- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
- হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
- যবিপ্রবির ৩০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রাথমিকমনোনয়নে
- তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
- ১৬ জেলায় উদ্যোক্তাদের দক্ষ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ প্রশিক্ষণ
- তারকাখচিত গ্রিনলিফের ৮ম আসর, আজীবন সম্মাননায় নূতন-মুনমুন
Author: স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক ডেস্ক ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে ছয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এতে গত নির্বাচনের মতো এবারও প্রার্থীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে। রোববার ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ছয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক ৮০ জন রাজনীতিবিদ ইরানের গার্ডিয়ান কাউন্সিল বা অভিভাবক পরিষদে নাম নিবন্ধন করেছিলেন। যাচাই-বাছাই শেষে ছয় জনের প্রার্থিতা চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করে। প্রার্থীরা হলেন- মাসুদ পেজেশকিয়ান, মোস্তফা পুরমোহাম্মাদী, সাঈদ জালিলি, আলী রেজা যাকানি, আমির হোসেন কাজীজাদেহ হাশেমি ও মোহাম্মদ বাকের কলিবাফ। গত…
নিজস্ব প্রতিবেদক স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সারা দেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শূন্য থাকা পদ পূরণের জন্য আরও ছয় হাজার চিকিৎসক নিয়োগ করা হবে। প্রথম পর্যায়ে দুই হাজার চিকিৎসক নিয়োগের প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। রোববার জাতীয় সংসদে ৭১ (ক) বিধিতে সংসদ সদস্যদের দেওয়া নোটিশের জবাবে মন্ত্রী এ কথা বলেন। সুলতানা নাদিরা, পারভীন জামান এবং ছানোয়ার হোসেন ছানু লিখিত নোটিশে নিজ নিজ নির্বাচনি এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল নিয়োগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বরাবর নোটিশ দেন। জবাবে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, সারা দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ডাক্তারদের শূন্য পদ পূরণের জন্য ছয় হাজার নতুন ডাক্তার…
অনলাইন ডেস্ক ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো দায়িত্ব নিতে যাওয়া নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত রাষ্ট্রপতি ভবনে পৌঁছান শেখ হাসিনা। ভারতীয় প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শনিবার ভারতে যান শেখ হাসিনা। তিনি ছাড়াও দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরের দেশগুলোর নেতারা এতে অংশ নিতে ভারতে গেছেন। মোদির এই শপথ অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। প্রথমেই মোদিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। এর মাধ্যমে টানা তৃতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি।
মামুন খান সিঙ্গাপুর দান করা অনেক ভালো কাজ, দান করার মাধ্যমে মহৎ গুন প্রকাশ পায়। যাদের মধ্যে এই গুণ আছে তাদের মনে অন্যের প্রতি দয়ামায়া ও ভালোবাসা আছে …আর এটার প্রমান আমাদের এই কালিকা প্রসাদ ইউনিয়ন প্রবাসী সংঘঠনের ভাই বন্ধুগণ। প্রতি বারের মতো আমরা আবারও কালিকা প্রসাদ ইউনিয়ন প্রবাসী সংগঠনের পক্ষ থেকে লোকমান মৃধার উদ্যোগে ঝগড়ার চর গ্রামে ( ৪নং ওয়াড ) মৌলভী বাড়ি দারুন্নাজাত মহিলা মাদ্রাসা ও এতিমখানা ( ৯০ ) হাজার টাকার অনুদান দেওয়া হলো। এই সংগঠনের সভাপতি জনাব আপেল মাহমুদ ( সিঙ্গাপুর প্রবাসী ) মুঠো ফোনে বলেন, আমাদের মুল উদ্দেশ্য হলো অসহায়, এতিমখানা, অসুস্থ ব্যক্তিগন, ঈদের সামগ্রী…
নেয়ামুল হক রনি স্টাফ রিপোর্টার(বরিশাল) কোটা পদ্ধতি বাতিল ও চাকরিতে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন বরিশালে ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীরা। রোববার (৯ জুন) বেলা ১১টায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা পদ্ধতি বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তব্য দেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকার যে পদ্ধতি বাতিল করেছিলে সেটা পুনরায় চালু হলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হবেন। ২০১৮ সালের কোটা প্রথা বাতিল করে যে রায় দিয়েছে, সেটি বহাল চান শিক্ষার্থীরা। বক্তারা আরও বলেন, আমরা চাচ্ছি যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। কোটা পদ্ধতি বাতিল না হলে ভবিষ্যতে তরুণ প্রজন্ম বৈষম্যের…
সাজ্জাদ ইয়াসির,পবিপ্রবি প্রতিনিধি জিএসটি গুচ্ছ ভর্তির প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মাত্র ৮টি আসন ফাঁকা রয়েছে। রোববার (৯ জুন) দুপুর ১ টা ১৫ মিনিটে পবিপ্রবির জিএসটি গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক চিন্ময় বেপারী বিষয়টি নিশ্চিত করেন। পবিপ্রবিতে জিএসটি গুচ্ছ ভর্তির আওতাধীন পাঁচটি অনুষদ। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ, আইন ও ভূমি প্রশাসন অনুষদ, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদ এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ। এই পাঁচটি অনুষদের সর্বমোট ৩৫০টি আসনের মধ্যে ৩৪২টি আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে। জিএসটি গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক চিন্ময় বেপারী বলেন, জিএসটি গুচ্ছ ভর্তির নিয়ম…
মোঃ সালাহ্ উদ্দিন উপজেলা প্রতিনিধি, সখিপুর, টাঙ্গাইল টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় আবু তালেব নামে এক লিচু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। রবিবার (৯ জুন) ভোরে উপজেলার মসিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তালেব উপজেলার ছাতীহাটি গ্রামের আসর আলীর ছেলে। অপরদিকে, আহতদের পরিচয় পাওয়া যায়নি। তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বেলাল হোসেন জানান- আবু তালেব নামে এক ব্যক্তি এলেঙ্গা থেকে লিচু কিনে অটোরিকশাযোগে পাশ্ববর্তী ছাতীহাটি যাচ্ছিল। পথিমধ্যে মসিন্দা এলাকায় পৌঁছলে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি খাদে পড়ে গিয়ে এতে চালকসহ তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল…
কোটালীপাড়া প্রতিনিধি, প্রধাণমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২০২৪-২০২৫ অর্থবছরের ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়ে আন্দ মিছিল বেড় করেন কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ।উক্ত আনন্দ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেদ্রণাথ বিশ্বাস,সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ,সাবেক পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ,সাবেক পৌর মেয়র অহিদুল ইসলাম হাজরা এছাড়া উপজেলার কয়েক শতাধিক নেতা কর্মি আনন্দ মিছিলে যোগদেন।।
নিজস্ব প্রতিবেদক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানকে ডেকে সতর্ক করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এসময় পরিচালককে সাংবাদিকদের সঙ্গে কোনো বৈষম্য না করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রোববার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী। সম্প্রতি অনুমতি ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার বা বক্তব্য না দিতে নোটিশ জারি করেন ঢামেক পরিচালক। এ নোটিশের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি আজ (রোববার) সকালে পরিচালককে ফোন করেছিলাম যে কেন এ রকম একটি ঘটনা হচ্ছে? আমার কাছে কিছু ভুল তথ্য আজ আসছে। পরিচালক…
(নাসিম আহমেদ শিমুল),কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি : কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের পুরাটেঙর এলাকার আঞ্চলিক সড়কের উপর থেকে অজ্ঞাত যুবক (৩০) এর মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। ৯জুন (রোববার) সকাল নয়টার দিকে এলাকাবাসী রাস্তার উপর এক যুবকের মরদেহ দেখতে পায়।তখন এলাকায় থানায় খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় জানতে পারেনি পুলিশ। নিহত যুবকের পড়নে ছিল সাদা শার্ট ও খাকী রঙের ফুল প্যান্ট। কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন পিপিএম জানান, নিহত যুবকের বাম পায়ের উরু ও ডান পায়ের হাঁটুর উপরের অংশ ভাঙ্গা এবং দুই হাত নীলা ফুলা জখম অবস্থায় ছিল।…