Author: স্টাফ রিপোর্টার

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা সেনা বাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন,বাংলাদেশ সেনাবাহিনীকে জাতির গর্ব হিসেবে প্রতিষ্ঠিত রাখার দৃঢ় প্রত্যয়ে সকলকে সম্মিলিত ভাবে কাজ করায় সন্তুষ্ট প্রকাশ করছি। এর পাশাপাশি, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে এক বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রগতি অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহবান করছি। আজ বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে পরিদর্শন ও সেনাবাহিনী প্রধানের বিদায়ী দরবারে বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন। এসময় সেনাবাহিনী প্রধানকে স্বাগত জানায় ১৯ পদাতিক ডিভিশন এবং শহীদ সালাউদ্দিন সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান, এসজিপি,এসপিপি,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি। এরপর…

Read More

নেয়ামুল হক রনি স্টাফ রিপোর্টার(বরিশাল) বরিশাল নগরীতে ফ্ল্যাট থেকে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে নগরীর কাউনিয়া পানির ট্যাংকি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারনা- পারিবারিক কলহের জেরে সন্তানকে হত্যার পরে আত্মহত্যা করতে পারে বাবা। তবে বিষয়টি তদন্ত করে বলা যাবে বলে জানিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিহতরা হলেন, নাঈম হাওলাদার ও তাঁর সাড়ে ৫ বছরের মেয়ে রাবেয়া বসরী রোজা। তারা বরিশাল নগরীর কাউনিয়া পানির ট্যাংকি এলাকার স্বপ্ন বিলাশ বাড়ির চতুর্থ তলার ভারাটিয়া ছিলেন। নিহতের পরিবারের স্বজনরা জানিয়েছে, নাঈম হাওলাদারের স্ত্রী অনা আক্তারের সাথে ডিবোর্স হয়। এর পর…

Read More

এ,কে,আজাদ খান পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলায় নেপিয়ার ঘাস খেয়ে ২৬টি গরুর মৃত্যু হয়েছে। গত ২ দিনে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের তাহাযীদ এগ্রো ফার্মে গরুগুলো মারা যায়। এছাড়া বেশ কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্থানীয় এই খামারি। খামারের মালিক জাহেরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় নেপিয়ার কাঁচা সবুজ ঘাস খাওয়ানোর পরেই তার গরুগুলি অসুস্হ হয়ে যায়। সবমিলিয়ে খামারের সংবাদ লিখা পর্যন্ত ২৬ টি মারা গরু গেছে। সব ষাড় গরু কুরানির সময় বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়েছিলো। সব মিলিয়ে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে…

Read More

পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। আরফাত সিকদার কক্সবাজার সদর প্রতিনিধি ঈদের ছুটিতে ভ্রমণপিপাসুরা ছুটে যান কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দময় সময় কাটাতে পরিবার পরিজন নিয়ে, এবারও পবিত্র ঈদুল আযহা ব্যাপক পর্যটকের সমাগম হবে বলে আশা করছে স্থানীয় প্রশাসন ও হোটেল মোটেল মালিক কর্তৃপক্ষ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পর্যটকদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং কোন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান দ্বারা যদি কোন পর্যটক হয়রানি অথবা প্রতারণার শিকার হন তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ভোরের বাংলা নিউজকে বলেন জেলা প্রশাসকের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, সার্বক্ষণিক নিরাপত্তায় জেলার…

Read More

স্পোর্টস ডেস্ক ম্যাচটা শেষ করতে অস্ট্রেলিয়া মোটেই সময় নেয়নি। ‘বি’ গ্রুপের ম্যাচে নামিবিয়াকে হারাতে তারা খেলেছে মোটে ৩৪ বল। ৫ ওভার ৪ বলেই নামিবিয়ার দেয়া ৭৩ রানের টার্গেটে চলে যায় অজিরা। ৯ উইকেট হাতে রেখে জিতেছে ২০২১ আসরের চ্যাম্পিয়নরা। এই জয়ের পর স্কটল্যান্ডকে টপকে গ্রুপে সবার ওপরে উঠে এসেছে মিচেল মার্শের দল। সেই সঙ্গে দ্বিতীয় দল হিসেবে নিশ্চিত করেছে সুপার এইট পর্ব। ছোট পুঁজির সামনে আগ্রাসী মেজাজেই খেলেছে অস্ট্রেলিয়া। নেমেছেন তিন ব্যাটার। প্রত্যেকেই ব্যাট করেছেন ২০০ বা তার বেশি স্ট্রাইকরেটে। ডেভিড ওয়ার্নার করেছেন ৮ বলে ২০। তার স্ট্রাইকরেট ২৫০। ডেভিড উইসার বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন তিনি। এরপর বাকি…

Read More

গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ)-র লোকাল অ্যাডাপটেশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (১১ জুন) গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ)-র লোকাল অ্যাডাপটেশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় অভিযোজন কর্মসূচি চালু করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকার জন্য প্রথম এই অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। জিসিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অধ্যাপক প্যাট্রিক ভি. ভারকুইজেন আজ প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘স্থানীয়ভাবে প্রণীত জলবায়ু অভিযোজন কর্মসূচি গ্রহণে অগ্রণী ভূমিকার জন্য বাংলাদেশ এই অ্যাওয়ার্ড জিতেছে।’…

Read More

পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ৪ নং আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক বাবু শেখর কুমার শিকদারকে বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার সহ তার সহযোগী সন্ত্রাসীদের হাতে ৩০ জানুয়ারী ২০২৪ বেলা ১০ ঘটিকায় প্রকাশ্যে দিবালোকে কুড়িয়ানা বাজারে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রতিবাদে মঙ্গলবার (১১জুন) ৪ নং আট ঘর কুড়িয়ানা বাজারে,নগণ্য এই হত্যার সাথে জড়িত সকল আসমিদের দ্রুত গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ৪ নং আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সর্বস্তরের জনগণ, স্বপন দেউড়ির সঞ্চালনায় উক্ত মানববন্ধনে, দিলীপ কুমার শিকদারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন মতশীল, বাবু অরূপ কুমার শিকদার…

Read More

নিজস্ব প্রতিবেদক ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার সুবিধার্থে ১০ জোড়া (২০টি) ঈদ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সিদ্ধান্ত অনুযায়ী আজ (১২ জুন) থেকে এসব ট্রেন চলাচল শুরু হবে। সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়। কর্মপরিকল্পনায় বলা হয়, ঈদুল আজহায় চাঁদপুর ঈদ স্পেশাল (১, ২, ৩ ও ৪) চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম; দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (৫ ও ৬) ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা; ময়মনসিংহ ঈদ স্পেশাল (৭ ও ৮) চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম; কক্সবাজার ঈদ স্পেশাল (৮ ও ৯) চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ১২ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ও ঈদের পরে ৭ দিন চলাচল করবে। এ ছাড়া পার্বতীপুর ঈদ স্পেশাল…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি হাটহাজারীর মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামের একটি বসতঘর থেকে ৫০ লিটার মদসহ মো. ফারুক (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শুক্রবার ওয়াপদা কলোনি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আবদুল হামিদের পুত্র। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Read More

আন্তর্জাতিক ডেস্ক ইসরাইল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর যুদ্ধাপরাধে অভিযুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দফতর। দফতরের মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো ঘনবসতিপূর্ণ এলাকায় জিম্মিদের আটকে রাখার মাধ্যমে আশপাশের বেসামরিক নাগরিক ও জিম্মিদের ‘বাড়তি ঝুঁকিতে’ ফেলছে। জেনেভায় জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে লরেন্স বলেন, ‘উভয় পক্ষের এসব কর্মকাণ্ড যুদ্ধাপরাধের শামিল হতে পারে।’ জিম্মিরা ও তাদের পরিবার যে ‘অগ্নিপরীক্ষার’ মুখোমুখি হয়েছে সে বিষয়টি তুলে ধরে লরেন্স বলেন, চারজন জিম্মি এখন মুক্ত, এটা নিঃসন্দেহে খুব ভালো খবর। এই জিম্মিদের কখনই ব্যবহার করা উচিত ছিল না, যা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। যত শিগগিরই সম্ভব হয় তাদের মুক্তি দিতে হবে। গত শনিবারের নুসেইরাত…

Read More