Author: admin

আরিফ হাসান গজনবী রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলার সন্ন্যাসী সার্বজনীন দূর্গা মন্দির, ভোজপাতিয়া ইউনিয়নের কালিবাড়ী সার্বজনীন দূর্গা মন্দির, বাঁশতলী ইউনিয়নের গিলাতলা সার্বজনীন দূর্গা মন্দির, হুড়কা, শ্রীফলতলা, সগুনা, বাবুরবাড়ি দূর্গা মন্দির পরিদর্শন করেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। পরিদর্শনে গিয়ে প্রতিটি মন্দিরে নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। মতবিনিময় সভায় বক্তব্যে তিনি বলেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সকলে ভাই ভাই। আমরা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গরীব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিনব্যাপী উপজেলার কাশিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এর দিকনিদের্শনায় এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। জানা গেছে, ১৯ পদাতিক ডিভিশনের অধিনস্থ ৯৮ সংমিশ্রিত ব্রিগেডের তত্ত¡াবধায়নে ১৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এবং ২৪ই বেংগল এর সার্বিক ব্যবস্থাপনায় মেডিসিন, গাইনী এবং চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এসময় ১ হাজার ১৭৫ জন গরীব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ এবং ৯৫ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা…

Read More

ভোলা প্রতিনিধি।। ভোলায় পূজা মণ্ডপের আলোক সজ্জা গেইট ভাঙচুরের সময় শিমুল চন্দ্র (৩৫) নামের এক যুবককে আটক করেছেন ভোলা সদর থানা পুলিশ। ওই যুবক ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মৃত মধুচন্দ্রের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটাওয়ারী। তিনি বলেন, ‘বৃহস্পতিবার (৯ই অক্টোবর) সকাল ৭টার দিকে এএসআই মানিক ডিউটিরত অবস্থায় ওই যুবককে আটক করেছেন। ভোলা পৌরসভার আবহাওয়া অফিস সংলগ্ন শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির পূজা মণ্ডপের গেইট ভাঙচুর ও আলোকসজ্জায় ইটের ঢিল নিক্ষেপের সময় ঘটনা স্থল থেকে ওই যুবককে আটক করা হয়েছে।’ ঘটনায় ওই যুবককে আটক করতে সক্ষম হওয়ায় এএসআই মানিক’কে এক…

Read More

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় নিখোঁজ সালমা আক্তার (২৫) নামের এক নারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম ছিটকী সাতানি বাজার সংলগ্ন খাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার হয়। উদ্ধারকৃত সালমা আক্তার আওরাবুনিয়ার চৌদ্দ বোয়ালিয়া গ্রামের মৃত ইউসুফ সিকদারের মেয়ে। উল্লেখ্য, বুধবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সাতানি বাজারে মা বিলকিস বেগমের সাথে বাজার করতে যায় সালমা আক্তার। বাজার শেষে বাড়ির ফেরার পথে ব্রীজ পারাপারের সময় দুটি ইজিবাইক ব্রীজে উঠলে পাশ কাটিয়ে যাওয়ার সময় ব্রীজের পাশের রেলিং উঠার চেষ্টা করে সালমা। এসময় পা পিছলে খালে পড়ে নিখোঁজ হন তিনি। পরে গতকাল থেকে পুলিশ…

Read More

ইবি সংবাদদাতা: ছাত্রলীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে আগামী রোববারের মধ্যে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। অন্যথায় আগামী সোমবার দুর্বার আন্দোলনের আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) করিডোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই মতবিনিময় সভা আয়োজন করে। মাহমুদুর রহমান বলেন, গত ১৬ বছরে বাংলাদেশের যত সন্ত্রাসী কার্যক্রম বা ঘটনা ঘটেছে, তার জন্য দায়ী ছাত্রলীগ। আগামী রোববারের মধ্যে যদি ছাত্রলীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে সোমবার থেকে আমার দাবির সমর্থনে আপনারা এখানে আন্দোলন শুরু করবেন। নিষিদ্ধ…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জের কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় । সে সময় মাহমুদুর রহমান কালীগঞ্জের কর্মরত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে কুশল বিনিময় করেন ।এ সময় উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কাগজের কালীগঞ্জ প্রতিনিধি টিপু সুলতান , দৈনিক সমকালের কালীগঞ্জ প্রতিনিধি জামির হোসেন , দৈনিক যায়যায় দিনের ঝিনাইদহ প্রতিনিধি তারেক মাহমুদ , দৈনিক প্রতিদিনের বাংলাদেশের কালীগঞ্জ প্রতিনিধি হাবিব ওসমান , বৈশাখি টিভির ঝিনাইদহ প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু , জিটিভির ঝিনাইদহ প্রতিনিধি ওলিয়ার রহমান ,…

Read More

টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে মিয়ানমারের নৌ বাহিনীর গুলিতে এক বাংলাদেশি জেলের মৃত্যু হয়েছে। এতে আরো ২ জন আহত হয়েছে বলে নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে। গতকাল বুধবার (৯ অক্টোবর) দুপুরের দিকে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দক্ষিণ পশ্চিম সমুদ্র এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সাবরাং ইউপির শাহপরীরদ্বীপ কোনার পাড়া এলাকার মৃত বাঁচামিয়ার ছেলে ওসমান গনি (৫৫) নিহতের স্ত্রী হাসিনা বেগম জানান; গেল রবিবারের দিকে সাইফুলের মালিকানাধীন ফিশিং ট্রলার করে মাছ শিকারে গেলে মিয়ানমার নৌবাহিনী কর্তৃক গুলিবিদ্ধ হয়ে আমার স্বামী মারা যায়। এসময় রফিক ও রাজু নামের আরো দুইজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানাই তারা। আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত…

Read More

দুমকী (পটুয়াখালী)প্রতিনিধি : গলায় ফাঁস দিয়ে পটুয়াখালীর দুমকীতে মো: মারুফ(১৭) নামের মানসিক ভারসাম্যহীন এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জানা যায়, বৃহস্পতিবার(১০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরগরবদি এলাকার ফয়জর হাওলাদারের তৃতীয় ছেলে মারুফ নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার আজিজ আহম্মেদ কলেজের বিএম শাখার একাদশ শ্রেণির ছাত্র ছিল। মৃত মারুফের ভাই রিফাত বলেন, আমার ভাই দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন। হয়ত এ জন্যই আত্মহত্যা করতে পারে বলে আমার ধারণা। এ ব্যাপারে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ আহমেদ দৈনিক মানবাধিকার কে …

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ভূঞাপুরে সাইফুল ইসলাম (৪৫) নামে এক মাংস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার যমুনা সেতু-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের কষ্টাপাড়া এলাকায় গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলীর বাড়ির সামনের রাস্তা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। গতকাল বুধবার (৯ অক্টোবর) রাতের কোন এক সময়ে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহটি রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা । সাইফুল ইসলাম উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের মৃত বদি মিয়ার ছেলে। তিনি আশুলিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে স্বপরিবারে বসবাস করতেন। স্থানীয়রা জানায়, সাইফুল ইসলাম গত দেড় মাস আগে স্বপরিবার নিয়ে ঢাকার আশুলিয়া চলে যায়।…

Read More

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাগইল ইউনিয়নের মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- মিরপুর এলাকার আব্দুল্লাহেল কাফির মেয়ে প্রত্যাশা এবং একই এলাকার মামুন ইসলামের মেয়ে নিশা। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল। স্থানীয়দের বরাতে তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তিন শিশু স্থানীয় বিলে গোসল করতে গেলে দুই জন পানিতে তলিয়ে যায়। অপর শিশুর কান্নার আওয়াজে স্থানীয়রা এগিয়ে এসে দুই মৃত শিশুকে উদ্ধার করে। ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ শিশু দুইটির মরদেহ উদ্ধার করে।…

Read More