- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
- কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫
Author: admin
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৫ তম জন্ম বার্ষিকী,বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯৪ তম জন্মবার্ষিকী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ কামরুল হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সহ…
শাকিল আহমেদ রায়গঞ্জ -সিরাজগঞ্জ প্রতিনিধি খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল, এই প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের অন্তর্গত আলম চাঁদপুর ও গোপীনাথপুরের যৌথ আয়োজনে এজি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল টুর্নামেন্ট আয়োজন করা হয়। উক্ত টুর্নামেন্টে দুইটি দল অংশগ্রহণ করেন, এক প্রান্তে (-নাইন হর্স) ফুটবল একাদশ অন্য প্রান্তে (এফসি সিডর) ফুটবল একাদশ। খেলাটি পরিচালনা করেন, মো: রবিউল ইসলাম রুবেল(ডিস্ট্রিবিউটার সেলস অফিসার নগদ)সহকারি রেফারি দায়িত্ব পালন করেন মো: রাসেল হোসেন (আলম চাঁদপুর) ও মো: জহুরুল ইসলাম (দাদপুর) । উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মো:গোলাম হোসেন শুভন সরকার। আরো উপস্থিত ছিলেন জনাব…
নিজস্ব প্রতিবেদক কোটাবিরোধী আন্দোলনকালে রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর যে পুলিশি তদন্ত সেটির কোনো ‘ভ্যালু’ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী আরাফাত বলেন, আবু সাঈদের মৃত্যুর তদন্তসহ কোনো তদন্তই রুটিন প্রসেসে হবে না। আমরা কোনো রুটিনে থাকব না। আমরা আন্তর্জাতিক তদন্ত করব। যা দেখছেন এগুলোর কোনো ভ্যালু নেই। সব কিছু আমরা নতুন করে তদন্ত করব। এ সময় প্রতিমন্ত্রী বলেন, আন্দোলনকারীদের ওপর গুলি করার কোনো পারমিশন (অনুমতি) পুলিশের ছিল না। তারা আইন ও সংবিধানের মধ্যে কাজ করে। তবে গ্রাউন্ডে ক্ষেত্র বিশেষে কেউ কেউ আইন ভেঙেছে।…
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পুরোনো ছবি নিজস্ব প্রতিবেদক জামায়াতে ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা করলে তা সরকার মোকাবিলা করতে সক্ষম বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে প্রস্তাবনায় সই করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তাদের নিষিদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে যদি কেউ কোনো নাশকতা ঘটাতে চায়, তা মোকাবিলার সক্ষমতা সরকারের রয়েছে। প্রজ্ঞাপন জারির আগে, সচিবালয়ে নিজ দপ্তরের এক ব্রিফিংয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন,…
স্পোর্টস ডেস্ক আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চলতি মাসেই পাকিস্তান সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর সেই সফরে ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা পরামর্শদাতা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের নিরাপত্তা পরামর্শদাতার অধীনে পাকিস্তান সফর শেষ করতে চায় বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। পাকিস্তানে এখন নিয়মিতই সফর করছে ক্রিকেটের বড় বড় দল। এরপরও দেশটি পাকিস্তান বলেই নিরাপত্তা ইস্যুতে বাড়তি সতর্ক বিসিবি। যে কারণে বাংলাদেশ সরকারের কাছে একজন নিরাপত্তা পরামর্শদাতা চেয়ে অনুরোধ করেছে বিসিবি। যিনি পুরো সফরে বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পাকিস্তানে যোগাযোগ বজায় রাখবেন। পাকিস্তান সফরে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে জালাল ইউনুস…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ভূঞাপুরে বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৭ টা থেকে ৮ টার মধ্যে ফাঁসিতে ঝুলে এক কলেজ ছাত্রের আত্মহত্যার অভিযোগ ওঠেছে। উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ি গ্রামের দুলাল মন্ডলের ছেলে মঞ্জুর কাদের (১৯) নিজ ঘরের আড়ার ( ধন্না) সাথে ওড়না পেছিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। তার বাবা ভ্যান রিক্সা চালক ভ্যান নিয়ে ঘাটাইলের ধলাপাড়া যান। সেখানেই তিনি মোবাইলে সংবাদ পেয়ে দ্রুত চলে এসে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান। প্রতিবেশিদের ধারণা প্রেম ঘটিত বিষয় থাকতে পারে। থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা সারাদেশে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের গুলি করে হত্যা, হামলা ও গ্রেপ্তারকৃতদের মুক্তিসহ বিভিন্ন দাবী না মানা পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে না টাঙ্গাইলের ১১ কলেজের শিক্ষার্থীরা। পরীক্ষার না দেয়ার ঘোষণা স্ব স্ব কলেজের নামে ফেসবুকে গ্রুপে পোষ্ট করে এই ঘোষণা দেয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়াও জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একই ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করছেন। যদিও শিক্ষার্থীদের ফেসবুকে পোষ্ট করার বিষয়ে কলেজ কর্তৃপক্ষ কিছুই জানেনা বলে জানিয়েছেন। বৃহস্পতিবার (১ আগষ্ট) জেলার বিভিন্ন কলেজের নামে খোলা ফেসবুক গ্রুপে শিক্ষার্থীরা চলমান পরীক্ষায় অংশগ্রহণ না করার ঘোষণা দেয়। কলেজগুলো হল, ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি…
ববির প্রধান গেট দিয়ে প্রবেশের সময় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের আটক করে পুলিশ। বরিশাল প্রতিনিধি কোটা সংস্কার আন্দোলনের জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সমন্বয়ক সুজয় শুভসহ ১২ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ববির প্রধান গেট দিয়ে প্রবেশের সময় তাদের আটক করা হয়। তবে পুলিশের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকায় মহড়া দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এ ছাড়া ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। পুলিশ হেফাজতে থাকা শিক্ষার্থীরা হলেন– কোটা সংস্কার আন্দোলনের ববি সমন্বয়ক সুজয় শুভ, তমাল, সুজন মাহমুদ ও ভূমিকা সরকারসহ ১২ জন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের…
ছবি সংগ্রহীত নিজস্ব প্রতিবেদক জনগণকে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের (একাংশের) সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার (১ আগস্ট) আদালতে হাজিরা দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। নুরুল হক নুর বলেন, আন্দোলন চলবে, ‘জনগণকে নিয়ে রাজপথে থাকেন। ৯০ শতাংশ সরকার পতন হয়ে গেছে। প্রশাসন ইতোমধ্যে আমাদের পাশে দাঁড়িয়েছে। আর ১০ পারসেন্ট ধাক্কা দেওয়া দরকার।’ তিনি বলেন, ‘ঝুলিয়ে, চোখ বেঁধে আমাদের নির্যাতন করা হচ্ছে। হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে সেটা মানা হচ্ছে না, খুব নির্যাতন করা হচ্ছে। সকলের মনোবল শক্ত থাকা দরকার। আমরা ভিতরে থাকলেও আমরা আছি।’ এদিকে, বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে…
নিজস্ব প্রতিবেদক নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার (২ আগস্ট) সারাদেশের মসজিদে মসজিদে জুমার নামাজের পরে দোয়া-কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব প্রার্থনালয়ে প্রার্থনা এবং জুমার নামাজের শেষে ছাত্র-জনতার গণমিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিচালিত “কোটা পুনর্বহাল চলবে না” টেলিগ্রাম গ্রুপে অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের এই ঘোষণা দেন। বিবৃতিতে, শ্রমিক, পেশাজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, বুদ্ধিজীবী, আলেম-ওলামাসহ বাংলাদেশের সব স্তরের নাগরিকদের আগামীকালের ‘প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল’ কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে সফল করার আহ্বান জানানো হয়। মসজিদের ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, আপনারা…