Author: স্টাফ রিপোর্টার

আবিদা সুলতানা চিশতী নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ২০২৪-২৫ অর্থবছরে দেশের ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য উন্নয়ন ও পরিচালন বাবদ মোট ১১ হাজার ৬৯০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তার মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বরাদ্দ পেয়েছে ৬১ কোটি ৪৬ লাখ টাকা। গত বুধবার ইউজিসিতে অনুষ্ঠিত ১৬৭তম পূর্ণ কমিশন সভায় এই বাজেট অনুমোদন করা হয়। এ ছাড়া সভায় ইউজিসির ৮৭ কোটি ৪০ লাখ টাকার (নিজস্ব আয়সহ) বাজেট অনুমোদন করা হয়। ইউজিসি সূত্রে জানা গেছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আগামী অর্থবছরে বরাদ্দকৃত ১১ হাজার ৬৯০ কোটি টাকার মধ্যে পরিচালন বাজেট ৬ হাজার ৭৭২ কোটি টাকা, যেখানে সরকারি…

Read More

আনোয়ার আহমেদ জেলা প্রতিনিধি, কুমিল্লা গত ১২/০৬/২০২৪ইং বুধবার দিবাগত রাত আনুমানিক ১.৩০ মিনিটে দেবিদ্বার থানায় কর্মরত এসআই মিশন বিশ্বাসের নেত্রিত্তে সহযোগী ফোর্সের সহায়তায় দেবিদ্বার থানার মামলা নং-০২ তং-০৪/০৩/২০১০ ইং ধারা-৩০২/৩৪ দন্ডবিধি সংক্রান্তে আসামিকে বিজ্ঞ আদালত কর্তৃক মৃত্যুদন্ডাদেশ প্রদান করা হলে তথ্য-প্রযুক্তি ও স্থানীয় সোর্সের দেওয়া তথ্যের প্রেক্ষিতে জানতে পেরে কুমিল্লা কোতয়ালী মডেল থানা এলাকার আলেখারচর হতে উক্ত মামলার মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামী ০১। আল আমিন, পিতা-সাজু মিয়া সাং-ভিংলাবাড়ি,থানা-দেবীদ্বার,জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়।

Read More

আন্তর্জাতিক ডেস্ক ঈশ্বরকে নিয়ে রসিকতা করা যাবে, তবে তা অবশ্যই যেন আক্রমণাত্মক না হয়ে ওঠে। শুক্রবার ইতালিতে সারাবিশ্ব থেকে আগত শতাধিক কমেডিয়ান, অভিনেতা ও লেখকের উপস্থিতিতে একটি বিশেষ অনুষ্ঠানে এমন মতামত দেন খ্রিষ্ট ধর্মীয় প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সেখানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ওপি গোল্ডবার্গ, জিমি ফ্যালন, কোনান ও’ব্রায়ান, ক্রিস রক এবং স্টিফেন কোলবার্টের মতো মার্কিন শোবিজ তারকারা উপস্থিত ছিলেন। তবে অতিথিদের মধ্যে দুই-তৃতীয়াংশই ছিলেন ইতালিয়ান। অনুষ্ঠানে ইতালিয়ান ভাষায় পোপ বলেন, আমরা কি ঈশ্বরকে নিয়ে মজা করতে পারি? অবশ্যই। এটা কোনো ধর্মদ্রোহিতা নয়। আমরা আমাদের ভালোবাসার মানুষদের নিয়ে যেভাবে মজা করি, সেভাবেই এটি হওয়া উচিত। একটি ভালো রসিকতার উদাহরণ দিতে গিয়ে…

Read More

স্পোর্টস ডেস্ক ধীরগতির পিচ হলেই দেখা মিলে ভিন্ন মোস্তাফিজুর রহমানের। ব্যাটিংবান্ধব উইকেটে মোস্তাফিজ যত না সংগ্রাম করেন, মন্থর গতির পিচ পেলে ঠিক ততটাই ভয়ংকর। চলতি বিশ্বকাপে মোস্তাফিজের দুর্দান্ত বোলিং বৈচিত্র্যই আশা দেখাচ্ছে বাংলাদেশকে। গতকাল নেদারল্যান্ডস ম্যাচে ডেথ ওভারে স্লোয়ার ডেলিভারিতে ভেলকি দেখিয়েছেন এই বাঁহাতি পেসার। বল হাতে কম যাননি তরুণ রিশাদ হোসেনও। ১৫তম ওভারে তার জোড়া আঘাতেই খেলায় ফিরে বাংলাদেশ। পাকিস্তানের টিভি টকশো-তে মোস্তাফিজ ও রিশাদের বন্দনায় মেতেছেন দেশটির সাবেক অধিনায়ক শোয়েব মালিক। সঙ্গে ছিলেন আরেক সাবেক অধিনায়ক মিসবাহ উল হকও। বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৬০ রানের জবাবে একসময় তাল মিলিয়ে জবাব দিচ্ছিল নেদারল্যান্ডস। শেষ ৫ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন…

Read More

নিজস্ব প্রতিবেদক সবচেয়ে বেশি জাল হচ্ছে ১০০০ ও ৫০০ টাকার নোট। বিশেষ করে কোরবানির ঈদ বা বিভিন্ন উৎসবের সময় নোট জাল বেশি হয়। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের সতর্কতার সঙ্গে লেনদেন করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বড় অংকের লেনদেনের ক্ষেত্রে নগদ টাকার পরিবর্তে ব্যাংকের মাধ্যমে করার পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত পাঁচ বছরে শুধু এক হাজার টাকার জাল নোট ৮৮ হাজারটি এবং ৫শ’ টাকার ২০ হাজারটি জাল নোট জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে গত জানুয়ারি থেকে এপ্রিল এ চার মাসে শুধু এক হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে ৯ হাজার…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন বলেছেন, ঈদে নারীর টানে ঘড় মুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নিরলস কাজ করছে গাইবান্ধা জেলা পুলিশ।গাইবান্ধা জেলার ৩২ কিলোমিটার মহাসড়ক যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।মলম পার্টি অজ্ঞান পার্টি, সড়ক ডাকাতি, চুড়ি, ছিনতাই প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক সুপারভাইজার ও হেলপারদের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ লিফলেট বিতরন করা হয়েছে। ১৪ জুন সন্ধায় আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে নারীর টানে ঘড়ে ফেরা মানুষের রাত্রি কালীন নিরাপত্তা নিশ্চিত করতে পলাশবাড়ী চৌমাথা মোড়ে অস্থায়ী ভাবে স্থাপন…

Read More

বিনোদন ডেস্ক আবারও বিতর্কে জড়িয়ে পড়লেন শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা। তারকা দম্পতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেন বুলিয়ন (সোনা, রূপার ব্যবসার জন্য বিশেষ প্ল্যাটফর্ম) ব্যবসায়ী পৃথ্বীরাজ কোঠারি। তার দাবি, প্রায় নব্বই লাখ টাকার প্রতারণা করা হয়েছে। তাই শিল্পা ও তার স্বামীর বিরুদ্ধে পুলিশকে তদন্তের নির্দেশ দিলেন মুম্বাই দায়রা আদালত। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘সত্যযুগ গোল্ড প্রাইভেট লিমিটেড’ সংস্থার প্রতিষ্ঠাতা শিল্পা ও রাজ। ২০১৪ সালে এ সংস্থার অধীনে একটি যোজনা চালু হয়। সোনায় লগ্নি করলে বিনিয়োগকারীদের বড় অঙ্কের লাভের প্রতিশ্রুতি দেওয়া হয়। মেয়াদ শেষে সোনার বাজারমূল্য যাই থাকুক, সেই হারেই সোনা ফেরত দেওয়া হবে। সেই যোজনায় বিনিয়োগ করেছিলেন…

Read More

নিজস্ব প্রতিবেদক সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল সম্পত্তি আদালতের নির্দেশনায় ক্রোক করা হয়েছে। এগুলোর দেখভাল করবে এখন সরকার। জব্দ হওয়া সম্পত্তি মধ্যে রয়েছে বিলাসবহুল রিসোর্ট। এটি গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামে অবস্থিত। নাম সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক। সাভানা ইকো রিসোর্ট রক্ষণাবেক্ষণ কমিটির সদস্য দুদক গোপালগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মসিউর রহমান বলেন, ‘এত বড় সম্পদ ক্রোক করে তা ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ দুদকের জন্য নতুন অভিজ্ঞতা। তাই শুরুতে হয়তো একটু বেগ পেতে হচ্ছে। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে জয়ী হবে দুদক। সে লক্ষ্যেই কাজ চলছে। রিসিভার কমিটি সফলতার সঙ্গে রিসোর্টটি চালু…

Read More

আন্তর্জাতিক ডেস্ক তিনদিনব্যাপী জি-৭ সম্মেলনে ইতালিতে জড়ো হয়েছেন বিশ্বের শীর্ষ ধনী সাত দেশ। শুক্রবার জোটটির নেতারা ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি এগিয়ে নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছে। সেইসঙ্গে জোটটি জানিয়েছে, তেহরান যদি রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর করে তবে জি-৭ ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। এক বিবৃতিতে বলা হয়, আমরা তেহরানকে পরমাণু উত্তেজনা বৃদ্ধি বন্ধ ও প্রত্যাহার করার এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করার আহ্বান জানাচ্ছি। বৃহস্পতিবার জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ইরান তার ফোরদো সাইটে অতিরিক্ত ইউরেনিয়াম সমৃদ্ধ সেন্ট্রিফিউজ স্থাপন করেছে এবং অন্যান্য সেন্ট্রিফিউজ স্থাপন শুরু করেছে। দেশটি এখন ৬০ শতাংশ পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। জি-৭ জানিয়েছে, ইরানকে…

Read More

ছবি সংগ্রহীত আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সাজা বাতিলের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে ফেডারেল সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় তাদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে এ মামলায় দোষী সাব্যস্ত করে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে প্রতিষ্ঠিত একটি বিশেষ আদালত। বিচারক আবুল হাসনাত জুলকারনাইন তাদের প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে আপিল করেন তারা।এরপরই গত সপ্তাহে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এ মামলায় তাদের দুজনকে…

Read More