Author: admin

নিজস্ব প্রতিবেদক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নিষ্ঠুরভাবে দমন করতে বর্বরোচিত আক্রমণ চালিয়ে গণহত্যা করে সরকার অমার্জনীয় অপরাধ করে জানতে চায় কী তাদের অপরাধ? তাদের অপরাধের তালিকা এতই দীর্ঘ যে, বিবরণ দিয়ে শেষ করা যাবে না। বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এখনও অনেক অভিভাবক তার শিক্ষার্থী সন্তানের খোঁজ পাচ্ছে না। যাত্রাবাড়ী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাসরুর হাসানকে ডিবি ২৫ জুলাই রাতে তুলে নিয়ে এলেও তার অভিভাবকরা থানা, ডিবি অফিস, বিভিন্ন হাসপাতালে কোনো খোঁজ পায়নি। গতকাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করতে এলেও মাসরুরের বাবা ও ভাইকে…

Read More

নিজস্ব প্রতিবেদক নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (১ আগস্ট) ‘রিমেমবারিং দ্য হিরোজ’ কর্মসূচি পালন করবে তারা। বুধবার (৩১ জুলাই) দেশব্যাপী ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের পর এ কর্মসূচি দেওয়া হয়। সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক রিফাত রশীদ এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, আমাদের দেশ আজ সন্ত্রাসের কালো ছায়ায় আচ্ছন্ন। কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে বর্বর গণহত্যা চালানো হয়েছে। আমাদের ঝলমলে দিনগুলো আজ আঁধারে ছেয়ে গেছে। গণগ্রেপ্তা‌রের আতঙ্কে রাতগুলো হয়ে গেছে আরও অন্ধকার। এতে বলা হয়, এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে, জাতিসংঘ কর্তৃক…

Read More

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদকে গোয়েন্দা বিভাগের (ডিবি) দায়িত্ব থেকে বদলি করা হয়েছে। তাঁকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)–এর দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়েছে। হারুন অর রশীদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে মহা. আশরাফুজ্জামানকে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন। ওই আদেশেই ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদউদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিবি প্রধানের দায়িত্ব পালন করতেন…

Read More

মারুফ আহম্মেদ,খুবি প্রতিনিধি কোটা সংস্কার আন্দোলন কে কেন্দ্র করে নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করতে আহ্বান জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ ২১ শে জুলাই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ,কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইন শৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নানা সংবাদ গণমাধ্যমে পরিলক্ষিত হচ্ছে। এই প্রক্রিয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কোন নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহ্বান জানাচ্ছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী হয়রানীর…

Read More

রাহিদ রানা টাঙ্গাইল জেলা প্রতিনিধি টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, মাছের পোনা অবমুক্ত করন, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়েছে। ৩১ জুলাই বুধবার সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির সামনে বর্ণাঢ্য র‌্যালী করা হয়। র‌্যালী শেষে ডিসি লেকে পোনা মাছ অবমুক্ত করা হয়। আলোচনা সভায় বরেণ্য অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোঃ ছানোয়ার হোসেন এমপি। টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবাগত পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম, পৌর মেয়র এস. এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি…

Read More

নিজস্ব প্রতিবেদক দেশের ১২টি সিটি করপোরেশন ও নরসিংদীর পৌর এলাকা বাদে আগামী রোববার (৪ আগস্ট) থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়।‌ পরিস্থিতি স্বাভাবিক হলে ওইসব এলাকার স্কুলও খুলে দেওয়া হবে। বুধবার (৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল সামাদ। তিনি বলেন, ১২টি সিটি করপোরেশন এলাকা ও নরসিংদী পৌর এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো বাদে দেশের অন্যান্য এলাকায় স্কুল খুলে দেওয়া হবে। এই এলাকার বিদ্যালয়গুলো খোলার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের রুটিন অনুযায়ী পাঠদান…

Read More

  সুনামগঞ্জ সংবাদদাতা মুক্তিযোদ্ধারা না থাকলে আমরা কখনও একটি স্বাধীন দেশ পেতাম না। জাতিরপিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আপরা এক সাগর রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধে আপনাদের অবদান অপরিসীম। শাল্লা উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আপনাদের সম্মাননা দেয়া হচ্ছে। এটি একটি খুবই প্রশংসনীয় অনুষ্ঠান। আমি শাল্লা উপজেলা প্রেসক্লাবের জন্য একটি স্থায়ী কার্যালয়ের ব্যবস্থা করব। কেননা, গণমাধ্যম দেশের উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। সাংবাদিকরা দেশের অন্যতম সম্পদ, দেশ ও জাতির দর্পণ। সাংবাদিকদের কলমের মাধ্যমেই জাতি বস্তুনিষ্ঠ সংবাদ জানতে পারেন। এই প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে যা সাংবাদিকতা করেন তারা অত্যন্ত পরিশ্রমের পাশাপাশি সাহসিকতার মাধ্যমে সংবাদ প্রেরণ করে পাঠকের কাছে পৌঁছে দেন। তাদের শ্রম…

Read More

ফারুক হোসাইন জেলা প্রতিনিধি লালমনিরহাটঃ- লালমনিরহাট জেলা সদরের পঞ্চগ্রাম ইউনিয়নের খোরাগাছ এলাকায় লাভলী বেগম (ছদ্ধনাম) নামে এক নারীকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে মোজাম্মেল ভ্যান্ডারের বিরুদ্ধে। অভিযুক্ত মোজাম্মেল ভ্যান্ডার একই এলাকার মৃত বাচ্চা পাটোয়ারীর ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, লাভলী বেগমের (ছদ্মনাম) স্বামী দীর্ঘ দিন থেকে অভিযুক্ত মোজাম্মেল ভ্যান্ডারের জমি বর্গা চাষ করতো। এরই সুবাদে লাভলী বেগমের (ছদ্মনাম) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মোজাম্মেল ভ্যান্ডার। তখন থেকে বিয়ে করার কথা বলে লাভলী বেগমকে (ছদ্মনাম) বিভিন্ন যায়গায় নিয়ে গিয়ে শারিরীক সম্পর্ক করে মোজাম্মেল ভ্যান্ডার। একপর্যায়ে লাভলী বেগম (ছদ্মনাম) মোজাম্মেল ভ্যান্ডারকে বিয়ের কথা বললে শুরু হয় টালবাহানা। এরই সুত্রপাতে গত…

Read More

ইমরান হোসেন : বাগআঁচড়া তারিখঃ ১৯ ফেব্রুয়ারি ২০২৩ খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি কর্তৃক ০২টি ৯ এমএম পিস্তল (ইউএসএ), ০২টি খালী ম্যাগাজিন এবং ০১ টি মোটর সাইকেল আটক প্রসংগে। আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর সার্বিক দিক নির্দেশনায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ অগ্রভূলাট বিওপি’র ০১টি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ৬০ আর পিলার হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অগ্রভূলাট দক্ষিনপাড়া পাকা রাস্তার পার্শ্বে গোপনীয়তার সাথে অবস্থান নেয় এবং কিছুক্ষন পর ০১ জন ব্যক্তিকে পালসার মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর যশোর ল-১১-৮৮০৭) যোগে আসতে দেখে।…

Read More