল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেউলিয়া আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়। দুর্নীতিবাজদের সঙ্গে আঁতাত করে তারা ক্ষমতায় টিকে আছে। মঙ্গলবার মানিকগঞ্জের মুন্নু সিটি গিলন্ড এলাকায় জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির ঢাকা বিভাগ আয়োজিত ‘গণতন্ত্র উত্তরণ, মতপ্রকাশ, সংবাদপত্রের স্বাধীনতা ও খাল খনন কর্মসূচি : জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল বলেন, বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে। ইতোমধ্যে ২২ জন প্রাণ দিয়েছেন। এছাড়া নেতাকর্মীর বিরুদ্ধে…
আনোয়ার আহমেদ কুমিল্লা প্রতিনিধি অদ্য ১১-০৬-২০২৪ইং মঙ্গলবার আনুমানিক ভোর ৭ টা সময় চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই বশির আহমেদের নেত্রীত্তে ফোর্সসহ নিয়ন্ত্রনাধীন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, পরোয়ানা তামিল ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চৌদ্দগ্রাম থানাধীন ৬নং ঘোলপাশায় উল্লেখিত আসামীর বসত বাড়ির ভিতর হতে ১ টি বস্তা হতে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী ০১। মোঃ নুরুল ইসলাম (৫৫), পিতা-মৃত আলী আশরাফ, সাং-আমানগন্ডা উত্তরপাড়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে চৌদ্দগ্রাম থানার মামলা নং-১২, তারিখ-১১/০৬/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(গ); মামলাটি রুজু করা হয়।
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির সাবেক ছাত্রী জান্নাতী আকতা ফাতেমা(২১)নামের এই নারী হঠাৎ করে বিদ্যালয়ে ঢুকে ছুরিকাঘাতের ঘটনা ঘটায়। আহতদের মধ্যে তিন শিক্ষার্থীকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে বিদ্যালয় চলাকালে এ ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি তিন শিক্ষার্থী হলেন, সেতু খাতুন , মিতু আক্তার ও রাবেয়া খাতুন। তারা তিনজনেই ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এরমধ্যে ছুরির আঘাতে সেতুর বাম হাত, মিতুর পিঠ ও রাবেয়ার দুই পা ও মাথায় জখম হয়।…
(নাসিম আহমেদ শিমুল), কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এপেক্স লেনজারি গেট সংলগ্ন এলাকায় মহসিন মিয়াকে (৪০) পূর্ব শত্রুতা জেরে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে দুই জনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এ বিষয়ে জাকির দেওয়ান বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। আটককৃত হলেন, উপজেলার চন্দ্রা এলাকার সরবেশ মিয়ার ছেলে আশিকুজ্জামান বকুল ও বিপ্রবর্থা এলাকার পারভেজ দেওয়ানের ছেলে সুমন দেওয়ান । স্থানীয় ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, জাকির হোসেন চন্দ্রা এপেক্স লেনজারি গেটে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে আশিকুজ্জামান বকুল ও সুমন দেওয়ান অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাথারী মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা…
নেয়ামুল হক রনি স্টাফ রিপোর্টার(বরিশাল) কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বরিশাল বিভাগের খামারিরা। অনেক খামারির পশু এরইমধ্যে বিক্রি শুরু হয়েছে। অনেকে হাট শুরুর অপেক্ষা করছেন। সংশ্লিষ্টরা বলছেন, এবার কোনো সংকট ছাড়াই স্থানীয়ভাবে কোরবানির পশুর চাহিদা পূরণ হবে। জানা গেছে, বরিশালের খামারগুলোয় বছরজুড়ে বিভিন্ন জাতের গরু লালন পালন হয়। তবে বেশি দামে বিক্রির টার্গেট থাকে কোরবানি ঈদ ঘিরে। তাই কোরবানি সামনে রেখে এখন খামারগুলোয় বিক্রয়যোগ্য পশুর যত্ন নেওয়া হচ্ছে। যেখানে দেশি গরুর পাশাপাশি সাহিওয়াল, দেশাল, আরসিসি, নেপাল, ফিজিয়ান, অস্ট্রেলিয়ান ও পাকিস্তানি সাহিয়াল জাতের গরু রয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, এ বছর বিভাগের ছয় জেলায় ২৬ হাজার ৫৭৮ জন খামারি…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ঈদ উল আজহাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোরবানির পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। এতে বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে টোল আদায়ের হার। ফলে গত ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছন। বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত রবিবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ১০০ টাকা। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু…
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে আলোচিত তৃতীয় লিঙ্গের রেশমা হত্যা মামলার এজাহারভুক্ত ২য় আসামী আল মামুন (২০) কে তিন মাস পরে সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি আল মামুন কাগজপুকুর কলুপাড়া গ্রামের ছামির আলী ছামিদের ছেলে। গত (১১ মার্চ) বিকেলে বেনাপোল পৌরসভার কাগজপুকুর কবরস্থান থেকে রেশমার মরদেহ উদ্ধার করা হয়। রেশমা খাতুনকে শ্বাসরোধ ও গলা কেটে হত্যা করে কবরস্থানে পুতে রাখে হত্যাকারিরা। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, এ হত্যার ঘটনায় সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের আটকের অভিযান অব্যাহত আছে।