- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
- কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫
Author: admin
একে আজাদরাণীশংকৈল প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সহ বিভিন্ন দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ৫ আগস্ট শহিীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৫তম জন্মবার্ষিকী এবং ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই বুধবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নিবার্হী অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব, সাবেক এমপি ইয়াসিন আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন আক্তার, ওসি জয়ন্ত কুমার সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আবু…
আনোয়ার আহমেদ, কুমিল্লা প্রতিনিধি গত ৩১-০৭-২০২৪ইং বুধবার ভোর আনুমানিক ৬ টা সময় ব্রাহ্মণপাড়া থানা, কুমিল্লায় কর্মরত এসআই মোহাম্মদ শাহাবুর আলম এর নেত্রীত্তে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার শশীদল এলাকায় আসামীর বসতবাড়ি হতে ৩০০ (তিনশত) বোতল স্কাফ সিরাপ ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ ০১জন মাদক ব্যবসায়ী মোঃ রাকিবুল হাসান প্রকাশ রাকিব(২২), পিতা-মোঃ আবু তাহের, মাতা-নাজমা বেগম ,স্থায়ী:-: গ্রাম- রামচন্দ্রপুর, থানা- ব্রাহ্মনপাড়া, জেলা -কুমিল্লাকে গ্রেফতার করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা এর ব্রাহ্মনপাড়া থানার মামলা নং-২২, তারিখ- ৩১/০৭/২০২৪; ধারা- ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।
আন্তর্জাতিক ডেস্ক ভারতের রাজধানী দিল্লিতে ভারি বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে বুধবার থেকে জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠেছে। এ সময় বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। ভারতের আবহাওয়া পরিষেবার (আইএমডি) দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দিল্লিতে ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত ১৪ বছরে দিল্লিতে মাত্র ২৪ ঘণ্টায় এ পরিমাণ বৃষ্টি আর হয়নি বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। বৃহস্পতিবারও ভারতের রাজধানীতে বজ্রসহ ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া পরিষেবা। সোমবার পর্যন্ত এ পরিস্থিতি চলতে পারে বলে জানিয়েছে তারা। এ অবস্থায় দিল্লিজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। নগরীর বাসিন্দাদের বিশেষ প্রয়োজন ছাড়া…
নিজস্ব প্রতিবেদক কোটা সংস্কার দাবিতে গড়ে উঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ছেড়ে দেওয়া হয়েছে। আজ দুপুরে ডিবি কার্যালয় থেকে ছয় সমন্বয়ককে দেওয়া হয়। এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তারা (সমন্বয়কেরা) সরকারের কাছে নিরাপত্তা চেয়েছিল বলেই তাদের হেফাজতে রাখা হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, সমন্বয়কেরা আমাদের কাছে নিজেদের নিরাপত্তা চেয়েছিল এবং সেই ব্যাপারে জিডিও করা আছে। ‘আজকে যখন তারা বলছে তাদের নিরাপত্তার প্রয়োজন নাই, তারা বেরিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে – আমরা তাদের চলে যাওয়ায় কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে। ‘ এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জানান, ছেড়ে দেওয়ার আগে ছয়…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে রাজপথে সোচ্চার থেকে ও আদালতে আইনি লড়াই করে ভাইরাল হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন পীতম। এরই মধ্যে দেশজুড়ে প্রশংসায় ভাসছেন তিনি। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকারীরা পীতমের ছবি শেয়ার করে তাকে ‘রিয়েল হিরো’ হিসেবে আখ্যায়িত করেছেন। গেল বুধবার (৩১ জুলাই) থেকেই মানজুর আল মতিন পীতমকে নিয়ে করা কয়েকটি পোস্ট ভাইরাল হয়েছে; যা ফেসবুকের বিভিন্ন গ্রুপ, পেজ ও ব্যবহারকারীদের টাইমলাইনে ঘুরে বেড়াচ্ছে। সেখানে তানিয়া তানু নামে একজন ফেসবুক ব্যবহারকারী অ্যাডভোকেট মানজুর আল মতিনের ছবি শেয়ার করে লিখেছেন, অনেক বাংলা সিনেমা দেখেছি, যেখানে সাবানা হুট করে আইনজীবী হয়ে যায় সন্তান বা…
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইতিমধ্যে গোপনে তিনি হামলার আদেশও জারি করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির তিনজন কর্মকর্তা দ্য নিউইয়র্ক টাইমসকে এ তথ্য জানান। সংবাদমাধ্যমটির বুধবারের (৩১ জুলাই) প্রতিবেদনে বলা হয়, তথ্যদাতারা ইরানের গুরুত্বপূর্ণ কর্মকর্তা। তাদের দুজন রেভল্যুশনারি গার্ডের সদস্য। কিন্তু প্রকাশ্যে তথ্যপ্রদানের সুযোগ তাদের না থাকায় সূত্রটি গোপন রাখা হয়েছে। ওই সূত্র জানায়, তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যার জবাবে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত দিয়েছেন খামেনি। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার বিঘ্নিতের প্রতিশোধ এবং চলমান উত্তেজনায় নিজেদের শক্তি প্রদর্শনই…
নিজস্ব প্রতিবেদক চলমান বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে সরকারের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনার দোষী সাব্যস্ত করে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলো দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে। বুধবার (৩১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী (পূর্বনাম জামায়াত-ই- ইসলামী/জামায়াতে ইসলামী বাংলাদেশ) এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির (পূর্বনাম ইসলামী ছাত্রসংঘ)-কে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে…
আন্তর্জাতিক ডেস্ক বাংলাদেশে মানবিক সংকট চলছে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সময় সাংবাদিক নিহত হওয়া ও পরবর্তীতে সাংবাদিকদের আটক করার ঘটনায়ও নিন্দা জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘ বলেছে, মানুষের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রক্ষা করতে হবে। এছাড়া জাতিসংঘ যেকোনও জায়গায় সরকারকে সাহায্য করতে সবসময় প্রস্তুত বলেও জানানো হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩১ জুলাই) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে দেওয়া বিবৃতিতে এবং সাংবাদিকের করা প্রশ্নের জবাবে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেন। এদিনের ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক প্রথমে বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন। এরপর সাংবাদিকের করা প্রশ্নের জবাবে কথা বলেন। বিবৃতিতে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তানের প্রেতাত্মারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা সব মেগা প্রকল্পে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (০১ আগস্ট) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটের মিলনায়তনে ‘জাতীয় শোক দিবস স্মরণে’ বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমার চলার পথ সহজ ছিল না। অনেক চড়াই-উতরাই, ঘাত-প্রতিঘাত, গুলি, বোমা, গ্রেনেড হামলার মুখোমুখি হতে হয়েছে আমাকে। বার বার মৃত্যুর মুখোমুখি হয়েছি। যেখানে গেছি সেখানে হামলার শিকার হয়েছি। তিনি বলেন, দেশ যখন উন্নতির শিখরে উঠছে, তখন পাকিস্তানের প্রেতাত্মারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।…
নিজস্ব প্রতিবেদক দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ফেসবুকে অসত্য, বিভ্রান্তিকর, কুরুচিপূর্ণ ও বানোয়াট তথ্য-উপাত্ত পোস্ট বা শেয়ার না করতে প্রাথমিকের শিক্ষক-কর্মচারীদের বলা হয়েছে। এই আদেশের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বুধবার (৩১ জুলাই) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) (অতিরিক্ত দায়িত্ব) মো. হামিদুল হকের সই করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রাথমিক স্কুলের শিক্ষকরা কোটা আন্দোলন সংক্রান্ত কনটেন্ট যা সরকারকে বিব্রত করে এমন সেগুলো ফেসবুকে শেয়ার দিলেই ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে অবাধ তথ্য প্রবাহের যুগে সরকারি-বেসরকারি নির্বিশেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষকরা সামাজিক…