Author: admin

নিজস্ব প্রতিবেদক আগামী রোববারের মধ্যে কারফিউ প্রত্যাহার, গ্রেপ্তারদের মুক্তি, শিক্ষাপ্রতিষ্ঠান চালু ও বর্তমান সরকারকে শিক্ষার্থী-জনতা হত্যার দায়ে পদত্যাগের দাবি জানানো হয়েছে। দাবি মানা না হলে ওইদিন বিকেলে গণমিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। যা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হবে। শুক্রবার (২ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রোহযাত্রায় ছাত্র-জনতার পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম। তিনি বলেন, রোববারের মধ্যে কারফিউ প্রত্যাহার করতে হবে, সব গ্রেপ্তারদের মুক্তি দিতে হবে, সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে, বর্তমান সরকারকে শিক্ষার্থী-জনতা হত্যার দায়ে পদত্যাগ করতে হবে। এই দাবিগুলো যদি রোববারের মধ্যে পূরণ না করা হয় তাহলে সে দিন বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাব…

Read More

নিজস্ব প্রতিবেদক রাজধানীর উত্তরায় জমজম টাওয়ারের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উত্তরার জমজম টাওয়ারের মোড় ও ১১নং সেক্টর মাইলস্টোনের সামনে গণমিছিলের সময় এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের গণমিছিলকে কেন্দ্র করে পুরো উত্তরা এলাকায় পুলিশের অতিরিক্ত নিরাপত্তা ছিল। মিছিলের একপর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এসময় পুলিশকে ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়তে দেখা যায়। এ ঘটনায় উত্তরা ১১নং সেক্টরের ১নং রোডে অবস্থিত ভুবন লন্ড্রি হাউজের মালিক দুলাল হাওলাদার গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। তাকে উত্তরার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে শোনা গেলেও নিশ্চিত হওয়া যায়নি।

Read More

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াত-শিবির ও বিএনপি তাদের সন্ত্রাসের রাজত্ব কায়েমের জন্য সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। বৃহস্পতিবার গণভবনে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সাক্ষাতে এ অভিযোগ করেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব নুর এলাহি মিনা সাংবাদিকদের ব্রিফ করেন। সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, তারা (জামায়াত-শিবির ও বিএনপি) ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। জামায়াত-শিবির ও বিএনপি অগ্নিসংযোগের মাধ্যমে মানুষ হত্যায় অভ্যস্ত। আহত সবাইকে সমানভাবে চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডসহ সবকিছুই ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাচ্ছে। এক্সপ্রেসওয়ে এবং মেট্রোরেলের ভাঙচুর করা পরিষেবাগু লি পুনরায় চালু করতে কিছুটা…

Read More

জাবি প্রতিনিধি ‘যার হাতে আমার সন্তানের রক্ত, সেই খুনির ছবি আমি আমার দেয়ালে রাখতে চাই না’ মন্তব্য করে বিভাগের অফিস কক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গানের মিছিল’ কর্মসূচি শেষে এ মন্তব্য করেন তিনি। অধ্যাপক শামীমা বলেন, ঢাকার রাজপথ মেধাবীদের রক্তে লাল হয়েছে। তার প্রতিবাদ স্বরূপ আমি এটা করেছি। আমার মনে হয়েছে তিনি এখন বাংলাদেশের মানুষের হৃদয়ে নাই। যেহেতু উনি মানুষের হৃদয়ে নাই তাই দেওয়ালে শোভা পাওয়ার মানে হয় না। তিনি আরও বলেন, আমি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করছি। সেই সঙ্গে উনি…

Read More

নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ গণমিছিল করেছেন। শুক্রবার রাজধানীর উত্তরা, আফতাবনগর, সায়েন্সল্যাব, প্রেস ক্লাব ও বায়তুল মোকাররমের সামনে থেকে গণমিছিল শুরু করেন আন্দোলনকারীরা। বেলা সাড়ে ১১টায় বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে গণমিছিল শুরু করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। গণমিছিলটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে শুরু হয়ে রামপুরা ব্রিজ ঘুরে ব্র‍্যাক ইউনিভার্সিটির সামনে যায়। পরে গণমিছিলটি ব্র‍্যাক ইউনিভার্সিটি থেকে আবারও রামপুরা ব্রিজ হয়ে দুপুর ১২টার দিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে গিয়ে শেষ হয়। পুলিশের ২৫-৩০ জনের একটি দলকে শিক্ষার্থীদের গণমিছিলের সঙ্গে সঙ্গে চলতে দেখা গেছে। এ সময় পুলিশ…

Read More

নিজস্ব প্রতিবেদক সরকারের নির্দেশে ঘরে ঘরে হানা দিয়ে যাকে ইচ্ছা তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বলে দাবি করেছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। শুক্রবার (২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র-জনতার হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি করেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। মানববন্ধনে নেতৃত্ব দেন ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব শেখ রায়হান রাহবার। মানববন্ধনে বক্তারা কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার ওপর পুলিশের গুলি, আওয়ামী লীগ, ছাত্রলীগের সশস্ত্র লোকদের প্রকাশ্য আক্রমণ এবং ব্যাপক হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। তারা হত্যাকাণ্ডের দায়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান। তারা আরও বলেন, শান্তিপূর্ণ কোটা আন্দোলনের শুরুতে সময়ক্ষেপণ ও সরকার দলীয় সশস্ত্র লোক দিয়ে প্রাণঘাতি আক্রমণ না করে…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতী সাতকুড়া- সহদেবপুর ঘোড়ামরা দহ্’র উপর ৬৫ মিটার দৈর্ঘ্য ব্রিজ ৫ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়। ব্রিজটি উদ্বোধনের আগেই ড্রিল মেশিন দিয়ে হাজারটা নাট স্ক্রুপ ব্যবহারে আলোকসজ্জায় রেস্টুরেন্ট করার অভিযোগ উঠেছে অপু এবং পান্তর বিরুদ্ধে। জানা যায়, দুর্গা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কালিহাতীর সাতকুড়া- সহদেবপুর ঘোড়ামরা দহ্’র উপর ব্রিজটি নির্মাণ সম্পন্ন করেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বৃদ্ধ বলেন, স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন ধরে নৌকা দিয়েই স্থানীয়দের যাতায়াত করতে হতো। ব্রিজটি নির্মাণ কাজ করায় স্থানীয়দের দুঃখ দুর্দশা লাঘবের আশা করলেও ব্রিজটি এখন গলার কাটা হয়েছে। ব্রিজটি কয়েক মাস আগে নির্মাণ কাজ…

Read More

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৩৬০ কোটি ৪৮ লক্ষ টাকার বাজেট অনুমোদন পেয়েছে। গতবছরের বাজেটের তুলনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যঅধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্ত্বে গতকাল (৩১জুলাই) জরুরী সিন্ডিকেট অধিবেশনে ২০২৩-২৪ অর্থ বছরের সংশোধিত রিকাস্ট বাজেট এবং ২০২৪-২৫ অর্থ বছরের মূল রিকাস্ট বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইদুর রহমান। জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরের জন্য সর্বমোট ৩৬০ কোটি ৪৮ লক্ষ টাকার বাজেট অনুমোদিত হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক সরকারী অনুদান হিসাবে ৩৪৫ কোটি ৯৮ লক্ষ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সূত্র থেকে আয় হিসাবে ১৪ কোটি ৫০ লক্ষ টাকাসহ সর্বমোট আয় হিসাবে ধার্য করা করা…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজত থেকে মুক্ত হয়েই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। কিন্তু স্ট্যাটাস দেওয়ার কিছু সময়ের মধ্যেই রহস্যজনকভাবে দুজনের ফেসবুক আইডিই গায়েব হয়ে গেছে। বৃহস্পতিবার (১ আগস্ট) রাত ৮টার দিকে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর আইডি খুঁজেও পাওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবার ডিবি থেকে মুক্ত হয়েই সামাজিকমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। ওই স্ট্যাটাসে তিনি সরকারের বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ করেন। একইসঙ্গে তিনি ‘গণগ্রেপ্তার, জুলুম, নির্যাতন বন্ধ হচ্ছে ; ততদিন এ লড়াই চলবে’ বলে ঘোষণা দেন। অন্যদিকে, একইদিনে…

Read More

জিকে রউফ, স্টাফ রিপোর্টার পঞ্চগড় জেলার বোদা থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত মাদ্রাসা পড়ুয়া ১২ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহার নামীয় ও পলাতক একমাত্র আসামী বিটুল ঢাকা মহানগীরর মিরপুর থানার বড়বাগ এলাকা হতে গ্রেফতার।* র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবন্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, প্রতারক, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে র‌্যাবের ব্যাপক অভিযান অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এবং র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের চৌকস আভিযানিক দল কর্তৃক সুনির্দিষ্ট…

Read More