- বন্যার কারণে ব্যাংককে সরকারি কর্মীদের দুই দিনের ছুটি ঘোষণা
- দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়লেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট থমাস ক্রিস্টেনসেন
- মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ
- আইনের লঙ্ঘন সরকার কঠোর হাতে দমন করবে: মাহদী আমিন
- স্কুল ফিডিং চালুর পর লালমনিরহাটে বাড়ছে প্রাথমিক শিক্ষার্থীদের উপস্থিতি
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- টাঙ্গাইলে অগ্রণী ব্যাংক মেডিকেল কলেজ শাখার ৭ম বর্ষপূর্তিতে ঋণ বিতরণ,দোয়া মাহফিল ও মতবিনিময় সভা
- বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ
- শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন, তবে সেটা ২০৪০ সালে: নজরুল ইসলাম আজাদ
- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
Author: স্টাফ রিপোর্টার
রোববার সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত নিজস্ব প্রতিবেদক জাতীয় ঈদগাহ ময়দানে এবারের ঈদ জামাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, ঈদকেন্দ্রিক সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। তবে সবকিছু মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। রোববার (১৬ জুন) সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, সারা দেশের মতো ঢাকা মহানগরীতেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা…
বিনোদন ডেস্ক কলকাতার অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতাকে নিয়ে অনেক দিন ধরেই নানা গুঞ্জন চলমান। কখনও তার প্রেম নিয়ে চর্চা, আবার কখনও প্রেমের বিচ্ছেদ নিয়ে। দিন কয়েক আগেও শোনা গিয়েছিল, জীতু কমলের সঙ্গে নাকি নতুন সম্পর্ক শুরু করেছেন! যদিও বারবার সেই গুঞ্জন অস্বীকার করেছেন তারা। সেই রেশ কাটতে না কাটতেই নতুন খবর এলো, এবার আর প্রেম নয়! এবার সায়ন্তনী নাকি সোজা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। কলকাতার একটি গণমাধ্যমের কাছে বিষয়টি অস্বীকার করেননি সায়ন্তনী। বরং এতে তিনি সায় দিয়েছেন। আর ফাঁস করেছেন আসল ঘটনা। বলেছেন, সবটাই হচ্ছে পর্দায়। রাজর্ষি দে’র আগামী ছবিতে। ‘এ বার দার্জিলিং’ নামের একটি ছবিতে অভিনয় করছি। সেখানে বিবাহিত নারীর…
টেকনাফ,( কক্সবাজার) প্রতিনিধি। সাম্প্রতি মায়ানমারে সৃষ্ট উদ্ভুত পরিস্থিতি পর্যবেক্ষণও সেন্টমার্টিনদ্বীপ সহ দেশের দক্ষিণ পূর্ব সীমান্ত এলাকা পরিদর্শনে এসেছেন বাংলাদেশ বর্ডারগার্ড( বিজিবি) র মহাপরিচালক মেজর জেনারেল মুহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ওএসপি,বিএসপি,এস ইউপি,এনডিসি,পিএস সি,এম ফিল। ১৬ জুন রবিবার সকাল ১০ টার দিকে বিজিবি মহাপরিচালক টেকনাফে এসে পৌছান।পরে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন সফরে যান তিনি। সাম্প্রতিককালে মায়ানমারের আরাকান রাজ্যের সীমান্তবর্তী মংডু অঞ্চলে মায়ানমার সেনাবাহিনী এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের ঘটনা পরিলক্ষিত হচ্ছে। মায়ানমারের মংডু সীমান্তের বিপরীতে বাংলাদেশের টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপ সীমান্ত অবস্থিত হওয়ায় উদ্ভূত সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিজিবি মহাপরিচালক টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) এর অধীনস্থ সেন্টমার্টিনদ্বীপ বিওপি পরিদর্শন, বিওপির প্রতিরক্ষা…
হাটহাজারী প্রতিনিধি আজ সকাল ১১ শ্রী শ্রী বসুদেব অনাথ আশ্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অত্র আশ্রমের মাহারাজ শ্রী শ্রী বসুদেব বিপ্লব চৈতন্য ভ্রর্মচারী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত মাননীয়া শিক্ষামন্ত্রী মহীবুল হাসান চৌধুরীর নওফেল এম পি। মন্ত্রী বলেন আমাদের ভাষাগত দক্ষতার কোনো বিকল্প নাই তাই শিক্ষার্থীদের বিশেষ করে ইংরেজিতে পারদর্শী হতে সকল প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এই প্রতিষ্ঠানের সকল কাজে আমার সহযোগিতা থাকবে। এতে উপস্থিত ছিলেন শ্যামল কান্তি দে,উপজেলা নির্বাহিত কর্মকর্তা এবিএম মশিউজ জামান,ডেপুটি এটুনি জেনারেল অপূর্ব কুমার ভর্টাচার্জ,বীর মুক্তিযুদ্ধা শ্রী গবিন্দ লাল সুত্রদর,হাটহাজারী মডেল থানার অচি তদন্ত মোহাম্মদ নুরুল আলম,প্রতিষ্ঠান প্রাধান শ্রী সুবাস চন্দ্র দাস,শ্রী শেমল কান্তি…
লোহাগাড়া প্রতিনিধি লোহাগাড়ায় আসন্ন জন্মাষ্টমী উৎসব সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপন করার লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন শনিবার সকাল ১১ টায় আমিরাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি শ্রী পলাশ দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ- বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি শ্রী অরুপ রতন চক্রবর্তী। এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ লোহাগাড়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা শ্রীনিবাস দাশ সাগর। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি অধ্যাপক কৃষ্ণপদ ধর,সহসাধারণ সম্পাদক তাপস কুমার দে,সহসাধারণ সম্পাদক পুলক…
কুড়িগ্রাম প্রতিনিধি উজানের ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্রসহ সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। শনিবার (১৫ জুন) বিকেল ৩টায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৮৫ সেন্টিমিটার, দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ৮২ সেন্টিমিটার, তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ২২ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে ২৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় এসব নদ-নদীর তীরবর্তী নিচু অঞ্চলের বাদাম ও সবজি খেত তলিয়ে গেছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকলে আগামী সপ্তাহে জেলায় একটি স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে কুড়িগ্রাম পানি উন্নয়ন…
খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি নিজস্ব প্রতিবেদক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ জুন) রাত ৯টার দিকে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন মির্জা ফখরুল। আধা ঘণ্টা অবস্থান শেষে রাত সাড়ে ৯টার দিকে ফিরোজা ভিলা ত্যাগ করেন তিনি। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি দেশের চলমান রাজনীতির সার্বিক পরিস্থিতি তাকে অবহিত করেন মির্জা ফখরুল। এদিকে শনিবার (১৫ জুন) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও দলের জাতীয় নির্বাহী কমিটিতে ৪৫ জন নেতাকে বিভিন্ন পদে দায়িত্ব…
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে সমাজের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। ১৫ জুন (শনিবার)বিকেলে উপজেলার গড়বাড়ী বাজারে প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে এ ছাগল বিতরণ করা হয়। গড়বাড়ী প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন প্রাথমিক অবস্থায় লটারির মাধ্যমে সমাজের ১২ জন অসহায় ও দুস্থ মানুষকে ১ টি করে ছাগল উপহার দেন। এসময় উপস্থিত ছিলেন,স্থানীয় চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল,সাবেক চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম বিদ্যুৎ,গড়বাড়ী প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা হাফেজ মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক শাহ আলম সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান,সহসাংগঠনিক সম্পাদক নুর জামান হোসেন,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ। এছাড়াও অত্র সংগঠনের সভাপতি…
ক্রোয়েশিয়ার বিপক্ষে নেমেই বিশ্বরেকর্ড করলেন স্পেনের ইয়ামাল। ছবি : সংগৃহীত স্পোর্টস ডেস্ক এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা ইউরোয় ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী হলো ইউরোপীয় ফুটবল। স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার উইঙ্গার লামিন ইয়ামাল ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন। মাত্র ১৬ বছর এবং ৩৩৮ দিন বয়সে, ইয়ামাল স্পেনের হয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে আগের রেকর্ডটি ভেঙে দিয়েছেন, যা পোলিশ খেলোয়াড় কাস্পার কোজলোস্কি ২০২০ ইউরোতে ১৭ বছর এবং ২৪৬ দিন বয়সে করেছিলেন। ফুটবলে বার্সার এই প্রতিভাবান উইঙ্গারের উত্থান অবশ্য রূপকথার মতো ছিল। ২০২৩-২৪ মৌসুমে বার্সেলোনার হয়ে মাত্র ১৫ বছর বয়সে অভিষেক করার পর, তিনি দ্রুত স্পেনের কোচ লুইস দে…
সোহেল আহমেদঃ দোয়ারা বাজার উপজেলা প্রতিনিধি সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে বারকী নৌকা ডুবে শ্রমিক নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজ বারকী শ্রমিকের নাম আলতাব হুসেন( ৩০) তিনি হাবিব নগর গ্রামের জুনাব আলীর পুত্র। স্থানীয় সুত্রে জানা যায় গতকাল শনিবার রাত আলতাব হুসেন সহ শতশত শ্রমিক প্রতিদিনের মত চেলা নদীর শারফিন পাড়া নামক স্থানে বারকী নৌকা দিয়ে বালু উত্তোলন করতে থাকে এমতাবস্থায় রাত আনুমানিক ৩ ঘটিকার সময় প্রবল বৃষ্টি সেই সাথে হটাৎ উজান থেকে আশা পাহাড়ী ঢলে মুহূর্তে নদীর পানি বিপদ সীমায় চলে আসে সেই সময় অন্যান্য শ্রমিকরা তীরে পৌছতে পারলেও , আলতাব হুসেন এখনও নিখোঁজ রয়েছেন। ধারনা…