- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
- হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
- যবিপ্রবির ৩০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রাথমিকমনোনয়নে
- তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
- ১৬ জেলায় উদ্যোক্তাদের দক্ষ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ প্রশিক্ষণ
- তারকাখচিত গ্রিনলিফের ৮ম আসর, আজীবন সম্মাননায় নূতন-মুনমুন
Author: স্টাফ রিপোর্টার
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ভূঞাপুরে কিশোর গ্যাংয়ের হাতে মারধর ও হামলার শিকার হয়েছেন জাহাঙ্গীর আলম তালুকদার নামে এক প্রবাসী। একই সঙ্গে তার টাকা ছিনতায়ের চেষ্টা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে ওই প্রবাসী দৌঁড়ে একটি বাড়িতে আশ্রয় নিলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান চলে যায় তারা। এ ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলা পৌর শহরের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ের একটি মার্কেটের সামনে এমন ঘটনা ঘটে। প্রবাসী জাহাঙ্গীর আলম তালুকদার পৌরসভার ঘাটান্দি গ্রামের আবুল হোসেন তালুকদারের ছেলে। তিনি সম্প্রতি বাহরাইন থেকে দেশে এসেছেন। স্থানীয়রা জানায়, হামলার শিকার জাহাঙ্গীর তার ভাতিজাকে নিয়ে তার…
টেকনাফ ( কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পেন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে করে ৪০ হাজার ইয়াবা ও একটি প্রাইভেটকার জব্দ করেছে র্যাব-১৫ এর সদস্যরা। এসময় একজন নারী মাদক কারবারীকে আটক করা হয় । আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৫নং ওয়ার্ড পেন্ডল পাড়ার ফরিদ আহম্মদের মেয়ে ও আবু বক্কর সিদ্দিকের স্ত্রী সাদিয়া আক্তার (২২)। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,রবিবার (৯ জুন) রাতে র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ প্রাইভেটকার যোগে টেকনাফ বাজার থানা…
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী শেফা নুর ইবাদী গতকাল (৯জুন) আনুমানিক রাত ১২ টার দিকে অকাল প্রয়াণ করেন। তাঁর এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ববি প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।সোমবার (১০ জুন) বিকালে ববি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বাক্ষরিত এক শোক বার্তা পাঠানো হয়। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এর সকল সদস্য তাঁর এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।##
ভোরের বাংলা নিউজ ডেস্ক চাহিদা ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য না থাকার কারণে ভারতে দ্রুত পেঁয়াজের দাম বাড়ছে। বাজারে সরবরাহ কমে যাওয়ার কারণে গত দুই সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৫০ শতাংশ। এছাড়া ঈদুল আজহার আগে চাহিদা বেড়ে যাওয়ার কারণে পেঁয়াজের দাম বেড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, জুন মাস থেকে বাজারে যে পেঁয়াজ আসে, তা মূলত কৃষক ও ব্যবসায়ীরা তাদের মজুত থেকে সরবরাহ করেন। তবে কৃষকেরা পেঁয়াজ বিক্রি কমিয়ে দিয়েছেন, কারণ তারা মনে করছেন, ২০২৩-২৪ রবি মৌসুমে উৎপাদন কম হবে এবং পেঁয়াজের দাম বাড়বে। পেঁয়াজের অন্যতম বড় বাজার মহারাষ্ট্র রাজ্যের নাসিকের লাসালগাঁওয়ে…
স্পোর্টস ডেস্ক প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেটের বিশ্ব আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমেরিকানদের মধ্যে ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দিতেই মার্কিন মুলুকে বিশ্বকাপ আয়োজন করছে আইসিসি। আর ক্রিকেট বিশ্বকাপ জ্বরে যে বেশ ভালোভাবেই ভুগছে আমেরিকানরা, তার প্রমাণ মিলেছে দেশটির তারকা র্যাপার ড্রেকের এক বাজিতে। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বড় অঙ্কের বাজি ধরেছিলেন ড্রেক। পাকিস্তানকে ভারত হারিয়ে দেবে, এই বিশ্বাস থেকে ৫ লাখ ১০ হাজার পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৬৫ লাখ টাকা বাজি ধরেন তিনি। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে গত রোববারের (৯ জুন) ম্যাচে পাকিস্তানকে ৬ রান হারিয়ে দেয় ভারত। টস হেরে আগে ব্যাট করে ১১৯ রানে অলআউট হয়ে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক চলমান লোডশেডিং কমাতে নেপাল থেকে বিদ্যুৎ আনছে সরকার। বিদ্যুৎ আমদানিতে মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি ইউনিট ৮ টাকা ১৭ পয়সা। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মঙ্গলবার নেপাল থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে বিদ্যুৎ কেনার এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মাহমুদুল হোসাইন খান বলেন, প্রতি ইউনিট ৮ টাকা ১৭ পয়সা ‘নেগোশিয়েটেড’ প্রাইসে নেপাল থেকে বিদ্যুৎ কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি বছর আনুমানিক ১৩০ কোটি টাকা হিসাবে এই বিদ্যুৎ কিনতে পাঁচ বছরে খরচ হবে ৬৫০ কোটি টাকা। ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশের কুষ্টিয়ার ভেড়ামারা হয়ে এই বিদ্যুৎ ঢুকবে। আরও…
বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিসার্স এন্ড হাইয়ার স্টাডিজ সোসাইটির কার্যকরী কমিটি-২০২৪-২৫ ঘোষণা করা হয়েছে। কমিটিতে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ ফাহাদুজ্জানকে সভাপতি ও সিএসসি বিভাগের শিক্ষার্থী তাহসিন আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার (১০জুন) বশেমুরবিপ্রবি রিসার্স এন্ড হাইয়ার স্টাডিজ সোসাইটি কেন্দ্রীয় পর্ষদের উপদেষ্টামণ্ডলী নতুন এ কার্যকরী কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যান্যরা হলেন-সহসভাপতি নওরোজ আহমেদ এবং মুহাম্মদ ওয়াহেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ আল শাহরিয়ার, লামিয়া ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তাহমিদুর রহমান ও বর্সন শাহা,অর্থ সম্পাদক জোবাইয়ের শেখ,দপ্তর সম্পাদক মাহদি হাসান আকরাম,সহকারী-দপ্তর সম্পাদক মুহাম্মদ মাহদি হাসান নয়ন ও মুদাচ্ছের হোসেন তুর্য, হেড অব রিসার্স এন্ড কন্টেন্ট-মুঃ আবুল…
নিজস্ব প্রতিবেদক পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে তার সহধর্মিণী নুরান ফাতেমাও রয়েছেন। মঙ্গলবার ভোরে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হন মন্ত্রী। এর আগে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিদায় জানান ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান। হজ যাত্রার প্রাক্কালে পররাষ্ট্রমন্ত্রী এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান তার নিজ নির্বাচনি এলাকার জনগণকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানান এবং সবার কাছে তার ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেন।
নেয়ামুল হক রনি স্টাফ রিপোর্টার(বরিশাল) ঈদুল আজহার পূর্বে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে ঈদের চেয়েও খুশি বরিশালের হতদরিদ্র মানুষগুলো। মঙ্গলবার বরিশাল জেলার ৫ উপজেলার ৩২৭ জন গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তরের সাথে সাথে বরিশাল প্রান্তে ঘরের কাগজপত্র হস্তান্তর করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক ও সদর উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব উল্লাহ মজুমদারসহ উপকারভোগীরা বরিশাল সদরে ২১৩টি, বানারীপাড়ায় ২৪টি, গৌরনদীতে ৩২টি, হিজলায় ৩০টি, আগৈলঝাড়ায় ২৮টি ঘর উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়। ইতঃপূর্বে ৪টি ধাপে ৫৬৩৩টি পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার ৫ম ধাপের দ্বিতীয় পর্যায়ে বরিশাল জেলাকে…
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: মরমনসিংহের গফরগাঁওয়ে নানার বাড়িতে যাওয়ার পথে ট্রেনের ধাক্কার শুভা আক্তার (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়ছে। সে মশাখালী ইউনিয়নের মুখী গ্রামের মৃত আব্দুল হান্নানের মেয়ে ও স্থানীয় মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে উপজেলার গফরগাঁও ইউনিয়নের হাতীখলা গ্রামে ঘটনাটি ঘটে। জানা যায়, শুভা আক্তার দুপুরে স্কুল থেকে পরীক্ষা শেষ করে বাড়িতে নাগিয়ে নানার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা-ময়মনসিংহ রেলপথে বেখেয়ালী মনে হেঁটে যাচ্ছিলো। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া ট্রেন আসে। ট্রেন চালক সতকর্তা সংকেত দিলেও সে সতর্ক হতে পারেনি। ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিঁটকে পড়ে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা এসে শুভাকে…