Author: স্টাফ রিপোর্টার

সুলতান মাহমুদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ জেলায় শহীদ মডেল স্কুল সলংগা শাখায় ২০২৪ প্রথম সাময়িক পরিক্ষার ফলাফল ঘোষণা এবং রিমন ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে ফ্রি চিকিৎসা মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়, সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ১০ টায় শহীদ মডেল স্কুলের পরিচালক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে, রিমন ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক তত্ত্বাবধানে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার ওবায়দুর রহমান এমবিবিএস, মেডিকেল অফিসার খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার আসিফা খাতুন, এম বি বি এস। শহীদ মডেল স্কুল সলংগা শাখায় ৬ শতাধিক ছাত্র ছাত্রী ও অভিভাবকদেরকে ‘রিমন ডায়াগনস্টিক সেন্টার ^ এর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ করা হয়,…

Read More

স্পোর্টস ডেস্ক বিশ্ব ক্রিকেটের দুই হেভিওয়েট চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত–পাকিস্তানের মহারণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ (রোববার) রাতে। ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপনও বলা যেতে পারে দুই দলের এই লড়াইকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান শুরুটা করেছে হোঁচট খেয়ে, তাই প্রতিপক্ষ যেই থাকুক তাদের জয় ভিন্ন অন্য কিছু ভাবার সুযোগ নেই। অন্যদিকে, প্রথম ম্যাচে জয় পাওয়া ভারত রোমাঞ্চকর এই লড়াইয়েও অবশ্যই অপরাজেয় থাকার লক্ষ্যে নামবে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। সীমান্তের উত্তেজনা ও রাজনৈতিক বৈরিতার কারণে ভারত-পাকিস্তান প্রায় ১৭ বছর দ্বিপাক্ষিক কোনো সিরিজে মুখোমুখি হচ্ছে না। ফলে এমন মর্যাদাপূর্ণ লড়াই দেখতে ক্রিকেটবিশ্বকে অপেক্ষা করতে হয় আইসিসি…

Read More

ব্রাজিলের ফুটবলাররা। ছবি : সিবিএফ স্পোর্টস ডেস্ক ফুটবল ইতিহাসের অন্যতম সফল দল ব্রাজিল। বিশ্বকাপে সর্বোচ্চ শিরাপাজয়ী দলটির ফুটবলীয় সৌন্দর্য বুঁদ করেছে গোটা বিশ্বকে। জোগো বোনিতোর ছন্দে ফুটবলপ্রেমীদের মেতে ওঠার শুরু ১১০ বছর আগে। ১৯১৪ সালের ৮ জুন প্রতিষ্ঠিত হয়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। ১১০ বছর পূর্তির দিনে মেক্সিকোর বিপক্ষে আজ রোববার (৯ জুন) প্রীতি ম্যাচে মাঠে নামে ব্রাজিল। ৩-২ গোলের জয়ে বিশেষ দিনটি রাঙিয়েছেন ব্রাজিলের ফুটবলাররা। যুক্তরাষ্ট্রে আগামী ২০ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা। এর আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে মেক্সিকোর মুখোমুখি হয় ব্রাজিল। টেক্সাসের কাইল ফিল্ডে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলে ব্রাজিল। ম্যাচের মাত্র পাঁচ মিনিটে…

Read More

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৯ জুন) সকাল ৮টায় জেলার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকার ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামের চারু মিয়ার (মৃত) ছেলে। বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবুল কাশেম বলেন, নিহতের মরদেহ কাঁটাতার সংলগ্ন এলাকায় রয়েছে। এই মুহূর্তে ভারতীয় বিএসএফের তত্ত্বাবধানে আছে। কুমিল্লা ১০ ব্যাটালিয়ন বিজিবি (সেক্টর কমান্ডার) কর্ণেল মোহম্মদ শরিফুল ইসলাম মিরাজ বলেন, ফোর্স নিয়ে ঘটনাস্থলে বিজিবি অবস্থান করছে।

Read More

নিজস্ব প্রতিবেদক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের বাজেট ঘোষণা করা হয়েছে লুটপাট বন্ধ করার জন্য, লুটপাট করতে নয়। রোববার (৯ জুন) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ও সহযোগিতা সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হওয়ার আগে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, কালোটাকা সাদা করেছেন সাইফুর রহমান ও খালেদা জিয়া। তাহলে তারাও কি দুর্বৃত্ত। বিএনপি আমলে লুটপাটকারীদের বিচার হয়নি। আওয়ামী লীগের আমলে কেউ দুর্নীতি করে পার পাবে না। কেউ লুটপাট করছে, দুর্নীতি করছে প্রমাণ পেলে সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।…

Read More

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশ আগামী ৩০ জুনের মধ্যে বাতিল না করলে লাগাতার আন্দোলন ও প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা৷ রোববার (৯ জুন) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীদের একটি দল হাইকোর্টে এটর্নি জেনারেলের কাছে লিখিত স্মারকলিপি দিতে যান। এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলাভবন,…

Read More

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রোববার সন্ধ্যায় শপথ নেবেন। ছবি : এএফপি আন্তর্জাতিক ডেস্ক ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি আজ রোববার (৯ জুন) সন্ধ্যায় শপথ গ্রহণ করবেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পর তিনি একমাত্র ভারতীয়, যিনি এত দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকছেন। তবে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও এই প্রথম একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তার দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নির্বাচনের চূড়ান্ত ফল অনুযায়ী, ৫৪৩ আসনের মধ্যে ২৪০টি পায় বিজেপি। তাই বিজেপিকে এবার জোট সরকার গঠন করতে হচ্ছে। সেই সঙ্গে জোটের মন্ত্রিত্বও ভাগাভাগি করতে হবে বিজেপিকে। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নয়াদিল্লিতে…

Read More

ছবি সংগ্রহীত একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলার কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায় করায় মোঃ মোস্তফা রহমান নামে এক হাট ইজাদারের সহযোগীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ ৮ ই জুন শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রানীশংকৈল উপজেলা সহকারী ভুমি কমিশনার আর্নিকা আক্তার। সরজমিনে গিয়ে জানা যায় গত ১ জুন শনিবার কাতিহার পশুর হাটে সরকারি বিধি মোতাবেক গরু প্রতি ২৩০ টাকা এবং ছাগল ৯০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও তা অপেক্ষা করে হাট ইজাদার গরু প্রতি ৫০০ টাকা ছাগল ১৮০ টাকা করে টোল আদায় করছিলেন এই খবর পেয়ে রানীশংকৈল…

Read More

বিনোদন ডেস্ক বিয়ে করছেন ভারতীয় চিত্রতারকা ঐশ্বরিয়া! নামটা শুনেই অনেক নড়েচড়ে ওঠছেন তো ? কোনো দরকার নেই। ইনি বলিউডি তারকা ঐশ্বরিয়া রাই নন, তিনি দক্ষিণী চলচ্চিত্রের ‘অ্যাকশন কিং’ অর্জুন সরাজের মেয়ে অভিনেত্রী ঐশ্বরিয়া অর্জুন। এই অভিনেত্রী গেলো বছরের জুন মাসে ঘোষণা দিয়েছিলেন, প্রেমিক অভিনেতা উমাপতির সঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসবেন। সেই সুবাদে গেলো বছরের ২৮ অক্টোবর পরিবার ও বন্ধু – বান্ধবদের উপস্থিতিতে বাগদান সারেন এই জুটি। তবে বাগদানের ৭ মাস কেটে গেলেও এখন পর্যন্ত বিয়ে করেননি তারা। এবার শোনা গেলো, চলতি মাসেই বিয়ের কাজটি সম্পন্ন করতে যাচ্ছেন এই প্রেমিক জুটি। জানা যায়, আগামী ১০ জুন বিয়ের দিন চূড়ান্ত…

Read More

মোঃইয়াছিন আলী সিরাজগঞ্জ সদর প্রতিনিধি সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ইলিয়ট ব্রিজের (বড়পুল) উপরে ছাদ খোলা গাড়ি থেকে ভিডিও করার সময় লোহার পাইপের আঘাতে ব্লগার রবিউল আজিম তনুর (৩৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে। সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্ধু মঈনুদ্দিনের আমন্ত্রণে গত শুক্রবার রাতে তনুসহ তিনজন ঢাকা থেকে সিরাজগঞ্জ শহরে আসেন। ভোরে ছাদখোলা গাড়ি নিয়ে চার বন্ধু ঘুরতে বের হন এবং শহরের ইলিয়ট ব্রিজের সৌন্দর্যের দৃশ্য গাড়ির উপর থেকে মোবাইল ফোনে ধারণ করতে থাকেন তনু। এ সময় ব্রিজের উপরে থাকা লোহার পাইপের সঙ্গে তার মাথার পেছনের অংশের…

Read More