Author: স্টাফ রিপোর্টার

মোঃ আনহার আলী মৌলভীবাজার জেলা প্রতিনিধি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার জঙ্গি আস্তানা থেকে নারী পুরুষ শিশু সহ ১৩ জনকে আটক করেছে সিটিটিসি শনিবার (১২ আগস্ট) সকালে অভিযান শেষে পুলিশের এই বিশেষায়িত ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিতগণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান। আটককৃতরা হলেন, সাতক্ষীরার শরীফুল ইসলাম (৪০), কিশোরগঞ্জের হাফিজ উল্লাহ (২৫), নারায়ণগঞ্জের খায়রুল ইসলাম (২২), সিরাজগঞ্জের রাফিউল ইসলাম (২২), নারায়ণগঞ্জের মেঘনা (১৭), নারায়ণগঞ্জের আবিদা (১২ মাস), পাবনার শাপলা বেগম (২২), জুবেদা (১৮ মাস), হুজাইফা (৬), নাটোরের মাইশা ইসলাম (২০), বগুড়ার সানজিদা খাতুন (১৮), সাতক্ষীরার আমিনা বেগম (৪০) ও হাবিবা বিনতে শফিকুল (২০)।‌ এ সময় মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমাদের কাছে তথ্য…

Read More

বরিশাল প্রতিনিধি আজ ১৩ আগষ্ট ২০২৩ খ্রিঃ সকাল ০৯ঃ৩০ টায় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার এর সভাপতিত্বে রুপাতলীস্থ পুলিশ লাইন্স ড্রিল সেড এ বিএমপি’র মাসিক কল্যাণ সভা (আগষ্ট-২০২৩) অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই সভাপতি বিএমপি’র সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলার জন্য সকল কে নির্দেশনা…

Read More

ফরিদপুর প্রতিনিধি বাংলাদেশ হিন্দু যুব পরিষদ গোপালগঞ্জ জেলার ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। শুক্রবার (১১ আগস্ট) দিবাগত রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি গোপাল কর্মকার এবং সাধারণ সম্পাদক বিলাশ বিশ্বাসের যৌথ স্বাক্ষরে আহ্বায়ক কমিটির অনুমোদন গৃহীত হয়। উক্ত কমিটিতে প্রলব মন্ডল কে আহ্বায়ক এবং গণেশ আচার্য্য কে সদস্য সচিব পদে নির্বাচিত করা হয়েছে। এদিকে গোপালগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন করায় বাংলাদেশ হিন্দু পরিষদের মুখপাত্র এ্যাডভোকেট সুমন কুমার রায়, সভাপতি দীপু শিকদার এবং সাধারণ সম্পাদক সাজন মিশ্র সহ বাংলাদেশ হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন গোপালগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

Read More

ওয়াসিম উদ্দিন মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপির মনোয়ন প্রত্যাশী দুই ভাই-বোন। এরা হলেন এমদাদ খোন্দকার ও আইরিন পারভীন। এই দুইজন সাবেক সংসদ সদস্য, মরহুম ওবায়দুল হক খোন্দকারের সন্তান। তারা দুজনই আমেরিকা প্রবাসী। আইরিন পারভিন প্রায় ২ বছর পূর্ব থেকে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা দিয়ো নির্বাচনকে ঘিরে এলাকাবাসী ও বিএনপি নেতা-কর্মীর সাথে যোগাযোগ শুরু করেছিলো। কিন্তু হঠাৎ করে আইরিন পারভিনের ভাই এমদাদ খোন্দকার এবার ঈদুল আযহায় পুর্ণমিলনী অনুষ্ঠানে বিএনপি থেকে আগামী সংসদ নির্বাচনে লড়াই করার ঘোষনা দিয়েছেন। দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে না থেকে হটাৎ দলের মনোনয়ন চাওয়ায় নেতা-কর্মীরাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।…

Read More

চকরিয়া প্রতিনিধি বৃহস্পতিবার (১০ আগষ্ট) বেলা প্রায় ৪ টা দিকে মরদেহ টি উদ্ধার করা হয়। এর আগে বুধবার সকাল প্রায় ১১ টার দিকে রাস্তা পার হওয়ার সময় বন্যার পানিতে তলিয়ে যায় আসিফ (১১)। রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। আসিফ কক্সবাজার জেলা চকরিয়া উপজেলা পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কাশেম আলী সিকদার পাড়া মানিকের ছেলে। নিহতের ফুফু জানান, বুধবার ২টার সময় আসিফ জেলেদের মাছ ধরা দেখতে যাওয়ার সময়, রাস্তা পার হওয়ার সময় বন্যার পানিতে তলিয়ে যায়। পরে চকরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম আসে তারা কয়েক দফা অভিযান চালায় কিন্তু ব্যর্থ হয়। তার পর তারা চট্টগ্রাম ডুবুরিদের অবহিত করে। দীর্ঘ…

Read More

নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে ৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)। অভিযানকালে এডিস মশার লার্ভা পাওয়ায় ৮টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ অগাস্ট) করপোরেশনের আওতাধীন বড় মগবাজার, উত্তর কমলাপুর, জসিম উদ্দিন রোড, বকশিবাজার, আলী হোসেন খান লেন, বেচারাম দেউড়ি, নূর বক্স লেন, মধ্য নন্দীপাড়া গোলার বাড়ি, রানিমহল ও ডেমরা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি ১৯ নম্বর ওয়ার্ডের বড় মগবাজার এলাকায় ৪২টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ১টি স্থাপনায় মশার…

Read More

নড়াইল প্রতিনিধি আজ ১০ আগস্ট ২০২৩, বিশ্ব বরেণ্য শিল্পী এসএম সুলতান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে তাঁর জন্মস্থান নড়াইলে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব বরেণ্য শিল্পী এসএম সুলতান এর জন্মশতবার্ষিকী উদযাপনের বছরব্যাপী অনুষ্ঠানমালা। সকাল ১১.০০ টায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ চেতনা চত্বর, নড়াইলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব খলিল আহমদ ও একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী, নড়াইলের জেলা প্রশাসকসহ দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে আগত বরেণ্য চারুশিল্পীবৃন্দ। এরপর সকাল ১১.৩০ মি. শিল্পী এস এম সুলতানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করা হয়। পরে শিল্পী…

Read More

নিজস্ব প্রতিবেদক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের পর এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার পথে। স্মার্ট বাংলাদেশে কবরস্থানের ব্যবস্থাপনাও স্মার্ট হতে হবে। আজকের ডাটা যদি সুরক্ষিত থাকে তাহলে আমরা অনেক বছর পরেও জানতে পারবো তথ্য। হাতের মুঠোয় টোটাল ম্যানেজম্যান্ট থাকবে কবরস্থানের। ডিএনসিসির কবরাস্থানের সব তথ্য যুক্ত হল অনলাইন সেবায়। এর ফলে ডিএনসিসির ডিজিটাল সেবার পরিসর আরও একধাপ এগিয়ে গেলো।’ বৃহস্পতিবার (১০ আগস্ট ২০২৩) দুপুরে রাজধানীর গুলশানে নগর ভবনে অডিটোরিয়ামে ডিএনসিসির স্মার্ট ডিজিটাল কবরাস্থান ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন ঘোষণাকালে তিনি এসব কথা বলেন। স্মার্ট কবরাস্থান ম্যানেজমেন্ট সিস্টেমটি বাস্তবায়নে ডিএনসিসি ও আইসিডিডিআর,বি যৌথভাবে কাজ করেছে। এতে…

Read More

চট্টগ্রাম প্রতিনিধি সিএমপি কোতোয়ালী থানার এসআই/রনি তালুকদার সংগীয় ফোর্সসহ ১০/০৮/২০২৩ খ্রিঃ ও ১১/০৮/২০২৩ খ্রিঃ নগরীর কোতোয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪ বোতল বিদেশী মদ ও ৪৭টি ভারতীয় শাড়িসহ টিপু দাশ প্রঃ নিপুনকে আটক করেন। ধৃত টিপু দাশ প্রঃ নিপুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শুল্ক ফাঁকি দিয়া উপরোক্ত বিদেশী মদ ও শাড়ি অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে দেশে এনে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় বেশী দামে বিক্রয় করে মর্মে স্বীকার করে। পুলিশি অভিযানে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল

Read More

রাজশাহী প্রতিনিধি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থ বিভাগের কর্মকর্তা তানভীর এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিট চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়। শোক বিবৃতিতে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ৮ টা ৩০ মিনিটে শ্বাসকষ্ট জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থ বিভাগের কর্মকর্তা তানভীর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শোক বিবৃতিতে …

Read More