- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
- হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
- যবিপ্রবির ৩০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রাথমিকমনোনয়নে
- তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
- ১৬ জেলায় উদ্যোক্তাদের দক্ষ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ প্রশিক্ষণ
- তারকাখচিত গ্রিনলিফের ৮ম আসর, আজীবন সম্মাননায় নূতন-মুনমুন
Author: স্টাফ রিপোর্টার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাসসে প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া ছবি ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা-নয়াদিল্লির মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল রোববার (৯ জুন) সন্ধ্যায় মোদি সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের পর দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠকে তারা এই প্রত্যাশা ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ আজ সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে কথা বলেন। দুই প্রধানমন্ত্রীর মধ্যে অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির দূরদর্শী…
আজ সোমবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ‘জাতীয় বাজেট ২০২৪-২৫ ও বিরাজমান পরিস্থিতি : অসুবিধাগ্রস্ত মানুষের প্রাপ্তি’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য দেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। নিজস্ব প্রতিবেদক ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার যে নিয়ম রাখা হয়েছে, তা সংবিধান পরিপন্থি জানিয়ে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রস্তাবিত বাজেটে সুরক্ষা, স্থিতিশীলতা ও সংস্কারের বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আজ সোমবার (১০ জুন) দুপুরে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৪-২৫ ও বিরাজমান পরিস্থিতি : অসুবিধাগ্রস্ত মানুষের প্রাপ্তি’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে ড. দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সিনিয়র…
ছবি সংগ্রহীত বিনোদন ডেস্ক সাবেক সংসদ সদস্য ফোকগানের শিল্পী মমতাজ বেগম রাজনৈতিক কর্মকাণ্ড আর স্টেজ শো নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে দেশেই অবস্থান করছেন তিনি। দেশের জনপ্রিয় এই ফোক সম্রাজ্ঞীর নামে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে- ‘এইডসে আক্রান্ত হয়েছেন’ এই গায়িকা। বিষয়টি শিল্পী নিজেও দেখেছেন। এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন মমতাজ। সম্প্রতি যুক্তরাষ্ট্রে একাধিক স্টেজ শোতে অংশ নিয়ে শ্রোতাদের মাতিয়েছেন মমতাজ। আসন্ন কুরবানির ঈদে একগুচ্ছ গান নিয়ে আসছেন ভক্ত-শ্রোতাদের সামনে। মমতাজ জানালেন, এত সব কাজের ভিড়ে তাকে সামলাতে হচ্ছে নানা ধরনের মিথ্যাচার। এইডসে আক্রান্ত হওয়ার গুঞ্জন প্রসঙ্গে মমতাজ বলেন, শুনলাম, আমার নাকি এইডস হয়েছে। এইডস হয়েছে খবরটি গুজব। বিষয়টি…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিবেদক :: আরব আমিরাতের আজমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামের হাটহাজারী নিবাসী এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম শাহজাহান (২৫)। তিনি হাটহাজারী পৌরসভার চন্দ্রপুর গ্রামের ছিদ্দিক মেম্বার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে। শনিবার দুপুরে হসপিটালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। তার স্বজনরা জানান, তিন বছর আগে আমিরাতে গিয়েছিলেন শাহাজাহান। জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে সহকর্মীরা তাকে শারজাহ্ আল-কাসেমী হসপিটালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাকালীনই তিনি মারা যান।
ডাঃএ,কে, আজাদ খান (নেত্রকোনা বাংলাদেশ প্রতিনিধি): দুটি আইইডি বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় বিদেশি পিস্তল, গুলি, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও খেলনা একে-৪৭ সহ বিভিন্ন ধরনের ৮০টি মালামাল জব্দ নেত্রকোনার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে ২৯ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষ হয়েছে। নেত্রকোনা জেলা পুলিশ, বোম্ব ডিসপোজাল ইউনিট, বিশেষ অস্ত্র ও কৌশল (সোয়াট), সাইবার টিমসহ বেশ কয়েকটি বিশেষ টিমের দেড় শতাধিক পুলিশের সমন্বয়ে পরিচালিত এই অভিযান রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ হয়। এরআগে শনিবার দুপুর ১টা থেকে বাড়িটি ঘিরে রাখে পুলিশ। বাড়িটি থেকে একটি বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, দেশি রামদা, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, খেলনা একে-৪৭,…
আমতলী (বরগুনা) প্রতিনিধি ঢাকার একটি ধর্ষণ মামলায় তালতলী উপজেলার কচুপাত্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবিএম জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার গভীর রাতে আমতলী পৌর শহরের একে স্কুল এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক শাহরিয়ার কবির তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জানাগেছে, তালতলী উপজেলার কচুপাত্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবিএম জাকারিয়া ঢাকার বারডেম হাসপাতালে এক সেবিকাকে প্রেমের ফঁাদে ফেলে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এতে সেবিকা অন্তঃস্বত্ত্বা হয়ে যায়। এরপর জোরপুর্বক ঔষধ খাইয়ে…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা জেলার পলাশবাড়ীর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন সোমবার দুপুরে সকালে উপজেলা পরিষদ মিলানায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র জননেতা গোলাম সারোয়ার প্রধান বিপ্লব।,জেলা আওয়ামিলীগ সহ সভাপতি আবু বক্কর প্রধান,থানার ওসি তদন্ত লাইছুর রহমান , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু ফরহাদ মন্ডল ,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মন মিত্র, কিশোরগাড়ী…
আনোয়ার আহমেদ কুমিল্লা প্রতিনিধি গত ০৯-০৬-২০২৪ ইং রবিবার দিবাগত রাত আনুমানিক ১২ টা সময় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লায় কর্মরত এসআই(নিঃ)উক্যমং রাখাইন তার সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ০১নং কালির বাজার বাইতুন সালাম ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে হতে ০৩টি বস্তার ভিতরে মোট ৫২(বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১জন মাদক ব্যবসায়ী ০১।মোঃ সুমন(৩৫), পিতা- আব্দুল জলিল, গ্রাম-শুভপুর , থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে কোতয়ালী থানার মামলা নং-২৯, তারিখ-১০/০৬/২৪খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(গ) রুজু করা হয়।
কেএম রাশেদুজ্জামান কলাপাড়া (কলাপাড়া উপজেলা) প্রতিনিধি পটুয়াখালীর কলাপাড়া থানার ওসি আলী আহম্মদের অপসারনের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে নীলগঞ্জ ইউনিয়নের বাসিন্দারা। সোমবার (১০ জুন) সকাল দশটায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সিমার নেতৃত্বে থানার সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এর আগে গতকাল রাত বারোটা থেকে সকাল দশটা পর্যন্ত থানার সামনে অবস্থান ধর্মঘট করে ওই এলাকার বাসিন্দারা। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো শাহিনা পারভীন সীমা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। গতকাল পাখিমারা আওয়ামীলীগ অফিসের সামনে সীমার সমর্থক ও আওয়ামীলীগ নেতা…
বেনাপোল প্রতিনিধি: বেনাপাল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফীউল ইসলামের উপর অজ্ঞাতনামা দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কাস্টম হাউজে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার বিকালে বেনাপোল কাস্টমস হাউসের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। গত শুক্রবার রাত ৯টার দিকে বন্ধুকে নিয়ে ভ্যান যোগে রঘুনাথপুর সড়ক দিয়ে যাওয়ার সময় পেচোর বাওড় নামক স্থানে দুর্বৃওরা তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় খবর পেয়ে স্থানীয় লোকজন ও রাফীউলের সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতলে ভর্তি করেন। মানববন্ধনে কাস্টম হাউজের কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসনের প্রতি ইঙ্গিত করে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাফিউলের উপর হামলার ঘটনায় জড়িতদের সনাক্ত…