Author: admin

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস এর পরিচালক পদে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নূরুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (০৯ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর পরিচালক অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলামের লিয়েন ছুটিতে গমনের প্রেক্ষিতে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে যোগদানের তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর পরিচালকের দায়িত্ব প্রদান করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন। ##…

Read More

ইন্দুরকানি প্রতিনিধি ইন্দুরকানী উপজেলার ৬৭ নং চর সাউথখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা এবং সচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রম চালানো হয়। এইচডিটি যুব স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজনে এবং বাবুই ও রুপসী বাংলা উন্নয়ন সংস্থার সেচ্ছাসেবকদের সহযোগিতায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে কাগজের প্লেন উড়ানো প্রতিযোগিতা, রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপন ও বিতরন, ডেঙ্গু ও বন্যা বিষয়ক কুইজ প্রতিযোগিতা, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরন এবং স্কুলের সকল বাচ্চাদের নিয়ে Food For Good কর্মসূচি অনুষ্ঠিত হয়।শিক্ষকদের সক্রিয় ভূমিকায় প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় ১০০ শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এতে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা…

Read More

তজুমদ্দিন প্রতিনিধি ভোলার তজুমদ্দিন থানার নতুন অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তজুমদ্দিন উপজেলা ও তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। সাক্ষাৎকারে আবদুল্লাহ আল মামুন বলেন দেশের এ চলমান শান্তশিষ্ট পরিবেশকে যাতে কোন অসাধু চক্রান্তে কোন অশান্তি সৃষ্টি করতে না পারে ও হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য প্রশাসনের পাশাপাশি তজুমদ্দিন উপজেলা ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা পালন করবে বলে মনে করেন। এসময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, ইব্রাহীম, সাহারিয়ার সেজান, সদস্য সচিব শরিফ হাওলাদার ও তজুমদ্দিন সরকারি কলেজ…

Read More

আরিফ হাসান গজনবী রামপাল (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের রামপাল থেকে অস্ত্র এবং গুলিসহ ৪ সন্ত্রাসী কে আটক করেছে রামপাল থানা পুলিশ | বুধবার ৯ সেপ্টেম্বর রাত ৮ দিকে ফয়লা বাজার পুরাতন খেয়াঘাট এলাকার গরুর হাট থেকে তাদের আটক করা হয়। রামপাল থানা পুলিশ জানায় ,গোপন সংবাদের ভিত্তিতে ইনচার্জ এসআই আনসার আলী সঙ্গে ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় খুলনার ফুলতলা উপজেলার মহেশ্বর পাশা পশ্চিম পাড়া গ্রামের মোঃ ইয়াসিন কবিরের পুত্র মোঃ আলমগীর কবির (৪৮)একই গ্রামের কাজী নুরুল ইসলামের পুত্র মোঃ রায়হান ইসলাম (২৪)মোঃ ওবায়দুর রহমান এর পুত্র মোঃ আসিফ মোল্লা (২৫) মোঃ ইমন হালদার (২১ ) কে সন্দেহ…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই এস. এম. ওয়াসিমুল ইসলাম, এএসআই মো: নুরুন্নবী মোড়ল ও এএসআই নজরুল ইসলাম অভিযান পরিচালনা করে ২৪ বোতল মদসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হলেন বিশ্বম্ভরপুর থানার রতারগাঁও গ্রামের মোঃ মানিক মিয়া (১৯)। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৪ খ্রি.) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানাধীন আব্দুজ জহুর সেতুর টোল বক্সের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামির নিকট থেকে ২৪ বোতল Officer’s Choice নামক মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Read More

দুমকী(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে ১৪ বছর বয়সী এক ছাত্রকে কোচিংয়ে প্রাইভেট পড়ানোর কথা বলে জোরপূর্বক বলাৎকারের (ধর্ষণের) অভিযোগে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ওই প্রাইভেট টিউটরকে গ্রেপ্তার করেছে। সূত্রে জানা যায়, গত সোমবার ( ৭ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে। পরের দিন ওই শিক্ষকের বিরুদ্ধে ঘটনার পর ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা বাদি হয়ে পটুয়াখালী সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন। পরবর্তিতে দুমকী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া প্রাইভেট শিক্ষক সাইমুন ইসলাম শুভ (২৪) পার্শ্ববর্তী উপজেলা বাকেরগঞ্জের মধ্য নলুয়া এলাকার বাসিন্দা বাবুল মৃধা’র…

Read More

নিজস্ব প্রতিবেদক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত ২৩ জন শপথ গ্রহণ করেছেন। বুধবার (০৯ অক্টোবর) সকাল ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল আজিজ আহমেদ। শপথ গ্রহণ অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ করা ২৩ অতিরিক্ত বিচারপতি হলেন- মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো.…

Read More

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন এর নেতৃত্বে সদর থানা পুলিশ ও ডিবির বিশেষ অভিযানে শহরের মাছিমপুর বলাকা ক্লাব রোডের নাছিমা মঞ্জিল নামক বাসা হতে ১০৫ বোতল ফিন্সিডিল উদ্ধার করা হয়,এর আগে পিরোজপুর সদর পুলিশ ও ডিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোঃ রমজান শিকদার ওরফে ফেন্সি রমজান পালিয়ে যায়। সে পিরোজপুর শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে নাম-পরিচয় গোপন করে দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মাদক মামলা সহ অন্যান্য মামলা রয়েছে। উদ্ধার অভিযান শেষে পিরোজপুর সদর থানায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন্স বলেন,…

Read More

রাজস্থলী (রাঙামাটি) রাজস্থলী উপজেলার পেশাদার সাংবাদিকদের সংগঠন রাজস্থলী প্রেস ক্লাবের নবগঠিত নেতৃবৃন্দের সাথে চলমান পরিস্থিতি ও ক্লাবের সকল সদস্যদের নিয়ে মতবিনিময় করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। বুধবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজস্থলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীর সঞ্চালনায় এবং সভাপতি আজগর আলী খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন রাজস্থলী প্রেস ক্লাবের সহ সভাপতি চাথোয়াইঅং মারমা, যুগ্ন সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহ, সদস্য মিন্টু কান্তি নাথ, সুমন, নুশরাত জাহান নিশু এবং উচ্চপ্রু মারমা প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি…

Read More

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের নাফনদীর শাহপরীরদ্বীপ মোহনা থেকে ধরে নিয়ে নিয়ে যাওয়া ৫ বাংলাদেশী জেলেকে বিজিবির কূটনৈতিক তৎপরতায় ফেরত পাঠিয়েছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা। ৯ অক্টোবর(বুধবার) দুপুর দেড়টার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়াস্থ জেটি ঘাট নিয়ে এদের দেশে ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। গত৭ অক্টোবর সোমবার দুপুরে এদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম। ফেরত আসা জেলেরা হলেন, শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান…

Read More