Author: স্টাফ রিপোর্টার

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (ফাইল ছবি) আন্তর্জাতিক ডেস্ক ফ্রান্সে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একইসঙ্গে দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণাও দিয়েছেন তিনি। সদ্য সমাপ্ত ইউরোপীয়ান ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলের জেরেই হঠাৎ সংসদীয় নির্বাচনের এই ঘোষণা দেওয়া হলো। সোমবার (১০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, ইইউ নির্বাচনে নিজের মধ্যপন্থি জোটকে অতি-ডানপন্থিরা পরাজিত করার পরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রোববার পার্লামেন্ট ভেঙে দেওয়ার পাশাপাশি আগাম আইনসভা নির্বাচনের কথা ঘোষণা করেছেন। হঠাৎ এই ধরনের সংসদীয় নির্বাচনকে স্ন্যাপ লেজিসলেটিভ ইলেকশন বলা হয়। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানিয়েছেন, আগামী ৩০ জুন ফ্রান্সে প্রথম দফায় সংসদের নিম্নকক্ষের…

Read More

নওগাঁ প্রতিনিধি:”দেশপ্রেমের শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ জুন)সকাল ১০ টার দিকে সদর উপজেলা অডিটোরিয়ামে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নওগাঁ। মাধ্যমিক স্তরের গ্রুপ পর্যায়ের দুর্নীতি প্রতিরোধবিষয়ক এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পক্ষ দল হিসেবে নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবং বিপক্ষ দল হিসেবে নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয় দল অংশগ্রহণ করে। বিতর্কের বিষয় ছিল ‘সামাজিক আন্দোলনেই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার একমাত্র উপায়’। বিতর্ক প্রতিযোগিতায় নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়। সেরা বিতার্কিক নির্বাচিত…

Read More

টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে মাছঘাটে অভিযান পরিচালনা করে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে সকলের উপস্থিতিতে ধবংস করা হয়েছে। সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মজুদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য গত ২০ মে হতে আগামী ২৩ জুলাই ২০২৪ ইং পর্যন্ত মোট ৬৫ দিন সাগরে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ নিষিদ্ধ। আইন অমান্য করায় টেকনাফ সদর ইউনিয়নের পর্যটন সমুদ্র সৈকতে রবিবার (৯ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে নেতৃত্বে দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ…

Read More

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ে (২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার এক সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ত্রিশাল উপজেলায় আশ্রয়ন প্রকল্পের আওতায় আরও ৭০টি পরিবার নতুন ঘর পাবেন। রোবাবর (৯ জুন) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ আরও জানান, উপজেলার হরিরামপুর ইউনিয়নের অরুনিমা আশ্রয়ন প্রকল্পের ১০টি সিআইসিট ব্যারাকের বর্তমানে ৬৫টি পরিবার ও মোক্ষপুর ইউনিয়নের কৈতরবাড়ী আশ্রয়ন প্রকল্পের ২টি সিআইসিট ব্যারাকে বর্তমানে অবস্থানরত ৫টি পরিবারসহ ৭০টি পরিবারের পুর্নবাসনের লক্ষ্যে ৭০টি ঘর প্রধানমন্ত্রী আগামী ১১…

Read More

পাবনা প্রতিনিধি পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে এক রাতেই ৫টি কবরের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে । সংঘবদ্ধ চোরের দল ওই কবরস্থানের বিভিন্ন পুরোনো কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায়। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে কঙ্কালগুলো চুরি হয়। পরদিন শনিবার সকালে এলাকার শত শত মানুষ কবরস্থানে উপস্থিত হয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। স্থানীয় এলাকার বাসিন্দা ও চিনাখড়া উচ্চ বিদ্যালয় এর শিক্ষক শরিফুল ইসলাম বলেন, আজ সকালে কয়েকজন শ্রমিক ওই কবর স্থানে লতাপাতা পরিষ্কার করতে যান। এ সময় তাঁরা কয়েকটি কবর খোঁড়া দেখতে পেয়ে স্থানীয় লোকজনদের খবর দেন। লোকজন এসে ৫টি কবর খুঁড়ে রাখা…

Read More

হাটহাজারী প্রতিনিধি মুক্তিযোদ্ধা কোটা নিয়ে হাইকোর্টের পুনর্বহাল রায়ের প্রতিবাদ জানিয়ে এবং সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ বহাল রাখার দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। মিছিল থেকে স্লোগানে স্লোগানে তারা মুক্তিযুদ্ধ কোটা বাতিলের দাবি জানান। রবিবার (৯ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচিতে অংশ নেন শতাধিক সাধারণ শিক্ষার্থী। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের মুখে ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা প্রথা বাতিল চাই’, ‘বৈষম্য মানি না মানবো না’, ‘কোটার বিরুদ্ধে লড়াই হবে লড়াই চাই’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ ইত্যাদি স্লোগান ছিল। বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, কোটা ব্যবস্থা…

Read More

রাণীশংকৈল থেকে এ কে আজাদ : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ৯জুন রবিবার বিকালে উপজেলা হলরুমে উপজেলা পরিষদের পুরাতন চেয়ারম্যানদের বিদায় ও নবনির্বাচিত চেয়ারম্যানদের বরন করা হয়। বরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে নবনির্বাচিত চেয়ারম্যান আহাম্মেদ হোসেন বিপ্লব বলেন, সরকারি দপ্তরের কর্মকর্তারা সঠিক ভাবে দার্য়িত্ব পালন করলে জনগনের সকল প্রকার প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। বিশেষ করে হাসপাতাল, উপজেলা প্রকৌশলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ভ’মি অফিস ও কৃষি অফিস। এগুলোতে জনগণের অনেক চাহিদা থাকে তা নিয়ম অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। তিনি আরো বলেন আমার কোন চাওয়া পাওয়া নেই আপনাদের সেবা করাই আমার মুল লক্ষ্য। আমি বিপ্লব সারা জীবন আমি বিপ্লব…

Read More

হাটহাজারী প্রতিনিধি হাটহাজারীতে ঝুঁকিপূর্ণভাবে রেললাইনের উপর কোরবানির পশুর অবৈধ হাট বসছে দাপটের সাথেই। এছাড়াও সপ্তাহের প্রতি রবিবার ও বৃহস্পতিবার অবৈধভাবে রেলপথের উপর পশুরহাট বসলেও দেখার যেন কেউ নেই। রেলওয়ে কর্তৃপক্ষের আপত্তি সত্ত্বেও নিয়মিত বসছে এই পশুর হাট। এভাবে রেল লাইনের উপর গরুরহাট বসানোর কারনে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। জানা গেছে, রেলওয়ে কর্তৃপক্ষের আপত্তি উপেক্ষা করেই রেললাইনের উপর পশুর হাট পরিচালনা করছেন বাজার ইজারাদারা। স্টেশন এলাকার বাউন্ডারি ও সীমানা প্রাচীর না থাকায় বাজারে কেনা-বেচার জন্য নিয়ে পশু এদিক ওদিক ছোটাছুটি করছে। পশুর হাট বসানোর কারণে রেললাইনের পাথরও ছিটকে যাচ্ছে। এতে ট্রেন চলাচলেও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। নাম…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি চট্টগ্রামের হাটহাজারীতে আবুল ফয়েজ (৫০) নামে একব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আবুল ফয়েজ ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজাদী বাজার এলাকার বাদশা মিয়া বাড়ির মৃত শামসুল আলমের ছেলে। তার এক ছেলে এক মেয়ে রয়েছে বলে জানা গেছে। রবিবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ১ নম্বর রেলগেটের উত্তরে পশ্চিম পট্টি এলাকার মামুন সেন্টার নামক একটি ভাড়া বাসার ১২৬ নম্বর কক্ষ থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের…

Read More

অনলাইন ডেস্ক ভারতের প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের মতো শপথ নিলেন নরেন্দ্র মোদি। রোববার বাংলাদেশ সময় পৌনে আটটায় রাষ্ট্রপতি ভবনে শপথ নেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করান ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুরমু। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনৌত, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ‘প্রচন্দ’, এবং আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম রাষ্ট্র সিচেলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আতিফ। এবারের নির্বাচনে মোদির রাজনৈতিক দল বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। দেশটির লোকসভায় মোট ৫৪৩টি আসন রয়েছে। কোনো দল যদি এককভাবে দল গঠন করতে চায় তাহলে তাদের কমপক্ষে ২৭২টি আসনে জয় পেতে হয়। কিন্তু বিজেপি এবার…

Read More