Author: admin

নিজস্ব প্রতিবেদক কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। এ পর্যন্ত তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। সর্বশেষ দেওয়া বিজ্ঞপ্তিতে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত রয়েছে। আগামী রোববার (৪ আগস্ট) আরেকটি পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষাও স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। ফলে উদ্ভূত পরিস্থিতিতে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। এর আগপর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, আপাতত ১১ আগস্ট থেকে ঘোষিত রুটিনের পরীক্ষা নেওয়া হবে।…

Read More

বিনোদন ডেস্ক বলিউডের পরিচিত মুখ তিলোত্তমা সোম। একাধারে তিনি হিন্দির পাশাপাশি কলকাতার বাংলা ছবিতেও অভিনয় করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন তার জীবনের এক বাজে অভিজ্ঞতার কথা। তিনি দিল্লিতে সড়কে কীভাবে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন সেই ঘটনা বলেছেন ভারতীয় গণমাধ্যমে। তিলোত্তমা’র আলাপচারিতায় উঠে এসেছে ভয়ংকর সেই ঘটনা। ঘটনা সম্পর্কে তিলোত্তমা বলেন, শীতের সন্ধ্যায় দিল্লির রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু কোনো বাস পাচ্ছিলাম না। ওই জায়গাটা বেশ অন্ধকার ছিল। হঠাৎ একটি গাড়ি আমার কাছে এসে দাঁড়ায়। এরপর গাড়ি থেকে ৬ জন ছেলে নেমে আসে। স্বাভাবিকভাবেই আমি ভয় পেয়ে সরে দাঁড়াই। তিনি জানান, গাড়ি থেকে নেমে ছেলেগুলো তাকে উত্যক্ত করতে…

Read More

ছবি সংগ্রহীত বিনোদন ডেস্ক চারদিকে সেলিব্রেটিদের বিয়ে ভাঙার হিড়িক লেগেছে। বলিউড, টলিউড পেরিয়ে এবার সেই ভাঙার ঢেউ আছড়ে পড়েছে ঢালিউডে। কলকাতার যিশু-নীলাঞ্জনার ২০ বছরের দাম্পত্য চিড় ধরার খবর নিয়ে হইচই, বিয়ে ভেঙেছে ক্রিকেটার হার্দিক-নাতাশার। এর মাঝেই নিঃশব্দে বিচ্ছেদ হয়ে গেল আরিফিন শুভ-অর্পিতার সমাদ্দারের। সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এ নায়ক। শুভর সঙ্গে তার স্ত্রী অর্পিতার দূরত্বের কথা অবশ্য বেশ কয়েক বছর ধরেই শোনা গিয়েছিল। দাম্পত্য ভাঙলেও সামাজিক যোগযোগমাধ্যমে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নায়ক শুভ। বুধবার (৩১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে পোস্ট করে ভক্তদের বিচ্ছেদের কথা জানান শুভ। দেশের এমন পরিস্থিতে ব্যক্তিগত জীবনের…

Read More

আন্তর্জাতিক ডেস্ক অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় আল-জাজিরার দুই সাংবাদিকসহ গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৭ জন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৩৯ হাজার ৪৪৭-এ এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১ হাজার ৭৩ জন। বুধবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইসরাইলি শাসকদের আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত ও ৭৭ জন আহত হয়েছেন। এ সময়ে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিদের ভাগ্য সম্পর্কে কোনো খবর নেই এবং তাদের মৃতদেহ সম্ভবত ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে আল জাজিরা…

Read More

নিজস্ব প্রতিবেদক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কর্মসূচির অংশ হিসেবে সব শিক্ষক-কর্মচারীদের মাসব্যাপী কালো ব্যাচ ধারণ করতে হবে। বুধবার (৩১ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের জন্য কোনো কর্মসূচি দেওয়া হয়নি। চিঠিতে বলা হয়েছে, অন্যান্য কর্মসূচি পরে জানানো হবে। এতে আরো বলা হয়েছে, আগামী ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাউশি অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি…

Read More

নিজস্ব প্রতিবেদক যেকোনো সময় জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধেরে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটি চলমান। যেকোনো মুহূর্তে প্রজ্ঞাপন জারি হবে। সন্ত্রাস দমন আইনের-১৮ অনুচ্ছেদ অনুযায়ী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে।’ আসাদুজ্জামান খান বলেন, ‘শিক্ষার্থীদের সামনে রেখে তারা ধ্বংসাত্মক কাজ করেছে জামায়াত-শিবির। তাদের বিচারের মুখোমুখি করতেই রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে।’ উল্লেখ্য, ২০১৩ সালে আদালতের রায়ে নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করে। জামায়াতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের…

Read More

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আবদুল মোতালেব সিআইপি। সভায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম, লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরোয়ার মামুন(এমএস মামুন), মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদিন, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, পুটিবিলা…

Read More

আনোয়ার আহমে, কুমিল্লা প্রতিনিধি গত ৩০-০৭-২০২৪ ইং মঙ্গলবার কুমিল্লা জেলাধীন হোমনা উপজেলার “হোমনা প্রেসক্লাবের” নবনির্বাচিত কমিটিতে মো. আবদুল হক সরকার (দৈনিক যুগান্তর) কে সভাপতি ও মো. জসিম উদ্দিন (ভিপি) লিটন (সাপ্তাহিক গ্রামবাংলার খবর) কে সাধারণ সম্পাদক পুনর্বহাল রেখে এ কমিট গঠন করা হয়। এ দিন সন্ধ্যায় সংগঠনের স্থায়ী কার্যালয়, হোমনায় ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটনের উপস্থাপনায় অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশনার মো. আতিকুর রহমান ভূঁইয়া দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করেন। নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আবুল কাশের ভুইয়া (দৈনিক সংবাদ), সহ-সভাপতি মো. সেলিম…

Read More

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময় নৈরাজ্য সৃষ্টিকারীরা দেশে শ্রীলঙ্কা টাইপ তাণ্ডব সৃষ্টির চেষ্টা করতে চেয়েছিল এবং সরকার উৎখাতের পরিকল্পনা করেছিল। বুধবার (জুলাই ৩১) দুপুরে গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটা কোন সাধারণ আন্দোলন ছিল না। এটা এক পর্যায়ে প্রায় সন্ত্রাসী আক্রমণের মতো হয়ে যায়। প্রধানমন্ত্রী বলেন, তারা (বিশৃঙ্খলাকারী) তো আসলে শ্রীলঙ্কা টাইপ সহিংসতা এবং সরকার উৎখাতের পরিকল্পনা করেছে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদহানির…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বুধবার (৩১ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য…

Read More