Author: স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক ডেস্ক ইউরোপের দেশ সুইজারল্যান্ডে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা। দুই দিনের এই সম্মেলনে প্রায় ৯০ দেশ ও সংস্থার যোগ দেওয়ার কথা রয়েছে। শনিবার (১৫ জুন) থেকে শুরু হওয়া এই শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালির রাষ্ট্র ও সরকারপ্রধানরা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা ভারত, তুরস্ক ও হাঙ্গেরিও এতে যোগ দেবে। তবে এই সম্মেলনে রাশিয়াকে দাওয়াত দেওয়া হয়নি এবং চীন যোগ দেবে না। খবর আলজাজিরার। জেলেনস্কির নির্দেশে এই শীর্ষ সম্মেলন আয়োজন করছে সুইজারল্যান্ড। এই সম্মেলনে রাশিয়াকে দাওয়াত দেওয়া না হলেও মস্কোকে…

Read More

নিজস্ব প্রতিবেদক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কিছু কিছু জায়গায় যানজট হলেও কোথাও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়নি। তিনি বলেন, এবারের ঈদটা ভিন্ন। ধীর গতির পশুবাহী গাড়ি, সড়কের পাশে পশুর হাট একটা সমস্যা। রাস্তা কোনো সমস্যা নয় যানজটের জন্য। এবার সড়কে অনেক বেশি যানবাহন। যানবাহনের ভিড়টা অনেক বেশি। কোথাও কোনো যানজট হচ্ছে না অস্বীকার করে লাভ নেই। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়নি। আশা করি, সামনের দিনগুলো ভালো যাবে। আজ ও আগামীকাল গার্মেন্টস ছুটি হলে কোনো কোনো জায়গায় চাপটা বাড়তে পারে। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক প্রেস…

Read More

নিজস্ব প্রতিবেদক ‘সেন্টমার্টিন ইস্যুতে সরকারের নীরবতা দাসসুলভ মনোভাবের বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার পথে মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে, সেখানে খাদ্য সংকট দেখা দিচ্ছে, কিন্তু সরকার এখনো নীরব। সরকারের নতজানু নীতির কারণেই এমন হচ্ছে। বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র বানিয়ে ফেলেছে সরকার। সীমান্তে হত্যা করলে, পানি না দিলেও সরকার কথা বলে না।’ যদিও আজ (শনিবার) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেন্টমার্টিন ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন। তিনি…

Read More

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ বাংলাদেশ ও বিশ্বের সকল মুসলমানদের পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ৯নং ওয়ার্ডের মেম্বার জিয়াউর রহমান জিয়াউর রহমান বলেন, মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে বছরে আসে দুটি ঈদ। ঈদের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। তিনি বলেন, ধনি গরীব নির্বিশেষে গরিব দুঃখির পাশে থেকে আপনারা সবাই ঈদুল ফিতর উদযাবন করবেন বলে আমি আসাকরি। আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকট জন সহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে…

Read More

মোঃ মহাসিন সাতক্ষীরা, প্রতিনিধি নিজের শখের মোটরসাইকেল কেনার গচ্ছিত ২৫০০০০/=হাজার টাকা ব্যয়ে কদমতলা বাজারে সার্বক্ষণিক নজরদারীর জন্য বাজারের গুরুত্বর্পূণ স্থানে ৩২টি সিসি ক্যামেরা লাগিয়ে দিলেন চেয়ারম্যান পদ-প্রার্থী ফজলুর রহমান।কদমতলা বাজার বহুদিনের পুরাতন একটি বাজার। এখানে ২০৫টি দোকান আছে। কদমতলা বাজার কমিটির সভাপতি মোঃ আক্তার হোসেন বলেন, বাজারের কয়েক বার চুরির ঘটনা ঘটলেও অপরাধীকে সনাক্ত করা যায়নি সিসি ক্যামেরা না থাকায়। (সিসি) ক্যামেরা লাগানোর ফলে অপরাধ দমন ও অপরাধীদের সহজেই আইনের আওতায় আনা যাবে । এবং ফজলুর রহমানের নিজস্ব অর্থায়নে এমন একটি ভাল উদ্দ্যেগ নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। কদমতলা বাজারের দোকানী মোঃ আনারুল ইসলাম বলেন, সিসি ক্যামেরা লাগিয়ে কদমতলা বাজারের…

Read More

বাসুদেব কুমার দাস, (শেরপুর) বগুড়া প্রতিনিধি আসন্ন ঈদুল আজহা কে কেন্দ্র করে শেষ মূহুর্তে জমে উঠেছে বগুড়া শেরপুর এর ঈদের কেনাকাটা। বগুড়া শেরপুর উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত উত্তরা প্লাজা, শেরশাহ নিউ মার্কেট, ডক্টরস কমপ্লেক্স, সৈয়দা কমপ্লেক্স সহ অত্র এলাকার সবগুলো শপিং মলে জমে উঠেছে ঈদুল আজহার কেনাকাটা। এই সকল মার্কেট গুলো তে বাহারি ডিজাইনের শার্ট, প্যান্ট, সালোয়ার কামিজ, ওড়না, পাঞ্জাবি, কাবলি, ফতুয়া, জুতা, চুড়ি, মালা, প্রসাধনী, ব্যাগ ইত্যাদি পাওয়া যাচ্ছে । সরেজমিনে দেখা যায় যে, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ঈদের কেনাকাটা করতে এসেছে বিভিন্ন শ্রেণির মানুষজন। শাড়ি প্যালেসের সত্ত্বাধিকারী মনিন্দ্রনাথ সরকারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এই ঈদে শাড়ির চাহিদা…

Read More

নিজস্ব প্রতিবেদক বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে শুধু জনগণের ভোট চুরি না, কৃষকের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শনিবার) সকালে গণভবনে কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ ২০২৪ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি মূলত নির্ভর করে কৃষির ওপর। আমাদের অর্থনীতি কৃষি নির্ভর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন। স্বাধীনতার পর পরই তিনি সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু যে উদ্যোগ নিয়েছিলেন তার ফলে…

Read More

নিজস্ব প্রতিবেদক বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের ২৬০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ (শনিবার) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির বিষয়টি জানানো হয়েছে। এতি সভাপতি করা হয়েছে রাকিবুল ইসলামকে আর নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিত ৪১ জনকে সহ-সভাপতি করা হয়েছে। আর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে এক জনকে। আর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ১১১ জনকে। এর আগে গত ২ মার্চ রকিবুলকে সভাপতি আর নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্র দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আর আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

Read More

টেকনাফ ( কক্সবাজার) কক্সবাজার – টেকনাফ হাইওয়ে সড়কে চলাচলকারী মালামাল বাহী ট্রাক, মিনিট্রাক,চাঁদের গাড়ী সহ বিভিন্ন গাড়ীর কাছ থেকে নিয়মিত চাঁদাবাজি করছে উখিয়া বালুখালী কাস্টমস ঘাটে দায়িত্বরত কাস্টমস পুলিশ। এতে করে প্রতিদিন হয়রানীর শিকার হচ্ছে বলে অভিযোগ তুলেছে এই রোডে চলাচল কারী চালক হেলপাররা। নামপ্রকাশে অনিচ্ছুক কতিপয় চালক ও হেলপার এই প্রতিবেদক কে জানিয়েছেন কাস্টমসের দায়িত্বরত এস আই জয়নাল সাধু সেজে মাথায় টুপি পড়ে প্রতিদিন ভিক্ষুকের মত বিভিন্ন গাড়ী থেকে চাঁদা তুলে পকেটস্থ করছে। চাঁদা না দিলে বিভিন্ন গাড়ীকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রেখে সময় ক্ষেপন করেই চলে। পরিশেষে চাঁদা আদায় করতে পারলে গাড়ী ছাড়ে বলে জানায়। গত ১২…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় জাহিদ হাসান (৪২) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জেলার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের মৃত আব্দুল মতিনের ছেলে। শুক্রবার (১৪ জুন) দুপুর সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের কল্যানপুর এলাকার ফকল্যান্ড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান জানান, মোটরসাইকেল যোগে নেজামপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের দিকে আসছিলেন জাহিদ হাসান। পথে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যাণপুর এলাকায় একই দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় জাহিদকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে…

Read More