Author: স্টাফ রিপোর্টার

উর্বশী, নাসিম ও সোনম। ছবিঃ সংগৃহীত স্পোর্টস ডেস্ক ভারতীয় অভিনেত্রী উর্বশী রাউতেলার সঙ্গে পাকিস্তানি পেসার নাসিম শাহকে জড়িয়ে কম আলোচনা হয়নি। একটা সময় এই দুজনের প্রেমের গুঞ্জনও ভেসে বেড়িয়েছে। পরে অবশ্য দু’জনই সেসব খবর থেকে নিজেদের দূরে সরিয়ে নেন। এবার নাসিমের ব্যবহারে মুগ্ধতার কথা জানিয়েছেন আরেক ভারতীয় অভিনেত্রী সোনম বাজওয়া। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট দলের ফ্যানদের নিয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নাসিম শাহ। সেখানে এক খুদে ভক্ত তাকে দেখে কেঁদে ফেলে। নাসিম তখন সে খুদে ভক্তকে আশ্বস্ত করে বলে, ‘কেঁদো না।’ এরপর সে ভক্তকে নিজের অটোগ্রাফ দেন নাসিম। খুদে ভক্তের কান্না থামাতে নাসিম যোগ করেন, ‘আমি তোমাকে বাবর আজমের (পাকিস্তান অধিনায়ক)…

Read More

আন্তর্জাতিক ডেস্ক কুয়েতের অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৪৫ ভারতীয় শ্রমিক। ভারতের বিমানবাহিনীর বিশেষ বিমানে করে কুয়েত থেকে তাদের লাশ দেশে আনা হয়েছে। শুক্রবার ভোরে লাশ নিয়ে সি-১৩০ জে বিমান কুয়েত থেকে যাত্রা করে বেলা ১১টায় কেরালার এর্নাকুলাম বিমানবন্দরে অবতরণ করে। মৃতদের অধিকাংশই কেরালার বাসিন্দা হওয়ায় বিমানটি প্রথমে সেখানে নামে। সকাল থেকেই মৃতদের পরিবারের সদস্যরা অপেক্ষা করছিলেন বিমানবন্দরে। বিমানে করে লাশ ফিরতেই শোকের ছায়া নেমে আসে বিমানবন্দরজুড়ে। অগ্নিকাণ্ডে ৫০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ। এর মধ্যে ৪৫ জনই ভারতীয়। দুজন ফিলিপিন্সের। আর দুটো দেহ এখনো শনাক্ত করা যায়নি। নিহত ভারতীয় শ্রমিকদের ২৩ জনই হলেন কেরালার বাসিন্দা। তবে এদের মধ্যে সাতজন…

Read More

মানিকগঞ্জ প্রতিনিধি প্রিয়জনদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট হয়ে গ্রামের বাড়ি যাচ্ছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পর্যাপ্ত ফেরি ও যাত্রীবাহী লঞ্চ থাকায় এবং ঢাকা-আরিচা মহাসড়কে যানজট না থাকায় সহজে ঘাট পার হতে পারছেন যাত্রীরা। শুক্রবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক(ডিজিএম) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ এসব তথ্য জানিয়েছেন। রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলদিয়া নৌপথ। পদ্মা সেতু হওয়ার আগে ঈদের সময় এই ফেরিঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি আর যাত্রীদের ভোগান্তি ছিল নিত্যদিনের। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে যাত্রী ও যানবাহনের চাপ কমে গেছে এই রুটে।…

Read More

নিজস্ব প্রতিবেদক আর মাত্র তিন দিন। এরপরই পবিত্র ঈদুল আজহা। কোরবানির এই ঈদ ঘিরে মুসলমানদের আগ্রহের শেষ নেই। মাঠে নামাজ শেষ করেই শুরু হয় পশু কোরবানির পালা। দিনভর এটা নিয়েই ব্যস্ত সময় পার করে সবাই। এমন একটি দিনে যদি বৃষ্টি হয় তবে কোরবানির পশু নিয়ে বিপাকে পড়তে হয়। এবার দেশের বিভিন্ন অঞ্চলে এমনি ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে, গত এক সপ্তাহের বেশি সময় থেকে সারা দেশে বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। সে অনুযায়ী ঈদের দিনও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আবহাওয়াবিদ বলছে, কয়েকদিন ধরে সারা দেশে কমবেশি বৃষ্টি হচ্ছে। এভাবে চলতে থাকলে ঈদের…

Read More

নিজস্ব প্রতিবেদক ঈদযাত্রায় সড়কে যানজট নেই, তবে চাপ আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এবার চাপ আছে, যানজট নেই। সড়কে চাপ হবেই, তবে রাস্তার জন্য কোনো যানজট হয়নি। শুক্রবার (১৪ জুন) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত কয়েকটি বছর ঈদযাত্রা স্বস্তিকর হয়েছে। ফিরতি যাত্রায় কয়েকটি দুর্ঘটনা হয়েছে। এবার আমরা আরো সর্তক হয়েছি। এবার চাপ আছে, যানজট নেই। সড়কে চাপ হবেই, তবে রাস্তার জন্য যানজট হয়নি। কোরবানির ঈদের সময় পশুর হাট চাপ সৃষ্টি করে। পশুবাহী গাড়ি, পশুর হাট যততত্র বসিয়ে জনদুর্ভোগ করবেন না।…

Read More

নিজস্ব প্রতিবেদক গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৪ জুন) সকালে হাসপাতাল ও নার্সিং কলেজে পরিদর্শনে যান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস ইউং থেকে এ তথ্য জানানো হয়েছে। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের কাউন্টারে নির্ধারিত ফি জমা দিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। পরে হাসপাতাল পরিচালনা বোর্ডের সদস্য, চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন।

Read More

নওগাঁ প্রতিনিধি:নওগাঁয় গরুর পচা মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। শুক্রবার (১৪ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে শহরের পার-নওগাঁ ঢাকা বাসস্টান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শওকত মেহেদী সেতু। তিনি বলেন, ঢাকা বাসস্টান্ড এলাকায় ব্যবসায়ী আব্দুর রশিদ ও সাগর গরুর পচা মাংস বিক্রি করায় তাকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়াও তার কাছে থাকা প্রায় ৯০ কেজি গরুর মাংস জব্দ করা হয়েছে।…

Read More

হিলি প্রতিনিধিপবিত্র ঈদ উল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ রাখার সিন্ধান্ত বন্দর ব্যবসায়ীরা। এদিকে আমাদানি রপ্তানি বন্ধ থাকলেও সরকারি ছুটি ব্যতীত বাকি দিনে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। আমদানি-রপ্তানিকারক গ্রæপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ (১৪ জুন) শুক্রবার থেকে (২১ জুন) শুক্রবার পর্যন্ত টানা ৮ দিন এই বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী (২২ জুন) শনিবার থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে শুরু হবে। হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মলিক বলেন,…

Read More

প্রতিকি ছবি সংগ্রহীত মোঃ শাহজাহান খান নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামে আসন্ন ঈদুল আযহার আনন্দের বদলে চলছে শোকের মাতম। একই পরিবারের দুই ভাইয়ের তিন শিশু সন্তানের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায় ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা রূপসী ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের আপন দুই ভাইয়ের তিন শিশু সন্তান খেজুর খাওয়ার জন্য খেজুর গাছের গাছে ওঠে তিন শিশু কিন্তু তিন শিশুই গাছ থেকে পড়ে যায় পানিতে পা পিছলে, এবং পানিতে ডুবেই তিন শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে পরিবারগুলোতে চলছে শোকের মাতম পিতা মাতারা প্রায় পাগল। নিহতরা হলেন মন্যাস আলীর সন্তান নুসরাত (৮), ও রফিকুল ইসলামের মেয়ে সোনিয়া…

Read More

পুলিশের হাতে আটক ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী মোঃ গোলাম রাব্বানী খুলনা প্রতিনিধি খুলনা সদর থানাধীন ডাকবাংলা মোড়ের লাভলু হোটেলে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে জনৈক ব্যক্তি মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় তিনি বিভিন্ন অভিযোগে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করে উক্ত হোটেল ম্যানেজারের নিকট হতে জরিমানার টাকা আদায় করেন। পরবর্তীতে ম্যানেজার হোটেল মালিককে জরিমানার বিষয়টি অবগত করলে হোটেল মালিক তাৎক্ষণিকভাবে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে যোগাযোগ করে জানতে পারেন ঘটনার দিন ০৮ জুন ২০২৪ খ্রিঃ ডাকবাংলা মোড় এলাকায় খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে কোন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়নি। উক্ত ঘটনার বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে খুলনা…

Read More