Author: স্টাফ রিপোর্টার

টেকনাফ ( কক্সবাজার) কক্সবাজারের উখিয়া উপজেলার ৪ নং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব ১৫ এর সদস্যরা একটি পরিত্যাক্ত ঝুপুড়ি ঘর থেকে দেশী বিদেশী অস্ত্র,কার্তুজ,গুলি ও বিস্ফোরক সহ গোয়েন্দা কর্মী হত্যার সাথে সরাসরি জড়িত ও ক্যাম্পের হেড মাঝি মাস্টার মুহিবুল্লাহ হত্যা কান্ডসহ সেভেন মার্ডারের মুলপরিকল্পনাকারী ও ২১টির অধিক মামলার পলাতক আসামী শহিদুল ইসলাম প্রকাশ মৌলভী আকিজ সহ ৫ সন্ত্রাসী ও আরসা সদস্য কে আটক করেছে। ০৯ জুন ( রবিবার) সন্ধ্যা গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১৫ এর সদস্যরা এ অভিযান চালায়। গ্রেফতারকৃত আরসা সন্ত্রাসীদের বিস্তারিত পরিচয় : (১) মোঃ শহিদুল ইসলাম প্রকাশ মৌলভী অলি আকিজ (৫০), পিতা-মৃত আবুল বাশার প্রকাশ মৌলভী…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ সরকারি চাকরিতে বেতন কাঠামোর ৯ম থেকে ১৩তম গ্রেডে (আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির) মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এই রায়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। সোমবার (১০ জুন) বিকাল ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হল গেইটের সামনে সমবেত হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে প্রশাসনিক চত্ত্বরে গিয়ে একটি মানববন্ধনের আয়োজন করেন। পুরো কর্মসূচিতে তাদেরকে ‘বঙ্গবন্ধুর বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই’; ‘মানি না মানব না, কোটা পদ্ধতি কোটা পদ্ধতি’; ‘বাতিল চাই বাতিল চাই, কোটা পদ্ধতি কোটা পদ্ধতি’; ‘১৮ এর হাতিয়ার, গর্জে…

Read More

সাজ্জাদ ইয়াসির পবিপ্রবি প্রতিনিধি: অভ্যন্তরীণ অবকাঠামোগত উন্নয়নে নানা কাজ চলছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)। এসব কাজের কারণে নানা ধরনের নির্মাণ পণ্য পরিবহনের প্রয়োজন হচ্ছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রধান প্রধান সড়কে সৃষ্টি হয়েছে নানা খানাখন্দ। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব সড়কগুলো পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। সোমবার (১০ জুন) সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রধান প্রধান সড়ক নানা খানাখন্দে ভরা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, এম. কেরামত আলী হল পর্যন্ত যাওয়ার একমাত্র সড়ক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। পবিপ্রবিতে একাডেমিক ভবন, শিক্ষক কোয়ার্টার, হলসহ একাধিক ভবনের নির্মাণাধীন কাজ চলমান আছে। নির্মাণ সামগ্রী বহনকারী বড় যানবাহনের ফলে রাস্তার বিভিন্ন…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধায় এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে সিজার (অপারেশন) এ ভুল করায় সিভিল সার্জন এর দপ্তরে অভিযোগ দায়ের করলেন ভুক্তভোগী প্রসূতি শাপলা বেগম। অভিযোগের প্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত বোর্ড গঠন করলেন সিভিল সার্জন ডাঃ কানিজ সাবিহা। ভুক্তভোগী শাপলা বেগম সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যধানঘড়া গ্রামের নাজমুল হাসানের স্ত্রী। অভিযোগে জানা গেছে, শাপলা বেগম গভবর্তী অবস্থায় শারীরিক অসুস্থজনিত কারণে গত ০৮-০৪-২০২৪ ইং তারিখে গাইবান্ধা পৌর শহরের এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ডাক্তারের পরামর্শ নিতে গেলে ডাক্তার পরীক্ষা শেষে এদিনই ভর্তি হয়ে সিজার (অপারেশন) করার পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শ মোতাবেক ওই হাসপাতালে ভর্তি হলে ডাক্তার তার…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অজ্ঞাত গাড়ি ওভারটেক করতে গিয়ে মো. বিল্লাল (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১০ জুন) সকাল ৮ টার দিকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এলাকার সরাতৈল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল ঢাকা জেলার ডেমরা উপজেলার ২৩/১১ বাদশা মিয়া রোডের মুসলিম নগর এলাকার মো. আনিস মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একটি পালসার মোটরসাইকেল ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের সরাতৈল এলাকায় মোটরসাইকেলটি উত্তরবঙ্গগামী একটি অজ্ঞাত গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে আরোহী মারা যায়। পরে এ খবর পেয়ে ঘটনাস্থল নিহতের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আর মাত্র ৭ দিন পরেই পবিত্র ঈদ উল আজহা। ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোরবানির পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। কিন্তু স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। সোমবার সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছন। বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার ২৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৪০ লাখ ১৪ হাজার ৫০ টাকা। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১২ হাজার ৪৭৫ টি যানবাহন…

Read More

একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদকে ধারণ করে , ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার ১০জুন সকাল ১১টায় কৃষি অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে ফিতা কেটে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে মেলায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন আক্তার, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, জাপা নেতা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান, প্রেসক্লাব…

Read More

ববি প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৪ গঠন করা হয়েছে।এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে দৈনিক কালবেলা ও বাংলা ভিশন প্রতিনিধি জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে চ্যানেল২৪ এর প্রতিনিধি শাহাদাত হোসেন।এক কার্যনির্বাহী কমিটির সভায় রোববার ৯জুনে দুপুরে উপস্থিত সকলের সম্মতিতে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।সাবেক সভাপতি মো. মাহাবুব হোসেন,সাবেক সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান ও পাঁচ উপদেষ্টার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি আগামি এক বছরের জন্যে (২০২৪-২৫) অনুমোদন দেওয়া হয়। কমিটির উপদেষ্টাগণ ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো. আব্দুল বাতেন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর(ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল কাইউম,সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তারেক মাহামুদ আবির, গণযোগাযোগ…

Read More

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি চুয়াডাঙ্গার জীবননগরে মোছা. সখি খাতুন (২৫) নামের গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ডুমুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সখি খাতুন একই গ্রামের সৌদি প্রবাসী মো. ওয়াসিম বিশ্বাস নয়নের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান স্থানীয় বাসিন্দা জানান, সখির স্বামী ওয়াসিম বিশ্বাস নয়ন সৌদি আরবে থাকেন। গতকাল রোববার দিবাগত রাতে রাতের খাবার শেষ করে নিজ ঘরে ঘুমাতে যায়৷ আর ১২টার দিকে বাড়ির লোকজন টের পান সখি ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পরে পরিবারের লোকজন তাকে…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সৌজন্য সাক্ষাত। ছবি : বাসস ভোরের বাংলা নিউজ ডেস্ক ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে বলেছেন, আমি সবসময় বাংলাদেশের কথা স্মরণ করি এবং চিন্তা করি। বাংলাদেশ হাইকমিশন আমার বাড়ি থেকে জিমে যাওয়ার পথে পড়ে এবং এটি আমাকে সর্বদা বাংলাদেশের কথা মনে করিয়ে দেয়। আমি সবসময় বাংলাদেশকে নিয়ে ভাবি। গতকাল রোববার (৯ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান সংবাদ সম্মেলনে এ কথা জানান। ভুটানের প্রধানমন্ত্রী বলেন, আমার দেশের বর্তমান পররাষ্ট্র সচিব বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত ছিলেন। পররাষ্ট্র সচিব সবসময় কীভাবে বাংলাদেশের…

Read More