- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
- কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫
Author: admin
নাটোর জেলা প্রতিনিধিঃ মোঃ আসলাম নাটোরের লালপুরে বড় ভাইয়ের সুপারি চুরি করতে গিয়ে গাছে থেকে পড়ে বাবুল আকতার(৪৬) নামের এক চোরের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কুজিপুকুর গ্রামে এই ঘটনা ঘটে। সে একই এলাকার আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল এর আপন বড় ভাই আব্দুস সামাদ এর সুপারি গাছে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে চোর বাবুল আকতার । পরে পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোঃ মনজিরুল ইসলাম স্টাফ রিপোর্টার নীলফামারী নীলফামারীতে ট্রাক্টর উল্টে চাপা, পড়ে চালক মফিজুল ইসলাম (২২) নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১২ টার সময় জেলা সদরের কচুকাটা ইউনিয়নের বাবুরবাজার এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত মফিজুল একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ জানান, জমিতে হাল চাষ করে শেষে চালক, মফিজুল ইসলাম টাক্টর ধোয়ার জন্য বুড়িখোড়া নদীর দিকে যাচ্ছিলেন, পথে বাবুর বাজার এলাকায় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরসহ,উল্টে সড়কের ধারে খাদে উল্টে পড়ে। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় মফিজুল ইসলাম। খবর পেয়ে নীলফামারী দমকল বাহিনির একটি ইউনিট ঘটনাস্থল থেকে…
বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি নাওয়াদ জামান বরিশা (১৯)। ৯ মাস আগে প্রেম করে বিয়ে করেছিলেন আরশিল কবীরকে। কিন্তু সেই সংসার বেশি দিন করা হলো না তার। শনিবার রাতে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। স্বামী পক্ষের দাবি আত্মহত্যা হলেও পিতার অভিযোগ বরিশাকে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই গৃহবধূর স্বামীসহ ৪ জনকে হেফাজতে নেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। বরিশা যশোরের মণিরামপুর উপজেলার বালিধা পাঁচাকড়ি গ্রামের আজমত ফকিরের ছেলে আরশিল কবিরের স্ত্রী। নেহালপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) আতিকুজ্জামান জানান, রাত ১১ টার দিকে জানতে গৃহবধূ বরিশার মৃত্যুর বিষয়টি জানতে পারেন।…
১৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ইমরান হোসেন : যশোরের বেনাপোলে ১৮০ পিচ ইয়াবাসহ মেহেদি হাসান নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছেন যশোরের এসআই আব্দুল্লাই আল মামুস ও তার চৌকস টিম রবিবার (১৯ ফেব্রুয়ারী ) ডিবি যশোরের এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোরের বেনাপোল পোর্ট ল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ৯:১০ ঘটিকায় যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পৌরসভাস্থ ঘোষপট্টি সংলগ্ন নূর মার্কেটে সুমনের গার্মেন্টস দোকানের সামনে৷ ইটের সলিং রাস্তার উপর হতে আটক মেহেদী হাসান সংগ্রাম (২৯), পিতা- মনির হোসেন,সাং-ভবেরবেড় মধ্যপাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা- যশোরকে ১৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। …
বগুড়া জেলা প্রতিনিধি : জ্ঞাত আয় বহির্ভূতভাবে সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল সহ তার স্ত্রী ও ছেলের নামে দুদকের মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক মনিরুজ্জামান বাদী হয়ে রবিবার এ মামলা করেন। মামলায় সামছুদ্দিন শেখ হেলাল ছাড়াও তার প্রথম স্ত্রী হেলেনা পারভীন এবং ছেলে হোসাইন হাবীবকে আসামি করা হয়েছে। দুদকের উপ-পরিচালক মনিরুজ্জামান জানান, মামলায় হেলালের বিরুদ্ধে ৯ কোটি ৭২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাছাড়াও আরো এক কোটি দুই লাখ টাকার বেশি সম্পদ…
স্টাফ রিপোর্টার: সাইদ আল মামুন। ভিন্ন আয়োজনের মাধ্যমে শহীদ শেখ ফজলুল হক মনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ শেষ হল। টাংগাইল জেলা মির্জাপুর উপজেলার মসদই গ্রামে মসদই প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।এটি ছিল সিজন-৫ ফাইনাল ক্রিকেট খেলা।শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় স্কুল মাঠ প্রাঙ্গণে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন আগতাড়াইল স্পোর্টিং ক্লাব বনাম নিউহাম গ্ল্যাডিয়েটরস ক্রিকেট ক্লাব সিলেট।খেলার ১ম পুরষ্কার ১ লক্ষ টাকা ও ২য় পুরষ্কার ৬০ হাজার টাকা।খেলায় নিউহাম গ্ল্যাডিয়েটরস ক্রিকেট ক্লাব সিলেট জয়লাভ করেন।খেলাটির আয়োজন করেন মসদই এলাকাবাসী।আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুল ইসলাম কবিরের পৃষ্ঠপোষকতায় খেলা কমিটির আহ্বায়ক সবুর লসকরের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন…
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের তুরুকপথা বাজারের পূর্ব দিকে ব্রীজ সংলগ্ন এলাকা থেকে সোমবার দুপুরে ৩৮ পিস টাপেন্টাডলসহ সোহেল রানা (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভূল্লী থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সদর উপজেলার বালিয়া ই্উনিয়নের পূর্ব বগুলাডাঙ্গী গ্রামের আফজাল হোসেনের ছেলে। ভূল্লী থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম আতিকুর রহমান জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার তুরুকপথা বাজার এলাকায় কতিপয় লোক অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে ভূল্লী থানা পুলিশ এর একটি দল তুরুকপথা বাজারের পূর্ব দিকে ব্রীজ সংলগ্ন বগুলাডাঙ্গী গ্রামস্থ আসামীর দোকান ঘরে অভিযান চালায়। এ সময় ওই দোকান ঘরে তল্লাশী করে ৩৮ পিস টাপেন্টাডলসহ সোহেল রানাকে…
মোঃ ফারুক হোসাইন নিজস্ব প্রতিনিধি লালমনিরহাট। গাজিপুর জেলার চৌরাস্তা এলাকায় ছোট্ট একটি পরিবারে জন্ম মোঃ সিরাজুল ইসলাম রানা। পরিবারে সবার বড় ছেলে এবং এলাকায় সকলের মাঝে আদরের পাত্র হিসেবে পরিচিত এই রানা। ছোট বেলা থেকেই সখ ছিল একজন অভিনেতা হওয়ার। তিল তিল করে সামনে এগুতে থাকেন তার মনের বাসনা পূর্ণ করার স্বইচ্ছা নিয়ে। এক সময় চান্জ পেয়ে যান গাজিপুরের কোনাবারিতে অবস্থিত সাউন্ড ভিষন এর কর্ণধার গীতিকার সুরকার ও ভিডিও পরিচালক জনাব রঘুনাথ সরকার এর সহোযোগিতায় গ্রাম বাংলার অত্যন্ত পছন্দের গান জারী গানে। যে গানে সকল শ্রেণি মানুষের মত মাতিয়ে মনে একরাশ সুর ছন্দের গ্লানি একে দেয়। সেই জারী গানেই প্রথম…
দিনাজপুর জেলার চিরিরবন্দরে উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১১ দিনাজপুরের চিরিরবন্দরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১১জন আহত হয়েছে। এ সংঘর্ষের ঘটনাটি ১৯ ফেব্রুয়ারি রবিবার সকাল আনুমানিক পৌনে ৯ টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের উত্তর পলাশবাড়ি গ্রামে ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর পলাশবাড়ি গ্রামের ঘিনা মোহাম্মদ শাহ ওয়াকফ এস্টেটের বর্গাচাষি অহিদুল ইসলাম (৪৪) ও আব্দুস সালাম (৬০) সকালে ওই এস্টেটের বর্গা নেয়া জমির ধান মাড়াই করতে গেলে প্রতিপক্ষ আব্দুর রহিম ও আনিছুর রহমান তাদেরকে আটক করে এবং ধান মাড়াই করতে বাঁধা প্রদান করে। এসময় তারা ওই এস্টেটের মোতওয়াল্লী মোঃ মাসুদ বিল্যাহসহ তার পক্ষের লোকজনদের অকথ্য ভাষায় মোঃ শফিকুল ইসলামের লোকজন করতে…
মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি: শেরপুরে স্কুলপড়ুয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী চাচা মো. বিল্লাল মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে শেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত বিল্লাল সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের পশ্চিম দড়িপাড়া গ্রামের মো. লালু মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের নির্দেশে কিশোরীর বয়স নির্ধারণী পরীক্ষার জন্য তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া জেলা সদর হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের…