- বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
- কোটচাঁদপুরে পুলিশের পৃথক অভিযান, ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
- কেশবপুর ৫ পিস ইয়াবাসহ দুই মাদক সেবন কারী গ্রেফতার
- উজিরপুরে নিবন্ধিত জেলেদের মাঝে মা ইলিশ রক্ষায় বিশেষ সহায়তার চাল বিতরণ
- রাজাপুরে ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
- ঝুমুরের মৃত্যুর ঘটনায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের শাস্তির দাবি
- ‘গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসক
- শতবর্ষ উদযাপনের প্রস্তুতিতে অশ্বিনী কুমার ইনস্টিটিউশনে আনন্দ র্যালি
- ডিমলায় আগাম আমনে কাস্তের ঝনঝন শব্দ, দুই ফসলি জমি যাচ্ছে তিন ফসলে
- রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
Author: admin
ক্যাম্পাস প্রতিনিধি,ঢাকা কলেজ। সরকারি বাঙলা কলেজ সাবেক শিক্ষার্থী তাহমিদ হাসান বলেন: শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার ঐতিহ্যবাহী ৭ টি সরকারি কলেজ কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কিন্তু অধিভুক্ত করার পর থেকে এখন পর্যন্ত নানা রকম সমস্যায় জর্জরিত ৭ কলেজের শিক্ষার্থীরা। টুকটাক কিছু সমস্যার সমাধান হলেও, অধিভুক্তের সাড়ে সাত বছরেও হয়নি নানা রকম সমস্যার সমাধান। বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীরা রাজপথে নামলেও, দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে এখনও ঝুলিয়ে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সাত কলেজের বিভিন্ন সমস্যার মধ্যেই চলতেছে শিক্ষার্থীদের জীবন। যার মধ্যে অন্যতম সমস্যা হলো খাতার অবমূল্যায়ন ও খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করা হলেও খাতার…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে কালীগঞ্জ,কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা মোটর মালিক শ্রমিক ইউনিয়ন সমিতির উদ্যোগে মৃত সদস্য পরিবারের মাঝে মৃত্যু তহবিলের টাকা প্রদান করা হয়। বৃহঃবার (১০ অক্টোবর) সকালে মেইন বাসস্ট্যান্ডে এ অর্থ বিতরন করা হয়। রাশেদুল আলমের সভাপতিত্বে এ সময়ে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সিনিয়ন যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ফিরোজ।সমিতির উদ্যোগে ঝন্টু ড্রাইভার,লতা ড্রাইভার,আব্দুল লতিফ ড্রাইভার সহ ১১টি জন মৃত চালক পরিবারের মাঝে জনপ্রতি ১ লাখ ৩০ হাজার টাকা ও ২ জন হেলপারের মাঝে ৮৪ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া সনাতন ধর্মের অনুসারীদের মাঝে ড্রাইভার জনপ্রতি ৫শত টাকা ও হেলাপার জনপ্রতি ৪শত টাকা…
মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি বাংলাদেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিকাশের মাধ্যমে অর্থ লেনদেন করা অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম হয়ে উঠেছে। প্রায় প্রতিটি এলাকার দোকান ও এজেন্টদের মাধ্যমে বিকাশের লেনদেন সম্পন্ন হয়। তবে সম্প্রতি বিকাশের দোকানগুলোতে চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে, যা সমাজে নিরাপত্তার অভাবকে তুলে ধরছে। দিনের বেলাতেও এখন অহরহর চুরির ঘটনা ঘটছে, যা নিরাপত্তার অভাবকে আরও প্রকটভাবে তুলে ধরছে। বিকাশের দোকানে প্রচুর পরিমাণে নগদ অর্থ লেনদেন হয়, যা এই ধরনের দোকানগুলোকে চোরদের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। সম্প্রতি কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় একটি বিকাশ এজেন্টের দোকানে দিনের বেলাতেই চুরির ঘটনা ঘটেছে, যা নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে কেরানীগঞ্জ মডেল…
সাবেক পরিকল্পনামন্ত্রী ও সংসদ সদস্য এম এ মান্নান। ছবি : সংগৃহীত সুনামগঞ্জ প্রতিনিধি জামিন পাওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাবেক পরিকল্পনামন্ত্রী ও সংসদ সদস্য এম এ মান্নান হাসপাতাল ছেড়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে কারাগার থেকে মুক্তির সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে হাসপাতাল থেকে রিলিজ (ছাড়পত্র) দিয়েছে চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড। মুক্তি পেয়ে সাবেক মন্ত্রী মান্নান বলেন, আমি ভীষণ ক্লান্ত-পরিশ্রান্ত। ভীষণ অসুস্থও। আমার বিশ্রামের খুব প্রয়োজন। আমি কৃতজ্ঞ, আদালতের কাছে ন্যায় বিচার পেয়েছি। আমার আইনজীবীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। কারাগারে আমার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে। আমার নিজের উপজেলা শান্তিগঞ্জের সব মানুষ আমার প্রতি সহমর্মী ছিলেন,…
আন্তর্জাতিক ডেস্ক ২০২৪ সালের সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত নারী লেখক হান কাং। ৫৩ বছর বয়সি হান কাং তার ‘গভীর কাব্যিক গদ্য, যা ঐতিহাসিক আঘাতগুলোকে উন্মোচন করে এবং মানবজীবনের নাজুকতাকে সামনে আনে’—এই অনন্য লেখনীশৈলীর জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। এর আগে ২০২৩ সালে নরওয়ের লেখক ও নাট্যকার জন ফস সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি তার ‘উদ্ভাবনী নাটক ও গদ্যের’ জন্য নোবেল পুরস্কার পান, যা অপ্রকাশিত অনুভূতিগুলোর কণ্ঠ দেয়। সাহিত্যের নোবেল পুরস্কারের ক্ষেত্রে পুরুষপ্রধান হওয়ার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। এখন পর্যন্ত মাত্র ১৭ জন নারী এই পুরস্কার পেয়েছেন। হান কাং-এর আগে সর্বশেষ নারী বিজয়ী ছিলেন ফ্রান্সের অ্যানি এরনো। যিনি ২০২২…
নিজস্ব প্রতিবেদক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন আয়োজন ও সংস্কারের জন্য যৌক্তিক সময়ের বেশি নেবেন না।আমরা বিশ্বাস করি, উনি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে চলে যাবেন। অন্যান্যদের মতো ক্ষমতা আঁকড়ে ধরে রাখবেন না। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নাগরিক ঐক্যে নতুন সদস্য যোগদান উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন ক্ষেত্রে জনগণ পরিবর্তন আশা করলেও কাঙ্ক্ষিত পরিবর্তন দেখা যাচ্ছে না। তবে তাদেরকে সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে হবে।মনে রাখতে হবে, এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে দেশ ব্যর্থ হবে। তবে সরকারকে সংস্কার প্রশ্নে যৌক্তিক…
নিজস্ব প্রতিবেদক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোথায় যেন ঢিলেঢালা ভাব- এভাবে চলবে না। আপনাদের ভেতর থেকে যদি কেউ অন্য উদ্দেশ্য নিয়ে কাজ করতে চায়; সেক্ষেত্রে শুধু বলে রাখতে চাই- আমরা আন্দোলন থেকে চূড়ান্ত ইস্তফা দেইনি। অন্তর্বর্তী সরকারের ভেতরে কারও যদি অশুভ উদ্দেশ্য থাকে তাহলে আমরা আন্দোলন ঝড়ের আর্তনাদ আপনাদের শুনাব। যদি নিজেরা শুধরে না যান, যদি সংস্কার ও নির্বাচনের মধ্যে রহস্য থাকে তাহলে আপনাদের (অন্তর্বর্তী সরকার) প্রতিরোধের ঝড়ের বাক্য শুনাব। তাই অবিলম্বে সুষ্ঠুভাবে সুষ্ঠুধারায় গণতান্ত্রিক রাজনীতি ও দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। বুধবার রাজধানীর মিরপুরের পল্লবীতে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনামূলক লিফলেট বিতরণকালে…
বিনোদন ডেস্ক শুরু হল সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সবার মতো শোবিজ তারকারাও এ উৎসব ঘিরে আনন্দ উদ্যাপন করে থাকেন। ব্যতিক্রম নন চিত্রনায়িকা অপু বিশ্বাসও। তবে অপু বিশ্বাসের কাছে ছোটবেলার পূজার দিনগুলোই ছিল অনেক গর্জিয়াস। ছোটবেলার পূজার স্মৃতি নিয়ে অপু বিশ্বাস একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, ‘ছোটবেলার পূজা তো অনেক গর্জিয়াস ছিল, অনেক পরিকল্পনা থাকত, অনেক আনন্দ থাকত। সারাবছর অপেক্ষায় থাকতাম কখন পূজা আসবে। এখনকার পূজার সঙ্গে সেই সময়ের তুলনা চলে না। এখন সব দিন একই রকম হয়ে গেছে। পেশাগত ব্যস্ততা আর পূজার ব্যস্ততা মিলেমিশে এক হয়ে গেছে।’ এবারের পূজা ঢাকাতেই উদযাপন করবেন বলে জানালেন অপু বিশ্বাস। পরিবার আর…
স্পোর্টস ডেস্ক পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে রাজত্ব করছে ইংল্যান্ড ক্রিকেট দল। স্বাগতিক পাকিস্তানের করা ৫৫৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৮২৩ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। ১৯৩৮ সালে ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৯০৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। তারপর দলীয় সংগ্রহে এই প্রথম ন্যূনতম ৮০০ রান টপকাল ইংল্যান্ড। মুলতান টেস্টে আজ চতুর্থ দিনে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ৮২৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটে দলীয় সংগ্রহ ন্যূনতম ৮০০ দেখা গেছে চারবার। এর মধ্যে তিনবারই স্কোরের পাশে ইংল্যান্ডের নাম লেখা। ইংল্যান্ড প্রথম দলীয় সংগ্রহে ন্যূনতম ৮০০ রানের দেখা পেয়েছে ১৯৩০ সালে। কিংস্টনে…
বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গত সাড়ে পনেরো বছরে ঘটে যাওয়া নির্যাতন, যৌন হয়রানি, র্যাগিং, ইভটিজিং, গেষ্ট রুমে নির্যাতন, সিট বাণিজ্য এবং চাঁদাবাজির বিচার প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ থেকে শুরু হচ্ছে নির্ধারিত ফরম প‚রণের করে শিক্ষার্থীদের অভিযোগ দায়েরের পদ্ধতি। আগামীকাল থেকে অনলাইনেও অভিযোগ করতে পারবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে এই অভিযোগ কার্যক্রমে তাদের সহযোগিতা কামনা করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তদন্ত কমিশন। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, স্বৈরাচারী সরকারের শাসনামলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হওয়া শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হয়রানি, র্যাগিং, ইভটিজিং, গেস্ট রুমে নির্যাতন, সিট বাণিজ্য এবং চাঁদাবাজিসহ সকল অন্যায়ের সুষ্ঠু বিচারের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে আভিযোগ…