- বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
- কোটচাঁদপুরে পুলিশের পৃথক অভিযান, ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
- কেশবপুর ৫ পিস ইয়াবাসহ দুই মাদক সেবন কারী গ্রেফতার
- উজিরপুরে নিবন্ধিত জেলেদের মাঝে মা ইলিশ রক্ষায় বিশেষ সহায়তার চাল বিতরণ
- রাজাপুরে ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
- ঝুমুরের মৃত্যুর ঘটনায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের শাস্তির দাবি
- ‘গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসক
- শতবর্ষ উদযাপনের প্রস্তুতিতে অশ্বিনী কুমার ইনস্টিটিউশনে আনন্দ র্যালি
- ডিমলায় আগাম আমনে কাস্তের ঝনঝন শব্দ, দুই ফসলি জমি যাচ্ছে তিন ফসলে
- রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিতে হিমেলের চোঁখ হারানোর ঘটনায় মির্জাপুর থানার তৎকালীন ওসি ও আওয়ামীলীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ করে ও ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।এছাড়া এ মামলায় বাদীর আইনজীবীর সাথে পূর্ব শত্রুতা থাকায় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে হয়রানি করার অভিযোগ উঠেছে।সোমবার হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলী আদালতে এ মামলা দায়ের করেন। ওই সাংবাদিক ‘দৈনিক যুগান্তর’ পত্রিকার মির্জাপুর উপজেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন। জানা যায়, ২৫ শতাংশ জমি নিয়ে ২০১৮ সালের টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মোঃ নং-১৬৮/২০১৮ সালে মামলা করেন সাজ্জাদ হোসেন।পরবর্তীতে…
নওগাঁ প্রতিনিধি নওগাঁর রাণীনগরে স্বাদু পানিতে ঝিনুকের মাধ্যমে মুক্তা উৎপাদন প্রদর্শনী প্লটের ফলাফল প্রদর্শনের জন্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার আতাইকুলা স্লুইচ গেট স্থানে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমীর বাস্তবায়নে জেলার সদর, রাণীনগর, আত্রাই ও বগুড়ার আদমদীঘি উপজেলায় “ নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ (আরএমটিপি)” শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় এই ঝিনুক চাষের মাধ্যমে মুক্তা উৎপাদন প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। মাঠ দিবসে উন্মুক্ত ২০০০ হাজার ঝিনুক থেকে মুক্তা আহরণ করা হয়। আগ্রহী ঝিনুক চাষীদের মৌসুমী আরএমটিপি প্রকল্প থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। মাঠ দিবসে পিকেএসএফ-এর আরএমটিপি প্রকল্পের সমন্বয়কারী…
কুবি প্রতিনিধি: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁসের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে প্রধান আসামি করে ১৯ জন এবং অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলায় নামধারী ১৯ জন আসামীর মধ্যে ১১ নম্বর আসামী হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক এবং সদ্য নিয়োগ পাওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বুধবার (৯ অক্টোবর) এনামুল হক (৩৯) নামের এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর কাফরুল থানায় এই মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির কাফরুল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কাজী গোলাম মোস্তফা। অফিসার্স ইনচার্জ (ওসি) কাজী গোলাম মোস্তফা বলেন, মামলা…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার উপর সশস্ত্র আক্রমণ ও বিস্ফোরক মামলার অন্যতম প্রধান আসামী দক্ষিণ কেরাণীগঞ্জ থানা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক জসীম আহম্মেদ নীরব’কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১০। র্যাব ১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, “৯ অক্টোবর (বুধবার) মাঝরাত আনুমানিক ২টা ৩০ মিনিটে র্যাব-১০ এর আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগীতায় ডিএমপি ঢাকার শাহবাগ থানাধীন সেগুনবাগিচা এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। ” তিনি আরও জানান, গত জুলাই ২০২৪ হতে দেশব্যাপী কোটা বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। অতঃপর উক্ত আন্দোলনে ছাত্র-ছাত্রী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ…
জাহেদুল আলম তন্ময়, রাবি প্রতিনিধি: দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে আগামী ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এ ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে বলে জানা গেছে। বুধবার (৯ অক্টোবর) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক আকতার হোসেন মজুমদার ছুটির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবর এবং ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে ১৫ অক্টোবর ছুটি থাকবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে আবাসিক হলগুলো খোলা থাকবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আগামী ১৬ অক্টোবর থেকে পুনরায় শুরু হবে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সনাতন ধর্মাবলম্বীদর বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ দেশের দ্বিতীয় বহত্তম স্থল বন্দর চাঁপাইনবাবগঞ্জর সোনামসজিদ স্থলবন্দর ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকব। তবে স্থলবন্দর দিয়ে পাসপার্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকব। ভারতর মহদিপুর স্থল বন্দর এক্সপোট অ্যাসাসিয়শনের সাধারণ সম্পাদক প্রসনজিৎ ঘাষ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যম এ তথ্য জানানা হয়ছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে বন্ধের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করছন পানামা সোনামসজিদ পার্ট লিংক লিমিটডর সিনিয়র ম্যানজার টিপু সুলতান। ওই চিঠিত বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ ভারতর মহদীপুর এক্সপার্টারস অ্যাসাসিয়শনসহ ব্যবসায়িক সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী- সাপ্তাহিক ছুটিসহ বুধবার ৯ অক্টাবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ৬ দিন স্থলবন্দর আমদানি-রপ্তানি কার্যক্রম…
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের হামলার ঘটনায় চার শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। বুধবার (০৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০৮ অক্টোবর চার জন শিক্ষার্থীর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে নিম্নোক্তরুপে তদন্ত কমিটি গঠনের সুপারিশ গৃহীত হয়। এতে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফকরুল ইসলামকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারীকে সদস্য-সচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আল-ফিকহ এণ্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. হামিদা খাতুন। তদন্ত কমিটিকে আগামী ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে…
আবু সালেহ্ মুসা, ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে আগামী রোববার। সারাদেশের ন্যায় ধামইরহাটেও নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে পালিত হচ্ছে দূর্গা পূজা। পুলিশের পাশাপাশি আনসার সদস্যদের সক্রিয় পাহারা রয়েছে উপজেলার সবকটি পূজা মন্ডপে; রয়েছে সিসিটিভির সার্বক্ষণিক নজরদারি। উপজেলা প্রশাসনের যথাযথ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন ধামইরহাট উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্যনাথ কর্মকার। তিনি বলেন, “বিগত বছরগুলোতে ৬ষ্ঠী পূজা হতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলেও এবার রয়েছে মহালয়ার দিন থেকেই , এছাড়া উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও নিরাপত্তার ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন যা…
ইবি সংবাদদাতা: সুইসাইড নোট লিখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আদনান ফেরদৌস আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (০৮ অক্টোবর) রাতে নিজ বাসা মানিকগঞ্জে তিনি আত্নহত্যা করেন। নিহতের বাবা ইসমাইল হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ক্যাম্পাস সূত্রে জানা যায়, মানিকগঞ্জের ইসমাইল হোসেনের পুত্র আদনান ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী৷ আদনান প্রথমে ভর্তি হন ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগে। পরে দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হন। কিন্তু প্রথম বর্ষে ইয়ার ড্রপ করলে আদনান ২০২০-২১ শিক্ষাবর্ষের সাথে নিয়মিত ক্লাস করেন। সর্বশেষ তিনি ওই বর্ষে পরীক্ষার…
চবি প্রতিনিধি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফোরামের সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন মিহিরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন চবি শাখার সভাপতি মাহফুজুর রহমান। এ সময় নব মনোনীত কার্যনির্বাহী সদস্যদের শপথ পাঠ করান সভাপতি মাহফুজুর রহমান। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাবেক কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন, চবি শাখার সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হোসেন ও বর্তমান কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক গিরেন্দ্র চক্রবর্তী এবং চবির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক নাসরিন সুলতানা হিরা। সভাপতি মাহফুজুর রহমান…