Author: স্টাফ রিপোর্টার

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের নানামুখী দূর্ণীতি-অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ইউএনও বরাবর অভিযোগ দাখিল করেছেন ১২ ইউপি সদস্য স্বাক্ষরিত অভিযোগটি গত রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাখিল করা হয়। অভিযোগে জানা যায়, ওই ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নির্বাচিত হবার পর থেকে ইউনিয়ন পরিষদ এলাকার প্রায় সকল কাজে বিভিন্ন দূর্ণীতি-অনিয়ম ও স্বেচ্ছাচারিতা করে আসছেন। এসব বিষয়ে প্রতিকার চেয়ে ইউপি সদস্যবৃন্দ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করতে চাইলে চেয়ারম্যান তার অবস্থান থেকে বরাবরই আর কোনো দূর্ণীতি-অনিয়ম ও স্বেচ্ছাচারিতা করবেন না মর্মে মৌখিক অঙ্গীকার করেন। কিন্তু পরবর্তীতে তার প্রতিশ্রুত অঙ্গীকার বেমালুম…

Read More

গোলাম রব্বানী,হরিপুর প্রতিনিধি(ঠাকুরগাঁও) অতিরিক্ত হাসিল আদায়ের কারণে ভোক্তা অধিকার আইনে ২০০৯ এর ৩৯, ৪০, ৫৫ ধারায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আরিফুজ্জামান। হাটে মূল্য তালিকা টাঙানো জন্য নির্দেশ প্রদান করা হয়েছিল।গত ০৪-০৬-২০২৪ ইং তারিখে অতিরিক্ত হাসিল বা টোল আদায় করার কারণে ১০০০০০ টাকা অর্থ দন্ড করা হলেও থেমে নেই অতিরিক্ত হাসিল বা টোল আদায়। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঐতিহ্যবাহী যাদুরানি পশুর হাটে আবারও অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ উঠেছে । যাদুরানী হাটে টোল আদায়ের মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক থাকলেও কিন্তু হাটে কোথাও মূল্য তালিকা টাঙানো হয়নি। (১১-৬-২০২৪ ইং) তারিখ মঙ্গলবার দুপুর ১২টার সময়…

Read More

একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অগ্নিকাণ্ডে গবাদিপশুসহ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলার নেকমরদ ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত হামিদুরে ছেলে কৃষক মাসুদ রানার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নাঘরের চুলাঘর থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের বসতঘর, গোয়ালঘর, রান্নাঘর ও গবাদি পশু। মঙ্গলবার দুপুরে ওই গ্রামের লুতফর রহমান জানান, পরিবারের তখন কেউ বাসায় ছিলোনা। শুধু মাসুদ রানার বউ রান্না করছিলেন। এসময় ছোট শিশু কান্নাকাটি শুরু করলে তাকে বুকের দুধ খাওয়ার জন্য বাইয়ে যান। হঠাৎ তার বাড়ির দিকে ধোঁয়া দেখতে পেয়ে আশেপাশের সবাই বাড়ির দিকে…

Read More

শামীম ইসলাম লাবু স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে যাত্রীবাহী বাসের ভিতর থেকে ১শ বোতল ফেনসিডিলসহ দুলাল হাসান (১৬) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার খোঁচাবাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এ.বি.এম ফিরোজ ওয়াহিদ। গ্রেফতারকৃত দুলাল হাসান বালিায়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের শাহিনুরে ছেলে। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে দুলাল হাসান (১৬) নামের একজন কিশোর একটি যাত্রীবাহী বাসে করে ঠাকুরগাঁও থেকে নারায়ণগঞ্জের দিকে ১শ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছিলো। পরে সদর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের…

Read More

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশের সকল গ্রামের মানুষদের জন্য নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আমরা প্রতিটি গ্রামকে নাগরিক সুযোগ-সুবিধার আওতায় আনব এবং প্রতিটি গ্রামের মানুষ নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করবে। আজ মঙ্গলবার (১১ জুন) ঈদুল আজহার পাঁচদিন আগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারা দেশে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে আরও ১৮ হাজার ৫৬৬টি বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাটের কালীগঞ্জ, কক্সবাজারের ঈদগাঁও ও ভোলার চরফ্যাশন উপজেলার সঙ্গে সংযুক্ত হয়ে সুবিধাভোগীদের কাছে জমির মালিকানা দলিলসহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। সবার জন্য আবাসন নিশ্চিত করার লক্ষ্যে…

Read More

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন তা আমরা কখনোই বলিনি। মঙ্গলবার (১১ জুন) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত হাইওয়ে পুলিশের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমপি আনার হত্যাকাণ্ডের পর বিভিন্ন সময় বলা হয়েছে তিনি চোরাচালানের সঙ্গে যুক্ত– আপনারা কী মনে করছেন? জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল এমপি আনার, তা আমরা কখনোই বলিনি। তিনি বলেন, আমরা সবসময় বলে আসছি ঝিনাইদহ সন্ত্রাস-পূর্ণ একটি এলাকা। ওখানে সত্যিকারে কী হয়েছে, সেটা আমাদের জানতে হবে। আমরা তদন্ত…

Read More

সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান / ফাইল ছবি ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নাহিদা পারভীন। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে আগামী ২৩ জুন অপরাহ্ন থেকে জেনারেল পদ পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন ২০১৮ অনুসারে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ করা হলো। এর আগে আইএসপিআরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৩ জুন অপরাহ্ন…

Read More

ছবি সংগ্রহীত নিজস্ব প্রতিবেদক সারা দেশে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তদন্ত করে তার তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৮ আগস্টের মধ্যে এ তালিকা দাখিলের জন্য নির্বাচন কমিশন, স্থানীয় সরকার সচিব, কক্সবাজারের ডিসিসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১১ জুন) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। এর আগে সোমবার (১০ জুন) সারা দেশে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তদন্ত করে তার তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক দেশের অর্থনীতির এখন টালমাটাল অবস্থা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, প্রতিদিনই দেশের অর্থনীতির ধ্বসের কথাই গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। পুঁজি পাচারকারী, হুন্ডিওয়ালা, বিপুল অংকের ব্যাংক ঋণ নিয়ে বছরের পর বছর ফেরত না দিয়ে বিদেশে পাচার করে ইচ্ছাকৃত ঋণখেলাপী হওয়া, ডলারের তুলনায় টাকার মূল্য কমে যাওয়া, তীব্র ডলার সংকট, প্রবাসী আয় কমে যাওয়া, রেমিটেন্স কমে যাওয়া, অস্বাভাবিক সার্বিক মুদ্রাস্ফীতি ও খাদ্যপণ্যে মূল্যস্ফীতিসহ সীমিত ও নিম্ন আয়ের মানুষদেরকে গভীর সংকটে ফেলেছে। তিনি বলেন, ক্ষমতাগোষ্ঠীকে ব্যাংক থেকে অন্যায় সুবিধা দেওয়ার…

Read More

মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগরে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে খাজুরী সুলতানা জুই (১৭) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। জানা গেছে, সোমবার রাত ২টার দিকে উপজেলা তারানীপুর গ্রামে নানার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জুই জয়াখালী গ্রামে আব্দুল কাদের গাজীর কন্যা ও স্থানীয় ভেটখালী এ.করিম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, রাতে সবাই যখন ঘুমের মধ্যে সে সবার অজান্তে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে, সে কি কারনে আত্মহত্যা করেছে জানাতে পারেনি। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন

Read More