Author: স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক ডেস্ক হজের খুতবায় ফিলিস্তিনি মুসলমানদের জন্য বিশেষভাবে দোয়ার আহ্বান জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল মুয়াইকিলি। খুতবায় ফিলিস্তিন প্রসঙ্গে তুলে ধরে তিনি বলেন, ফিলিস্তিনের মুসলমানেরা যুদ্ধের কবলে। তারা বিপর্যস্ত। তাদের খাওয়ার পানি নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই, পৃথিবীর সবধরনের আরাম ও সুখ থেকে তারা বঞ্চিত। তাদের জন্য দোয়া করুন। বিশ্ব মুসলিমের কাছে এটা তাদের পাওনা। তিনি বলেন, যারা ফিলিস্তিনিদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন, সহযোগিতার চেষ্টা, অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করছেন, করছেন তারাও দোয়ার হকদার। এছাড়াও যারা হজযাত্রীদের সেবা করছেন তারাও দোয়ার হকদার। হজের খুতবায় তিনি আরও বলেন, ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য এবং বিধান শুধুমাত্র আল্লাহর জন্য। আর যে…

Read More

ছবি সংগ্রহীত নিজস্ব প্রতিবেদক ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলাকতায় খুন হয়েছেন। এ মামলার তদন্ত চলছে জোরেশোরে। ইতোমধ্যে এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার ও আটকের পর বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এ দিকে আনার হত্যার বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলে সম্প্রতি অভিযোগ তুলেছেন ডরিন। এ সব বিষয়ে নিয়ে এবং বাবা হত্যার বিচার যাতে স্বাভাবিক গতিতে এগিয়ে ও দোষীদের বিচার নিশ্চিত হয় সে জন্য ডরিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও সাক্ষাৎ করেন। অন্যদিকে ডরিন এক ফেসবুক পোস্টে গত ১৩ জুন লিখেছেন, ‘পাপ বাপেরে ছাড়ে না। আব্বু তুমি চিন্তা করো না। তোমার মেয়ে ডরিন আছে, বিচার হবেই।’ এমপি…

Read More

নেয়ামুল হক রনি স্টাফ রিপোর্টার(বরিশাল) পবিত্র ঈদুল আজহায় নদীপথে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে বরিশালে মাঠ পর্যায়ে কাজ করছেন কোস্টগার্ডের সদস্যরা। শনিবার (১৫ জুন) সকাল থেকে বরিশাল নদী বন্দরে টহল দিতে দেখা যায় তাদের। মেহেন্দিগঞ্জ ও ভোলামুখী যাত্রীদের চাপ বেড়েছে। দক্ষিণ জোন কোস্টগার্ডের সিনিয়র চিফ পেটি অফিসার মো. মকবুল হোসেনের উপস্থিতিতে সদস্যরা রুট পারমিটসহ বিভিন্ন লঞ্চের চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করেছেন। পাশাপাশি সার্ভে সনদ অনুযায়ী নিরাপত্তা সরঞ্জাম রয়েছে কিনা, তা যেমন পরীক্ষা করেছে, তেমনি লঞ্চে নিয়মানুযায়ী দক্ষ মাস্টার, সুকানী, ড্রাইভারের উপস্থিতিও পরীক্ষা করেছেন তারা। এছাড়া বন্দরের প্রবেশমুখে অবস্থান নিয়ে সন্দেহজনক ব্যক্তির ব্যাগও তল্লাশি করা হচ্ছে। লঞ্চের মাস্টাররা জানিয়েছেন, কোস্টগার্ডের…

Read More

ছবি সংগ্রহীত নিজস্ব প্রতিবেদক যে যুক্তরাষ্ট্র নানাভাবে নিষেধাজ্ঞা দিয়ে আমাদের সরকারকে চাপে রাখতে চেয়েছিল এখন সেই যুক্তরাষ্ট্রই বাংলাদেশের পাশে থাকার জন্য আগ্রহ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশের (যুক্তরাষ্ট্র) সরকারপ্রধানকে স্বাগত জানিয়েছেন। আমরা মনে করি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা আমাদের জনগণের স্বার্থে ভবিষ্যতে সম্পর্ক আরও জোরদারের অপেক্ষায় আছি। শনিবার সকালে রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ২০২৩-২০২৪ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ঢেউটিন বিতরণ, ঐচ্ছিক তহবিল হতে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক…

Read More

স্পোর্টস ডেস্ক টানা দ্বিতীয় দিন ফ্লোরিডার লডারহিলে খেলা মাঠে গড়াল না। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। আজ ভারত-কানাডা ম্যাচও বৃষ্টির কারণে পণ্ড হয়েছে। গতকাল যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ পণ্ড হওয়ায় কপাল পুড়েছিল পাকিস্তানের, ভাগ্য হেসেছিল যুক্তরাষ্ট্রের। এক ম্যাচ বাকি থাকতেই সুপার এইটের দৌড় থেকে ছিটকে যায় পাকিস্তান। অন্যদিকে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই সুপার এইটের দেখা পেয়ে যায় যুক্তরাষ্ট্র। আজকের ভারত-কানাডা ম্যাচ নিয়ে অবশ্য অত হিসাব-নিকাশ ছিল না। ভারত আগের তিন ম্যাচ জিতে গ্রুপ ‘এ’র প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে সুপার এইট। অন্যদিকে আগের তিন ম্যাচে ২ পয়েন্ট পাওয়া কানাডার বিদায়ও গতকালই নিশ্চিত হয়ে যায়। যুক্তরাষ্ট্র সুপার এইট নিশ্চিত করতেই পাকিস্তানের…

Read More

নিজস্ব প্রতিবেদক সদরঘাট টার্মিনালে নোঙর করার সময় একটি লঞ্চের ধাক্কায় আরেকটি লঞ্চের দড়ি ছিঁড়ে এক যাত্রী ও লঞ্চের এক কেরানী আহত হয়েছেন। শনিবার সকাল পৌনে আটটার দিকে সদরঘাট টার্মিনালের ৩ নম্বর পন্টুনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, এমভি আল সাফিন-সাত্তার খান লঞ্চের কেরানী সুমন মিয়া (৪২) ও লঞ্চের যাত্রী সুমন খান (৩৫)। কেরানী মাথায় ও যাত্রী বুকে গুরুতর আঘাত পেয়েছেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা করান। এর আগে গত ১১ এপ্রিল ঈদুল ফিতরের দিন বিকালে সদরঘাটে বাঁধা একটি লঞ্চের রশি ছিঁড়ে পাঁচ যাত্রী নিহত হয়েছিলেন। জানা গেছে, সদরঘাটের ৩ নম্বর পন্টুনে পটুয়াখালীগামী এমভি আল সাফিন-সাত্তার খান নামের…

Read More

প্রতিকি ছবি আরিফ গজনবী রামপাল(বাগেরহাট)প্রতিনিধি বাগেরহাটের রামপালে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ফাতেমা খাতুন(৯) নামের এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। কিশোরী ফাতেমা উপজেলার বাইনতলা ইউনিয়নের কিসমত কুমলাই এলাকার হাসিব শেখ ও জান্নাতুল দম্পতির মেয়ে। শুক্রবার (১৪ জুন) সকাল ১১.০০ টার দিকে কুমলাই (মধ্যপাড়া) এলাকায় তার নানাবাড়ি আহাম্মাদ হাওলাদারের বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। সে পাশ্ববর্তী কিসমত কুমলাই আলহাজ্ব তফসির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা ও তার ছোট বোন তার মায়ের সাথে নানাবাড়িতে বেড়াতে আসে। তার নানীর এক আত্মীয় অসুস্থ্য থাকায় সেখানে যাওয়ার প্রস্তুতি নেয় তার নানী ও ছোট বোন। এসময় ফাতেমা তাদের সাথে…

Read More

মাতিয়া সারকিচ। ছবি: সংগৃহীত স্পোর্টস ডেস্ক ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব মিলওয়ালে খেলা মন্টেনেগ্রোর গোলরক্ষক মাতিয়া সারকিচের মৃত্যু হয়েছে। খবর বিবিসির। মন্টেনেগ্রো ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, শনিবার সকালে আচমকা মৃত্যু হয়েছে সারকিচের। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বুডভায় নিজের অ্যাপার্টমেন্টে হঠাৎ মাটিতে পড়ে যান তিনি। সেখানেই তার মৃত্যু হয়। গত ৫ জুন মন্টেনেগ্রোর জার্সিতে শেষবার খেলেছিলেন সারকিচ। বেলজিয়ামের বিপক্ষে সে ম্যাচে ২-০ গোলে হেরে যায় মন্টেনেগ্রো। ২০২৩ সালের আগস্টে প্রিমিয়ার লিগ ক্লাব উলভস থেকে মিলওয়ালে যোগ দিয়েছিলেন সারকিচ। গত মৌসুমে মিলওয়ালের হয়ে ৩৩ ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। মন্টেনেগ্রোর ফুটবল অ্যাসোসিয়েশন তাদের শোকবার্তায় সারকিচকে জাতীয় দলের ‘অত্যন্ত প্রিয় সদস্য’ এবং ‘সদা হাসিমুখ’ একজন ফুটবলার হিসেবে…

Read More

নিজস্ব প্রতিবেদক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ শুরু করেছে যুবলীগ। শুক্রবার বিকালে গ্রীন মডেল টাউন, মাণ্ডা, মুগদায় কর্মসূচির উদ্বোধন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন ও সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সঞ্চালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, মো. রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা,…

Read More

শনিবার সকালে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত নিজস্ব প্রতিবেদক জনগণের ভোট চুরি করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোট চুরি হয় ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারিতে। সেই নির্বাচনে খালেদা জিয়া ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে। মাত্র ২২ পার্সেন্ট ভোট পড়েছিল সেখানে। কোনো প্রতিপক্ষ ছিল না। জনগণের ভোট চুরি করলে কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারে না। বাংলাদেশের জনগণ এই ব্যাপারে খুব সচেতন। শনিবার (১৫ জুন) সকালে গণভবনে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন,…

Read More